নওগাঁয় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁয় গলায় ফাঁস দিয়ে আফরোজা নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। গত শনিবার সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার খাগড়া গ্রামের পুকুরপাড় নামক স্থান থেকে ওই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহত আফরোজা ফতেপুর পৃর্বপাড়া গ্রামের সজীব হোসেন এর স্ত্রী। নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জুয়েল …

রাণীশংকৈলে নারী অবয়বে তামার তৈরী মূর্তির অর্ধখন্ড উদ্ধার

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ধর্মগড় গাজিগড় থেকে গত মঙ্গলবার ৭ সেপ্টেম্বর ভোরে থানা পুলিশ একটি নারী অবয়বে তামার তৈরী অর্ধখন্ড মূর্তি উদ্ধার করেছে। থানা সূত্রমতে  গাজিগড় গ্রামের ইউনুস আলীর ছেলে আব্দুল মজিদ তার নিজ জমি চাষ করতে গিয়ে মূর্তিটি পায়। খবর পেয়ে রাণীশংকৈল থানার এস আই হাফিজ ও সঙ্গীয় ফোর্স স্থানীয়দের সহোযোগিতায় …

বিদেশি মদসহ ডিবি পুলিশের জালে ১জন

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ৬নং আশিদ্রোন ইউপি অর্ন্তগত বিলাসছড়া চা বাগানে গত শুক্রবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০ ঘটিকায় গোপন তথ্য অনুযায়ী এক অভিযান পরিচালনা করে বিদেশী মদসহ ১জনকে আটক করে জেলা গোয়েন্দা শাখা। বিলাসছড়া চা বাগানস্থ কাঠালবাড়ী ৩নং সেকশনে রাঙ্গিছড়া বর্ডার এলাকার যাওয়ার পথে ২নং ব্রিজের উপর থেকে ১০ …

নওগাঁ’র পত্নীতলা উপজেলায় লেট ভ্যারাইটির গৌরমতি জাতের আম চাষে সফলতা

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ জেলার পত্নীতলা উপজেলায় সবচেয়ে বিলম্বিত জাতের গৌরমতি আম চাষ করে সফলতা অজন করেছেন দেলোয়ার হোসেন চৌধুরী নামের একজন আমচাষী তাঁর এই গৌরমতি জাতের আম চাষ করে সফলতা অজন করেছেন দোলোয়ার হোসেন চৌধুরী নামের একজন আমচাষী। তাঁর এই গৌরমতি আম চাষের সফলতা দেখে এলাকার অনেক চাষী এই আমের বাগানগড়ে তুলতে …

লালমনিরহাটের আদিমারীতে বিপুল পরিমাণ গাঁজাসহ ট্রাক আটক

ঈশাত জামান মুন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের আদিতমারীতে বিপুল পরিমাণ গাঁজাসহ একটি ট্রাক আটক করেছে র‍্যাব-১৩ এর আভিযানিক দল। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)প্রতিষ্ঠাকাল থেকে নিয়মিত অস্ত্রধারী সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, মাদক, ডাকাতসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় (১১ সেপ্টেম্বর) সকালে র‌্যাব-১৩ ব্যাটালিয়ন সদর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের …

কুলাউড়া-রাজনগর সংযোগ সেতু ভেঙে জনদুর্ভোগ

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ার বরমচাল-রাজনগরের মুন্সিবাজার সংযোগ সড়কের সেতু ভেঙে যাওয়ায় দুর্ভোগে পড়তে হয় পথচারীদের। সেতু ভাঙা থাকায় স্থানীয়দের স্বেচ্ছাশ্রমে নির্মিত কাঠ ও বাঁশের সাঁকোই একমাত্র ভরসা। তবে এ পথদিয়ে ভারী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ভোগান্তি কাটাতে দ্রুত সেতু সংস্কারের দাবি জানান স্থানীয়রা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, ২০১৮-১৯ অর্থবছরে …

নওগাঁর আত্রাই উপজেলার ঐতিহ্যবাহি সমসপাড়ার নৌকার হাট জমে উঠেছে

কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর আত্রাই উপজেলার নদ-নদী ও খাল বিল বন্যায় ডুবে যাওয়ায় ঐতিহ্যবাহী বিশা ইউনিয়নের সমসপাড়া হাটে নৌকা বিক্রির ধুম পড়েছে। এলাকার পানি বন্দী গ্রাম গুলোর মানুষের চলাচল এবং অবসর সময়ে বিলে মাছ ধরার জন্য নৌকার কদর অনেক বেড়ে গেছে তাই এলাকার বিভিন্ন হাটে নৌকা বিক্রয়ের ধুম পড়েছে। বিশেষ করে উপজেলার …

চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘন্টার মধ্যেই প্রায় ৩ কোটি টাকার হেরোইনসহ গ্রেফতার ২

চাপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘন্টার ব্যবধানে প্রায় ৩ কোটি টাকার হেরোইনসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৩১ আগস্ট) দিনগত রাতে জেলার সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের মেলারমোড় এলাকায় অভিযান চালিয়ে এক কোটি এক লাখ ৩৫ হাজার টাকা মূল্যমানের হেরোইনসহ মো. নাজিম (৩২) নামে একজনকে গ্রেফতার করেছে র‌্যাব। অন্যদিকে, শিবগঞ্জে র‌্যাবের একটি দল উপজেলার নয়লাভাঙ্গা …

নীলফামারীর ডিমলায় ৪র্থ শ্রেণির ছাত্রীর আত্মহত্যা!

নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর ডিমলায় নাউতারা ইউনিয়নের শালহাটি গ্রামের মিজানুর রহমানের কন্যা লিজামনি (১০), ৪র্থ শ্রেনির ছাত্রী গতকাল ৩১ আগস্ট মঙ্গলবার বিকালে নিজ ঘরে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে। এলাকাবাসী সূত্রে বলে জানা গেছে, লিজামনি হঠাৎ বাড়ীর লোকজনের অজান্তে নিজের পরিহিত ওড়না গলায় দিয়ে আত্মহত্যা করেছেন। তাৎক্ষণিক ডিমলা থানায় খবর দিলে থানা পুলিশ লাশ ঘটনাস্থল হইতে …

সাতক্ষীরার কলারোয়া সীমান্তে ৭৩ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক ১

সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরার কলারোয়া সীমান্ত এলাকা থেকে ৭৩ লাখ টাকার স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে বিজিবি’র সাতক্ষীরা ব্যাটালিয়ন। গতকাল মঙ্গলবার (৩১ আগস্ট) দিবাগত রাত ১১ টা ৪০ মিনিটে সীমান্ত পিলার ১৩/৩-এস হতে আনুমানিক ৫ কিলোমিটার অভ্যন্তরে কলারোয়া থানাধীন বজ্রবাক্স বাজার নামক স্থানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় ১ কেজি ১৬৬ গ্রাম ৪০০ …