বিষ খাইয়ে দুইশ হাঁস মেরে ফেলার অভিযোগ

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ী উপজেলায় খাবারের সাথে বিষ মিশিয়ে খামারের ২০০টি হাঁস মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি বৃহস্পতিবার ২২ সেপ্টেম্বর উপজেলার সদর ইউনিয়ন জায়ফরনগরের নয়াগ্রামে ঘটে। এ ঘটনায় প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন খামারী রাজু আহমেদ (২৮)। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার ও ক্ষতিপূরণ দাবি করেছেন। জানা যায়, খামার …

চুরির ঘটনায় কিশোর গ্যাং এর চারজন আটক

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমসেরনগরে দোকান চুরির ঘটনায় কিশোর গ্যাং এর ৪ জন কিশোরকে আটক করেছে থানা পুলিশ। গত মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার শমশেরনগর বাজারের রেলওয়ে স্টেশন রোডের রিপন টেলিকমের দোকান কোঠার টিনের চাল কেটে প্রবেশ করে চোরেরা চুরি করেন। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, উপজেলার শমসেরনগর ইউনিয়নের কেছুলুট গ্রামের আনোয়ার হোসেনের ছেলে …

কুড়িগ্রামে প্রশ্নপত্র ফাঁসের মামলায় আরও তিনজন গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে প্রশ্নপত্র ফাঁসের মামলায় আরও তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন- ভূরুঙ্গামারী নেহাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের ‍কৃষি বিজ্ঞান বিষয়ের শিক্ষক হামিদুল ইসলাম, বাংলা বিষয়ের শিক্ষক সোহেল চৌধুরী ও পিয়ন সুজন মিয়া। এ নিয়ে মোট ৬ জনকে গ্রেফতার করা হলো। পুলিশ জানায়, দুই শিক্ষককে গতকাল সকালে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। পরে সংশ্লিষ্টতা …

ঘরে তালা ঝুলিয়ে সবাই পলাতক, নববধূর দিন কাটছে উঠানে

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: ‘দীর্ঘ প্রায় ৫ বছর ধরে প্রেমের সম্পর্কের পর গত ২০ জুলাই রাতে আজাদুর রহমান আজাদ আমাকে তার বাড়িতে নিয়ে আসে। তারপর দুই পক্ষের পঞ্চায়েত মিলে আমাদের বিয়ে পড়ান। কিছুদিন যাওয়ার পর থেকেই আমার স্বামী চুল টেনে এবং স্বামীর বড় ভাই ও ভাইয়ের বৌ আমাকে নির্যাতন শুরু করে বলে বাড়ি থেকে বেরিয়ে যেতে। …

লক্ষ্মীপুরে এসিল্যান্ডকে বালু উত্তোলনের সংবাদ দেওয়ায় সাংবাদিকের উপর হামলা, থানায় মামলা দায়ের

মোঃ জ‌হির হো‌সেন, লক্ষ্মীপুর প্রতি‌নি‌ধিঃ লক্ষ্মীপুরে এসিল্যান্ডকে বালু উত্তোলনের সংবাদ দেওয়ায় সাংবাদিকের উপর হামলাকারী বালুখেকো সন্ত্রাসবাহিনীর গডফাদার জুলহাসের বিরুদ্ধে লক্ষ্মীপুর মডেল সদর থানায় সাধারণ অভিযোগ করা হয়েছে। সদর উপজেলার আওতাধীন ৪নং চররুহিতা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে মানিক মিয়া ইটভাটার গেইটের সামনে বেড়ীর উপরে ১৮ সেপ্টেম্বর ২২ (রবিবার) বিকেল পাঁচটায় জুলহাস ও তার সন্ত্রাসী বাহিনী ১৫ …

কমলগঞ্জে সাব-রেজিস্ট্রার অফিসে দুদকের অভিযান

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ সাব-রেজিস্ট্রার অফিসে অভিযান চালিয়েছে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় দুদকের হবিগঞ্জ সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মো: সাইফুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। দুপুর দেড়টা থেকে টানা বিকাল সাড়ে ৫টা পর্যন্ত টানা ৩ ঘণ্টা অভিযান পরিচালনা করে দুদক দল। তবে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে …

ভুরুঙ্গামারীতে ডিএনসি সদস্যদের অভিযানে ইয়াবাসহ চোরাকারবারি আটক

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর(ডিএনসি) জেলা কার্যালয়ের সদস্যদের অভিযানে ৬৪০ পিস ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক চোরাকারবারি আটক হয়েছে। আটক চোরাকারবারির নাম এনামুল হক (৩৫)। তিনি ভুরুঙ্গামারী উপজেলার পাইকের ছড়া ইউনিয়নের পাইকের ছড়া গ্রামের মৃত হবিবর রহমানের ছেলে। জানা গেছে, বুধবার সকাল সাড়ে দশটার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক জান্নাতুল ফেরদৌসের নেতৃ্ত্বে …

কুড়িগ্রামে গাঁজা সহ কুখ্যাত মাদক কারবারী গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে প্রায় সোয়া ৫ কেজি গাঁজাসহ কুখ্যাত মাদক কারবারি আবু সামা আরিফ (২২) কে গ্রেফতার করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ। আটক আবু সামা আরিফ জেলার নাগেশ্বরী উপজেলার হাটহাজারী গ্রামের বাসিন্দা এবং একজন চিহ্নিত মাদক চোরাকারবারি। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম ডিবি পুলিশের  একটি চৌকস দল মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে কুড়িগ্রাম …

লাউয়াছড়া উদ্যানে দুই বখাটে গ্রেপ্তার

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে ঘুরতে আসা দম্পতিকে উত্যক্ত করা এবং তাদের কাছ থেকে টাকা ছিনতায়ের অভিযোগে দু’জনকে আটক করেছে টুরিস্ট পুলিশ। পরে তাদেরকে কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। আটককৃতরা হলেন- ময়না মিয়ার ছেলে মোঃ বেলাল হোসেন (৩০) ও বদুরুল আলমের ছেলে নাজমুল ইসলাম ফাহিম (২২)। তাদের উভয়ের বাড়ি কমলগঞ্জ …

কুড়িগ্রামে ১৪ মামলার আসামী কুখ্যাত মাদক কারবারি নয়ন গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুর থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক ও অস্ত্র সহ মোট ১৪ মামলার আসামী কুখ্যাত মাদক কারবারি নয়ন মিয়া (৩৬) কে গ্রেফতার করেছে। আটক নয়ন মিয়া উলিপুর উপজেলার দক্ষিণ উমানন্দ গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, নয়ন মিয়ার বিরুদ্ধে উলিপুর থানায় ৯টি মাদক মামলা, ১ টি অস্ত্র মামলা, ১ টি অন্যান্য মামলা, চিলমারী থানায় ২ …