নাগেশ্বরীতে অবিনব কায়দায় গাঁজা পাচার, আটক-২

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ কুড়িগ্রামের নাগেশ্বরীতে অভিনব কায়দায় মোটর সাইকেলের সিটের নিচে গাঁজা পাচার করার সময় দুই মাদক চোরাকারবারীকে আটক করেছে নাগেশ্বরী থানা পুলিশ। আটককৃতরা হলেন, জেলার ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে আলমগীর হোসেন (২৪) এবং নাগেশ্বরী উপজেলার বেড়াকুটি বানারভিটা গ্রামের জহির হোসেনের ছেলে জাকির হোসেন (১৯)। জানা গেছে, …

লালমনিরহাটের কালীগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণের অভিযানে গ্রেফতার-২

ঈশাত জামান মুন্না, লালমনিরহাট প্রতিনিধি : জেলার কালীগঞ্জে মাদকের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার এর নির্দেশে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আলোচিত দুই সহোদর মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গতকাল বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২০ বোতল ফেন্সিডিলসহ আলোচিত দুই সহোদর মাদক ব্যবসায়ী দলগ্রাম ইউনিয়ন এর উত্তর দলগ্রাম মৌজার জালাল …

ভুরুঙ্গামারীতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় একজন আটক

কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিউইয়র্ক সফর নিয়ে কটুক্তি করায় জয়নাল আবেদীন (৫০) নামের এক ব্যক্তিকে জনতা আটক করে পুলিশে দিয়েছে। আটক ওই ব্যক্তিকে গতকাল বুধবার আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২১ সেপ্টেম্বর বিকেলে জেলার ভুরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের বাসিন্দা জয়নাল আবেদীন …

কুকুরের উপর গাড়ি উঠে যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৪জন

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজার জেলার কমলগঞ্জে সড়কে কুকুরের উপর গাড়ির চাকা উঠে যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে ৪ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আদমপুরের আদকানী-পূর্বজালালপুর সড়কে এ ঘটনাটি ঘটে। আহতরা হলেন, কমলগঞ্জ সদর ইউপি বাঘমারা গ্রামের মৃত তৈয়ব উল্লাহর ছেলে সোয়াব আলী (৫৫), একই এলাকার তৌয়াব আলীর ছেলে ইসমাইল মিয়া (২১) …

ভারতীয় বিড়ি অবৈধ ভাবে পাচারকালে বিড়িসহ ১জন আটক

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজার জেলার বড়লেখায় অভিযান চালিয়ে পুলিশ ৪ লাখ ২০ হাজার শলাকা ভারতীয় অ’বৈধ নাসির বিড়িসহ জাহাঙ্গীর আলম (৩৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। জাহাঙ্গীর বড়লেখার তালিমপুর ইউপির তালিমপুর গ্রামের বদর উদ্দিন ওরফে বদই মিয়ার ছেলে। এসময় তার কাছ থেকে নগদ ৪ লাখ ৪ হাজার ৫ টাকা উদ্ধার করা হয়। গত …

ফুলবাড়ীতে ১৭৫ বোতল মাদক সহ আটক -১

অলিউর রহমান নয়ন, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ী থানা পুলিশ মাদক বিরোধী বিশেষ  অভিযান চালিয়ে ১৭৫ বোতল নেশা জাতীয় ভারতীয় এস্কাফ সিরাপ সহ এক মাদক চোরাকারবারি কে আটক করেছে। আটক চোরাকারবারির নাম ইউনুস আলী (২৪)। তিনি ফুলবাড়ী সদর ইউনিয়নের উত্তর বিদ্যাবাগিশ গ্রামের মহিরুদ্দিনের ছেলে। জানা গেছে, সোমবার সন্ধা সাড়ে ৬ টার দিকে সীমান্ত এলাকা থেকে বাইসাইকেল যোগে বস্তাভর্তি …

ডোমারের চিলাহাটিতে নিরীহ লোকজনের নামে একাধিক মামলা দিয়ে হয়রানির অভিযোগ

মোঃ মোশফিকুর ইসলাম, নীলফামারীঃ নীলফামারী জেলার ডোমার উপজেলার  চিলাহাটির ১নং ভোগডাবুড়ি ইউনিয়নের কাঠালতলী গ্রামের নিরীহ লোকজনের নামে সফিকুল ইসলাম সাবু নামের এক ব্যক্তি একাধিক মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে পঞ্চগড় জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছে ভুক্তভোগীরা। জানা যায়- পাবনা জেলার গোবিন্দা গ্রামের সফিকুল ইসলাম সাবু ২০০০ সালে চিলাহাটির কাঠালতলীতে সুবসতি …

নেত্রকোনা সীমান্তে ভারতীয় মদসহ আটক ২

মো. কামরুজ্জামান, নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ নেত্রকোণা জেলার  সীমান্তবর্তী কলমাকান্দায় গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় মদসহ দুইজনকে আটক করেছে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)। গত (১৯ সেপ্টেম্বর) রবিবার রাত প্রায় ৯টার দিকে উপজেলার খারনই ইউনিয়নের খারনই বিওপির সুবেদার মোঃ সিরাজুল ইসলামের নেতৃত্বে বলমাঠ এলাকা থেকে তাদের কে আটক করা হয়। এ সময় তাদের নিকট থেকে একটি মোটরসাইকেল ও …

লালমনিরহাটের কালিগঞ্জে বাবুর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

ঈশাত জামান মুন্না, লালমনিরহাট প্রতিনিধি: জেলার কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের বাবুর আলী পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেছেন ক্ষুব্ধ এলাকাবাসী। বিদ্যালয়টির প্রতিষ্ঠালগ্ন থেকেই প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ পাওয়া গেছে, বাবুর আলী পাবলিক উচ্চ বিদ্যালয়টি ১৯৯২ সালে প্রতিষ্ঠার পর ২০১৯ সালে ৪ তলা বিশিষ্ট আইসিটি ভবনের বরাদ্দ আসে। নতুন ভবনের বরাদ্দ …

মুরাদনগরে স্কুল ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মোঃ খোরশেদ আলম, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগরে ৮ম শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত রোববার সন্ধ্যায় উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন দৌলতপুর গ্রামের নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত খাদিজা আক্তার (১৪) দৌলতপুর পূর্বপাড়ার জাহাঙ্গীর মিয়ার মেয়ে এবং নার্গিস নজরুল বিদ্যা নিকেতনের ৮ম শ্রেণির ছাত্রী। নিহতের মা জানায়, খাদিজার মানষিক …