পাটুরিয়া ৫নং ফেরী ঘাটে কাত হয়ে ডুবে গেল ফেরী (ভিডিও)

সিএনবিডি ডেস্কঃ মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ১৪টি যানবাহন নিয়ে একপাশ কাত হয়ে আমানত শাহ নামের একটি ফেরি ডুবে গেছে। আজ বুধবার (২৭ অক্টোবর) সকাল পৌনে ১০টার দকে পাটুরিয়ার ৫ নম্বর ফেরিঘাটে এ ঘটনা ঘটে। ডিজিটাল বাংলা নিউজ সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন আরিচা শাখার উপমহাব্যবস্থাপক মো. জিল্লুর রহমান। তিনি জানান, দৌলতদিয়া ঘাট …

গুলশানে আবাসিক ভবনে এসি বিস্ফোরণ থেকে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

সিএনবিডি ডেস্ক: রাজধানীর গুলশান-২ নম্বরের একটি ভবনের নিচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আজ বুধবার (২৭ অক্টোবর) ১১টা ৪০ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম সদর দফতরের ডিউটি অফিসার মো. রাফি ডিজিটাল বাংলা নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গুলশান-২ এর ১০৩ নম্বরের ৩৮ নম্বর …

ফুলবাড়ীতে গাছের ডাল কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে গাছের ডাল কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল ৩ টার দিকে উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের বোয়াইলভীড় গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম  শুদাস চন্দ্র (৪২) । তিনি ওই গ্রামের ভবেন চন্দ্রের ছেলে। স্থানীয়রা জানান, মঙ্গলবার  (২৬ অক্টোবর)  বিকাল ৩ টার দিকে নিজ বাড়ীর কদম গাছের …

নোয়াখালীর হামলা ঘটনায় বিএনপির বরকত উল্লাহ বুলুসহ ১৫ নেতার সম্পৃক্ততা!

নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর চৌমুহনীতে সাম্প্রদায়িক সহিংসতায় উসকানি ও ইন্ধনদাতা হিসেবে দায় স্বীকার করেছেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফয়সাল ইমাম ওরফে কমল (৩৯)। জবানবন্দিতে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনের সাবেক সাংসদ বরকত উল্লাহ বুলুসহ ১৫ জনের নাম বলেছেন ফয়সাল। গতকাল সোমবার (২৫ অক্টোবর) রাতে জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম সাঈদীন নাঁহীর আদালতে ফয়সালের …

শ্বশুর বাড়ীতে বিষপানে জামাইয়ের মৃত্যুর ঘটনায় লাশের ময়নাতদন্ত

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের  ফুলবাড়ী উপজেলায় শ্বশুর বাড়ীতে  বিষপানে জামাইয়ের মৃত্যুর ঘটনায় স্বজনদের সন্দেহের কারনে মঙ্গলবার সকালে  লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে ফুলবাড়ী থানা পুলিশ। নিহত জামাই মোশাররফ হোসেন লিমন (১৯) উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পশ্চিম ফুলমতি গ্রামের মকবুল হোসেনের ছেলে এবং ফুলবাড়ী সদর ইউনিয়নের চন্দ্রখানা বানিয়াপাড়া গ্রামের আশরাফুল আলমের মেয়ে …

কমলগঞ্জের ধলাই নদী থেকে অপরিকল্পিত ভাবে বালু উত্তোলনের মহোৎসব

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারে কমলগঞ্জে ধলাই নদী থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এতে হুমকিতে পড়েছে ব্রিজ, বাড়িঘর ও বাঁধ। অন্যদিকে, বালু উত্তোলনে ব্যবহৃত বোমা মেশিনের উচ্চ শব্দে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, উপজেলায় ধলাই নদীর বাঁকে বাঁকে অবৈধ ভাবে বোমা মেশিন দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। সরেজমিনে দেখা যায়, রাজকান্দি বনরেঞ্জ …

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে বালু ভ‌র্তি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার সকাল ‌৭ টার দি‌কে উলিপুর-বাক‌রের হাট সড়‌কের মহেশের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘাতক ট্রাক ও চালক‌ শামসুল‌ (৩২) কে আটক ক‌রেছে বিক্ষুব্ধ জনতা। নিহত শিক্ষার্থীর নাম হাবিবুর রহমান তানজিদ (১৬)। সে উলিপুর উপজেলার  বাকরেরহাট উচ্চ বিদ্যালয়ের …

নওগাঁয় ফিটনেস লাইসেন্স ছাড়াই কারথানায় তৈরি হচ্ছে নারিকেল তেল

কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁয় ফিটনেস লাইসেন্স ছাড়াই আবাসিক এলাকায় অপরিকল্পিত ভাবে কারখানায় তৈরি হচ্ছে নারিকেল তেল। পৌর সভার ট্রেডলাইসেন্স ও বিএসটআই এর অনুমতি থাকলেও নেই সিভিল সাজন অফিস এর স্যানিটরী দপ্তর থেকে নেই কারখানার ফিটনেস লাইসেন্স। এতে করে সাধারণ ভোক্তারা এসব তেল ব্যবহারে পড়তে পারেন মারাত্বক স্বাস্থ্য ঝুকিতে। অন্যদিকে, আবাসিক এলাকায় এমন …

বেগমগঞ্জের হামলার ঘটনায় বিএনপি-জামায়াত নেতাসহ গ্রেপ্তার ১১

নোয়াখালী প্রতিনিধিঃ সম্প্রতি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পূজামণ্ডপসহ বিভিন্ন স্থানে হামলার ঘটনায় জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ও জামায়াত নেতাসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৪ অক্টোবর) রাতভর জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। আজ সোমবার (২৫ অক্টোবর) বেলা ১১টায় জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন জেলা …

ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলের শিক্ষক সড়ক দুর্ঘটনায় নিহত

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার সহকারী শিক্ষক সামিদুল ইসলাম (৩৬) রবিবার ২৪ অক্টোবর সন্ধায় ঠাকুরগাঁওয়ে সড়ক দূর্ঘটনায় নিহিত হয়েছেন। সে উপজেলার কলিগাঁও গ্রামের মৃত তমিজউদদীন মন্ডলের ছেলে এবং রাউতনগড় স্কুল এন্ড  কলেজের সহকারী শিক্ষক। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন সামিদুলের একমাত্র সন্তানকে বিড়াল আঁচড় দিলে স্ত্রী ও সন্তানকে নিয়ে মোটরসাইকেল …