ফুলবাড়ীতে গাঁজা সহ অটোরিকশা চালক গ্রেফতার

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে গাঁজা সহ  অটোরিকশা চালক এক মাদক কারবারি পুলিশের হাতে আটক হয়েছে। আটক ওই কারবারির নাম আনছার আলী (৩৬)।  তিনি উপজেলার বিদ্যাবাগিশ চান্দের বাজার এলাকার হোসেন আলীর ছেলে। জানা গেছে, সোমবার দুপুর ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গেটের বাজার এলাকায় একটি ব্যাটারি চালিত অটোরিকশা তল্লাশি করে চালকের সিটের নীচ থেকে  ৫ …

স্বামীর সাথে অভিমান করে স্কুল শিক্ষিকার আত্মহত্যা

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূঙ্গামারীতে স্বামীর সাথে অভিমান করে বিষপানে  এক স্কুল শিক্ষিকা আত্মহত্যা করেছেন। ওই শিক্ষিকার নাম হুরুন্নেছা বেগম শিল্পী (৩৯)। তিনি ভুরুঙ্গামারী উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের মধ্য ভরতের ছড়া বিএসসি মোড় এলাকার রফিকুল ইসলামের স্ত্রী এবং সোনাহাট বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। জানা গেছে, স্বামীর সাথে বেশ কিছু দিন ধরে ঝগড়া চলে আসছিল …

মন্দির ভাংচুরের ঘটনায় মামলায় ৫শতাধিক আসামি

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউপি পূজামণ্ডপ, মন্দির ভাঙচুরের ঘটনায় পাঁচশতাধিক ব্যাক্তিকে অভিযুক্ত করে থানায় ৩টি পৃথক মামলা হয়েছে। এতে ৩ মন্দিরের পার্শ্ববর্তী ১০ গ্রামের মানুষের মধ্যে গ্রেফতার আতঙ্ক বিরাজ করছে। এ ঘটনায় ফজলু মিয়া নামক এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার কর্মধা ইউপি গত ১৩ অক্টোবর …

ফেসবুক কমেন্টের জেরে পীরগঞ্জে হামলায় পুড়ল হিন্দুদের ২০ বাড়িঘর

ডিবিএন ডেস্কঃ দেশে দুর্গাপূজার সময় টানা তিনদিন ধরে পূজা মণ্ডপ ও মন্দিরে হামলার ঘটনার রেশ না কাটতেই রংপুরের পীরগঞ্জে ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগ তুলে হিন্দু সম্প্রদায়ের প্রায় ১৮ থেকে  ২০টির মতো বাড়ি পুড়িয়ে দেয়া হয়েছে। গতকাল রোববার রাত ৯ টার দিকে পীরগঞ্জের রামনাথপুর ইউনিয়নের বাটের হাট না মক এলাকায় এ ঘটনা ঘটে। রংপুর জেলার সহকারী …

নিউইয়র্কের ছিনতাইকারীর ছুরিকাঘাতে বাংলাদেশি নিহত

প্রবাস ডেস্কঃ নিউইয়র্কের ম্যানহাটনে ফুড ডেলিভারি করতে গিয়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নির্মমভাবে নিহত হয়েছেন সালাহ উদ্দিন বাবলু নামের এক প্রবাসী বাংলাদেশি। স্থানীয় সময় শনিবার (১৬ অক্টোবর) দুপুরে ম্যানহাটনের একটি হাসপাতালে চিকিৎসাধীন মারা যান তিনি। তার মৃত্যুতে বাংলাদেশি কমিউনিটির মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। জানা যায়, নিহত বাবলুর গ্রামের বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার ২ নং নদনা …

ফুলবাড়ি উপজেলার ৬ টি ইউনিয়নের শত শত বিঘা জমির আমন ক্ষেত মাটিতে হেলে পড়েছে

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ ভারী বৃষ্টিপাত ও দমকা বাতাসে কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার ৬ টি ইউনিয়নের শতশত বিঘা জমির আমন ক্ষেত মাটিতে হেলে পড়েছে। ভারী বৃষ্টিপাতে জমিতে পানি জমে থাকায়  হেলে পড়া ধানের শীষ পঁচে নষ্ট হওয়ার আশংকা করছেন কৃষকরা। রবিবার উপজেলার কয়েকটি ইউনিয়ন ঘুরে ধানক্ষেত হেলে পড়ার চিত্র দেখা যায়। শিমুলবাড়ী ইউনিয়নের তালুক শিমুলবাড়ী …

পাত্র দেখানোর কথা বলে কলেজ ছাত্রীকে ধর্ষণ

নূর মোহাম্মদ সম্রাট, বগুড়াঃ বগুড়ার শিবগঞ্জে এক কলেজছাত্রীকে বিয়ের জন্য পাত্র দেখানোর কথা বলে কৌশলে অপহরণ করে তিন দিন ধরে ধর্ষণ করার অভিযোগ উঠেছে শাহিনুর রহমান নামের একজন ঘটকের বিরুদ্ধে। থানা পুলিশ অপহৃত কলেজছাত্রীকে উদ্ধার করে এবং অভিযুক্ত ঘটককে গ্রেপ্তার করেছে। গতকাল শনিবার (১৬ অক্টোবর) রাত ১১টার দিকে ঘটককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ঘটক শাহিনুর …

চট্টগ্রামে বাড়িতে বিস্ফোরণে একজনের মৃত্যু

চট্টগ্রাম প্রতিনিধিঃ আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের বায়েজিদ থানা এলাকায় একটি বাড়িতে বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। বায়েজিদ থানাধীন বালুচরা এলাকার কাশেম কলোনির একটি ভবনে এ ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক জানান, হতাহতের পরিচয় জানা যায়নি। তবে তারা একই পরিবারের …

রাজধানীর খিলক্ষেত থেকে চিকিৎসকের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার, ঢাকাঃ রাজধানীর খিলক্ষেত থেকে এক চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৬ অক্টোবর) রাত ৮টার দিকে খবর পেয়ে পুলিশ নিকুঞ্জ-২ এর ১৫ নম্বর সড়কের নরেন নিবাস নামে একটি ভবনের ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করে। খিলক্ষেত থানা পুলিশ জানায়, রাজধানীর নিকুঞ্জ-২ এর ফ্ল্যাটের একটি কক্ষ থেকে দুর্গন্ধ ছড়ানোর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং …

রাঙ্গামাটির কাপ্তাইয়ে চেয়ারম্যান পদ প্রার্থীকে গুলি করে হত্যা

চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধিঃ চট্টগ্রাম বিভাগের রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী ও আওয়ামী লীগ সভাপতি নেথোয়াই মারমাকে (৫৬) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার (১৬ অক্টোবর) দিনগত রাত ১২টার পর এ ঘটনা ঘটে। আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ছিলেন তিনি। কাপ্তাই …