নাগেশ্বরীতে নৈশকোচের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু, চালক আহত

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ঢাকাগামী একটি নৈশ কোচের ধাক্কায় আবু ইউনুস (৪৯) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল চালক। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী সড়কের চন্ডিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আরোহীর বাড়ি নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের টাকিমারী এলাকায়। তিনি ওই গ্রামের মৃত শাহের আলীর ছেলে। স্থানীয়রা জানান, …

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, কেন্দ্র সচিবসহ আটক-৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় চলতি এসএসসি পরীক্ষার ইংরেজি ১ম এবং ২য় পত্রের প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেছে। বিষয়টি সামাজিক মাধ্যম ও গণমাধ্যম কর্মীদের নজরে আসলে নড়েচড়ে বসে স্থানীয় প্রশাসন। অনেক নাটকীয়তার পরে মঙ্গলবার মধ্যরাতে প্রশ্ন ফাঁসের ঘটনায় তিনজনকে আটক করে পুলিশ। রাতের আধারে মিডিয়াকর্মীদের প্রশ্ন থেকে বাঁচতে দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর কামরুল ইসলাম দৌঁড়ে পলায়ন …

পাসপোর্টের ফিঙ্গার দিতে এসে ক্রিকেটারের মৃত্যু

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জের তরুণ ক্রিকেটার শেখ মঈন উদ্দিন (২৫) ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। মঙ্গলবার দিনে মৌলভীবাজার মাতারকাফন এলাকায় পাসপোর্ট অফিসে ফিঙ্গার দেওয়ার আগমুহুর্তে তার মৃত্যু হয়। নিহত মঈন উদ্দিন কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের বড়চেগ এলাকার আব্দুস সোবহান এর ছেলে। পারিবারিক সুত্রের বরাতে জানা যায়, গত দুইবছর আগে ক্রিকেট খেলা অবস্থায় তরুণ …

ফুলবাড়ীতে চোরাই মালামাল সহ আন্তঃজেলা চোর চক্রের ২ সদস্য গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ী থানা পুলিশ অভিযানে চোরাই মালামাল সহ আন্তঃজেলা চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার হয়েছে। সোমবার (১৯ সেপ্টেম্বর) উপজেলার ভাংগামোড় ইউনিয়নের দক্ষিন রাবাইতারী এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, জেলার ভূরুঙ্গামারী উপজেলার চর বলদিয়া গ্রামের এনতাজ আলী (৩২) ও নাগেশ্বরী উপজেলার কুটি বামনডাঙ্গা গ্রামের  আলতাফ হোসেন (৩৫)। এসময় তাদের কাছ থেকে …

অবৈধভাবে উত্তোলিত বালু পরিবহনে অর্থ জরিমানা

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় অবৈধভাবে বালুমহাল থেকে উত্তোলিত বালু পরিবহনের দায়ে মোঃ সেলিম উদ্দিন নামে এক পিকআপ ভ্যান চালককে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার (১৯ সেপ্টেম্বর) বেলা দুইটার দিকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইনের নেতৃত্বে উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের সায়পুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। সহকারী …

খেল‌তে গি‌য়ে পা‌নি‌তে ডু‌বে শিশুর মৃত্যু

লক্ষ্মীপুর প্র‌তি‌নি‌ধিঃ লক্ষ্মীপুরের রায়পু‌রে খেল‌তে গি‌য়ে রাস্তার পা‌শে খা‌লে প‌ড়ে পা‌নি‌তে ডু‌বে  আয়েশা ইসলাম রাফিজা(৩) না‌মে এক‌ শিশুর মৃত্যু হ‌য়ে‌ছে। ঘটনা‌টি ঘ‌টে গত সোমবার (১৮ সে‌প্টেম্বর) রায়পুর উপ‌জেলা‌ধিন ৩ নং চর‌মোহনা ইউ‌নিয়‌নের ৮ নং ওয়া‌র্ডে। ‌নিহত শিশু আয়েশা ইসলাম রাফিজা চর মোহনা ইউ‌নিয়‌ন ৮ নং ওয়া‌র্ডের ফরায়েজী বাড়ির মোঃ সুম‌নের ছোট মে‌য়ে। জানা যায়, র‌বিবার …

ফুলবাড়ীতে জেলা পুলিশের অভিযানে ৫ টি চোরাই মোটরসাইকেল সহ আন্তঃজেলা চোর চক্রের ২ সদস্য গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে জেলা পুলিশের অভিযানে  আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ২ কুখ্যাত চোর গ্রেফতার হয়েছে। এসময় ৩ টি ১৫০ সিসি বাজাজ পালসার, ১ টি ১২৫ সিসি বাজাজ ডিসকভার ও ১ টি ১০০ সিসি বাজাজ ডিসকাভার সহ মোট ৫ টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। জানা গেছে, কুড়িগ্রাম জেলা পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে রবিবার রাতে …

জুড়ীর আজিজ মেডিকেল সেন্টারের ম্যানেজারের ওপর নৃশংস হামলা‌

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ীর আব্দুল আজিজ মেডিকেল সেন্টারের ম্যানেজার পঃজুড়ী ইউনিয়নের কালনীগড় গ্রামের তরুন চক্রবর্তীর ছেলে তাপস চক্রবর্তীকে একদল দূর্বৃত্তকারী দেশীয় অস্ত্র চুরি ও রামদা দিয়ে হামলা করে মারাত্মক জখম করার ঘটনা ঘটেছে। সোমবার (১৯ সেপ্টেম্বর) আনুমানিক ১১ টার দিকে আমতৈল গ্রামের ঈদগাহ্ সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান কিশোর …

তিস্তা ব্যারাজ রং করতে ব্যায় ৩ কোটি ৫৬ লাখ!

মোঃ মোশফিকুর ইসলাম , নীলফামারীঃ দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ সংস্কারের নামে কয়েক কোটি টাকার অনিয়ম হয়েছে বলে অভিযোগ উঠেছে। তিস্তা ব্যারাজের সৌন্দর্য বৃদ্ধির জন্য রং এর কাজে রংবাজি করা হয়েছে ৩ কোটি ৫৬ লাখ টাকা ব্যয় দেখিয়ে! অপর দিকে ছয় কোটি টাকা খরচে ব্যারাজে জলকপাট নিয়ন্ত্রনে স্থাপিত অটোমেশন সিষ্টেমের হদিস পাওয়া যাচ্ছে না। যে ঠিকাদারের লাইন্সেসে ব্যারাজের সৌন্দর্য …

রিকশা চালককে পেটানোর দায়ে যুবকের গ্রেপ্তারি পরোয়ানা জারি

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ী উপজেলায় এক অসহায় রিক্সাচালককে পেটানোর মামলায় আদালত  মানিক মিয়া নামের এক যুবককের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। রবিবার (১৮ সেপ্টেম্বর) মৌলভীবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক মিছবাহুর রহমান এ আদেশ জারি করেন। জানা যায়, গত বছরের ৪ঠা মার্চ রাতে এক রিক্সাচালককে পেটানোর দায়ে মানিক মিয়া’কে  জুড়ী বাজার থেকে …