গরুর ল্যাম্পি স্কীন রোগ ছড়িয়ে পড়েছে ফুলবাড়ীতে

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে গরুর ল্যাম্পি স্কীন রোগ ব্যাপকহারে ছড়িয়ে পড়েছে। রোগে এ পর্যন্ত  কোন গরুর মৃত্যু না হলেও উপজেলার ৬টি ইউনিয়নে শতশত গরু আক্রান্ত হয়েছে। প্রতিটি বাড়ীতে এক/দুইটি করে গরু এ রোগে আক্রান্ত হওয়ায় এবং এ রোগের চিকিৎসা ব্যয়বহুল হওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন গরুর মালিকরা। সরেজমিনে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বারাইতারী ও বড়ভিটা ইউনিয়নের ঘোগারকুটি …

বিপুল পরিমাণ মাদক ধ্বংস করেছে বিজিবি

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজার সীমান্ত এলাকা থেকে ৩৪ মাসে প্রায় সাড়ে ৫ কোটি টাকার মাদক আটক করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)। তবে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হলেও কাউকে আটক করতে পারেনি বিজিবি। কারন হিসেবে বিজিবি বলছে, যখন অভিযান চালানো হয় তখন পাচারকারীরা মাদক রেখে ভারত সীমান্তে ঢুকে যায়। এ …

দেয়ালে লেপ্টে ছিলো ” তক্ষক “

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: বাড়ির দেয়ালে লেপ্টে ছিল একটি তক্ষক। তক্ষকের বৈজ্ঞানিক নাম Gekko gecko। এটি একটি নিরীহ প্রজাতির প্রাণী। তার উচ্চস্বরের ডাকে ভয় পেয়ে গিয়েছিলেন বাড়ির গৃহকর্তা। তারপর শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন কর্তৃপক্ষকে খবর দিলে উদ্ধার করা হয় সেটিকে। শনিবার মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের রূপসপুর আবাসিক এলাকার সামনে অবস্থিত বেলাল অ্যান্ড ব্রাদার্সের স্বত্বাধিকারী …

উলিপুরে ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ সবুজ মিয়া ওরফে ছোট সবুজ (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে পুলিশ আটক করেছে। শুক্রবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের বটতলী বাজার থেকে ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) ইমতিয়াজ কবির জানান, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা …

ডোমারে পাঁচ পা নিয়ে জন্ম হলো বাছুরের, বাছুরটিকে দেখতে মানুষের ভীড়

মোঃ মোশফিকুর ইসলাম, নীলফামারীঃ নীলফামারীর ডোমার উপজেলায় একটি গরু পাঁচ পা ওয়ালা বাছুর জন্ম দিয়েছে। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের পূর্ব বোড়াগাড়ী এলাকার সহকারী শিক্ষক সামছুজ্জামান শাহিনের একটি গৃহপালিত গরু বাছুরটির জন্ম দেয়। খবরটি ছড়িয়ে পড়লে এলাকার বিভিন্ন বয়সের মানুষ বাছুরটিকে দেখতে ভীড় জমায়। গরুর মালিক সামছুজ্জামান শাহিন জানান, দুপুরে আমার গাভিটি একটি …

ফুলবাড়ীর একটি মাদ্রাসার ৭ পরীক্ষার্থীর সবাই অনুপস্থিত

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ চলতি দাখিল পরীক্ষায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার উত্তর কুটি চন্দ্রখানা দাখিল মাদ্রাসার ৭জন শিক্ষার্থী ফরম ফিলাপ করলেও পরীক্ষায় অংশগ্রহন করেনি একজনও। বিষয়টি ওই মাদ্রাসার সুপারকে অবগত করেছেন কেন্দ্র সচিব। কিন্তু দুইটি পরীক্ষা অতিবাহিত হওয়ার পর এ পর্যন্ত শিক্ষার্থী শিক্ষক কেউই যোগাযোগ করেনি। স্থানীয়রা জানান, নন এমপিও ওই মাদ্রাসাটির ঘর দরজা থাকলেও পাঠদান হয়না …

রৌমারীতে ৮ জুয়ারী আটকের পর কারাগারে প্রেরণ

সাকিব আল হাসান, রৌমারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের রৌমারীতে পুলিশ অভিযান চালিয়ে জুয়া খেলার অবস্থায় ৮ জুয়ারীকে আটক করেছেন। এসময় নগদ টাকাসহ জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়। গত শুক্রবার মধ্যরাতে উপজেলার চর শৌলমারী ইউনিয়নের পাখিউড়া গ্রামের দেলোয়ার হোসেনের পাটের গুদামের ভিতরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন-উত্তর বাগুয়ার চর গ্রামের দেলোয়ার হোসেনের পুত্র রেজাউল …

হাইল হাওড়ের জালে মিললো অজগর সাপ!

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকালের দিকে শ্রীমঙ্গল হাইল হাওড় এলাকায় এ অজগর সাপ পাওয়া যায়। বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানিয়েছেন, শুক্রবার সকালের দিকে হাইল হাওড় এলাকা থেকে খবর আসে মাছ শিকারের কারেন্ট জালে একটি অজগর সাপ আটকে পড়েছে। …

ফুলবাড়ীতে কেন্দ্র সচিবের বিরুদ্ধে ভুয়া শিক্ষককে কক্ষ পরিদর্শকের দায়িত্ব দেয়ার অভিযোগ

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শাহবাজার এ এইচ সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্র সচিব আবুল কাশেম সরকারের বিরুদ্ধে চলতি দাখিল পরীক্ষায় ভুয়া শিক্ষককে কক্ষ পরিদর্শকের দায়িত্ব দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মায়ের নামে প্রতিষ্ঠিত বিলুপ্ত ছিটমহল দাসিয়ার ছড়ার শেখ ফজিলাতুন্নেছা দাখিল মাদ্রাসার সুপার আমিনুল ইসলাম মিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও উপজেলা নির্বাহী …

দেড় বছর সংসার কর‌ছেন দুই সমকামী ছাত্রী!

নিজস্ব প্র‌তি‌বেদক, লক্ষীপুরঃ ঘর বে‌ধে‌ছেন লক্ষ্মীপুরের সমকামী দুই  মাদ্রাসা শিক্ষার্থী। সমকামীর হল রাইশা ও এসএসসি পরীক্ষার্থী মম। তারা প্রায় দেড় বছর ধরে সংসার করছেন বলে অভিযোগ উঠেছে। লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে বিবাহের এফিডেভিট করে বিয়ের পর তারা সংসার করছেন বলে জানা গেছে।  জানা যায়, বছর দেড়েক আগে স্কুল শিক্ষার্থী মম এর সাথে চাচাতো ভাইয়ের শ্যালিকা মাদ্রাসা …