ইয়াবা সহ একাধিক মাদক মামলার আসামি গ্রেফতার

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজার মডেল থানার নিয়ন্ত্রণাধীন শেরপুর ফাঁড়ি পুলিশের অভিযানে একাধিক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ মামলার আসামী মোঃ জনি ফকির নামে এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রোজ বুধবার (২০ অক্টোবর ) দিবাগত রাত আনুমানিক ১০ ঘটিকার সময় গোপন তথ্য অনুযায়ী উপর ভিত্তি করে শেরপুর ফাঁড়ি পুলিশের ইনচার্জ এস.আই.ইফতেখার ইসলামের দিক নির্দেশনায় এ.এস.আই …

লালমনিরহাটে তিস্তার পানি বৃদ্ধিতে ভেঙ্গে গেছে ফ্লাড বাইপাস প্লাবিত নিম্নাঞ্চল

ঈশাত জামান মুন্না, লালমনিরহাট প্রতিনিধি : জেলার তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় তিস্তা ব্যারাজের লালমনিরহাট অংশের একটি ফ্লাড বাইপাস বাঁধ ভেঙে গেছে। এই এলাকায় পানি বিপৎসীমার ৫৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল ও লোকালয়। হাতীবান্ধা শহরসহ লোকালয়ে বন্যার পানি প্রবেশ করছে। ডুবে গেছে তিস্তা তীরবর্তী এলাকার হাজার হাজার একর ফসলি জমি। …

কুলাউড়ায় ক্লুলেস হত্যা কান্ডের রহস্য উদঘাটন, খুনী গ্ৰেফতার

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় মাদ্রাসাছাত্র তুহিন আহমদ (১৫) হত্যাকাণ্ডের রহস্য আট দিনের পর উদঘাটন করতে সক্ষম হয়েছে পুলিশ। হত্যাকারী আয়ান বাউরী (২০) নামক এক চা শ্রমিককে গ্রেফতার করা হয়েছে। গেল মঙ্গলবার দিবাগত রাতে তাকে শমসেরনগরের ডাবলছড়া চা বাগান থেকে আয়ানকে গ্রেফতার করে। গতকাল বুধবার সকালে মৌলভীবাজার আদালতে সোপর্দ করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, …

উলিপুরে তিস্তার স্রোতে কৃষক নিখোঁজ

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ গত দুই-তিন দিনের ভারী বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি ও স্রোত ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। তীব্র স্রোতের মধ্যে নদী পার হতে গিয়ে নিখোঁজ হয়েছেন এক কৃষক। বুধবার দুপুর দুইটার দিকে কুড়িগ্রামের উলিপুর উপজেলায় তিস্তা নদীর চর জুয়ান সতরায় এ ঘটনা ঘটে। নিখোঁজ কৃষকের নাম বদিয়াজ্জামান (৫৫)। …

নবাবগঞ্জে বিদ্যুতের ট্রান্সমিটার চুরি করতে গিয়ে আটক ৩

অলিউর রহমান মেরাজ, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ফেরদৌস ওয়াহিদ এর নির্দেশ ক্রমে অত্র থানা পুলিশ থানার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা কালে গ্রেফতারি পরোয়ানা মূলে সাজা প্রাপ্ত আসামী মোঃ দবিরুল ইসলাম,পিতা-খলিলুর রহমান,সাং-নন্দনপুর,মোঃ হাবিবুর রহমান, পিতা-মৃত তইজ উদ্দিন,সাং-নন্দনপুর, উভয় থানা-নবাবগঞ্জ, জেলা- দিনাজপুরকে গ্রেপ্তার করেন। অপর দিকে থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা …

বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়ে সফল হলেন প্রেমিকা

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে বিয়ের প্রলোভনে দৈহিক মেলামেশার পর অন্যত্র বিয়ে চুক্তি করায় বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়ে দাবী আদায় করেছেন এক প্রেমিকা। প্রেমের সত্যতা থাকায় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের চাপে বিয়েতে রাজী হয়েছে প্রেমিকের পরিবার। গেল সোমবার উপজেলার সদর ইউনিয়নের বারাইটারী গ্রামে এ ঘটনা ঘটে । স্থানীয়রা জানান, প্রায় এক বছর …

তিস্তা ব্যারেজের সব গেট খুলে দিল পানি উন্নয়ন বোর্ড

ঈশাত জামান মুন্না, লালমনিরহাট প্রতিনিধি: ভারি বর্ষণ, উজানের ঢল ও ভারতের গজলডোবার সবগুলো গেট খুলে দেওয়ায় বাড়ছে তিস্তার পানি। এতে তিস্তা নদীর পানি বিপৎসীমার ৯০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।তিস্তা ব্যারেজ এলাকায় ফ্লাড বাইপাস ভেঙ্গে গেছে। গতকাল বুধবার (২০ অক্টোবর) ভোর থেকে তিস্তার পানি বাড়ায় লালমনিরহাটের তিন উপজেলার তিস্তার চর এলাকায় প্রায় ১০ হাজার পরিবার …

রাণীশংকৈলে বিদ্যুৎপৃষ্ট হয়ে অটোচালকের মৃত্যু

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার আমজুয়ান-ডামকাটলি গ্রামে মঙ্গলবার ১৯ অক্টোবর সকালে বৈদ্যুতিক  শক লেগে সাদ্দাম (৩০) নামে এক অটোচালক  মৃত্যু হয়েছে |  সাদ্দাম ওই গ্রামের দবিরুল ইসলামের ছেলে ও দুই সন্তানের জনক। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাতে সাদ্দাম তার বাড়িতে নিজের অটোরিক্সাটি বিদ্যুৎ চার্জে দিয়ে ঘুমিয়ে যায়। রাতে বৃষ্টিপাতের কারনে অটোরিক্সাটি …

১৩৩ কেজি ইলিশসহ ৪২ জেলে আটক

সিএনবিডি ডেস্কঃ কোন ভাবেই বন্ধ হচ্ছে না মা ইলিশ শিকার। জেল জরিমানা ও সাহায্য সহযোগিতার পরেও কোন লাভ হচ্ছে না। নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার করছেন জেলেরা। নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার করছেন জেলেরা। গত ২৪ ঘণ্টায় শরীয়তপুরে ১৩টি অভিযান ও দুটি মোবাইল কোর্টের মাধ্যমে পদ্মায় অভিযান চালিয়ে ২ লাখ ৯২ হাজার মিটার …

মুরাদনগরে নিখোঁজের ৬ দিন পর সিএনজি চালকের গলাকাটা মরদেহ উদ্ধার

মোঃ খোরশেদ আলম, কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার মুরাদনগরে নিখোঁজ হওয়ার ৬দিন পর ডোবা থেকে হেলাল উদ্দিন(২২) নামের এক সিএনজি চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার নবীপুর-শ্রীকাইল সড়কের নিউ থ্রী-ষ্টার ব্রিকস্ ফিল্ডের পাশের একটি ডোবা থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। নিহত হেলাল উপজেলার রহিমপুর গ্রামের হিরন মিয়ার ছেলে। সে পেশায় একজন সিএসজি চালিত …