ফুলবাড়ীতে বিদ্যুতস্পৃষ্টে অটোবাইক চালকের মৃত্যু, স্ত্রী গুরুতর আহত

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিদ্যুতস্পৃষ্টে শফিকুল ইসলাম (৩৫) নামের এক অটোবাইক চালকের  মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের মধ্য শ্যামপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এসময় শফিকুলকে বাঁচাতে গিয়ে তার স্ত্রী পপি বেগম(৩০) গুরুতর আহত হন। নিহত শফিকুল ওই গ্রামের আব্দুল মজিদের ছেলে। স্থানীয়রা জানান, শুক্রবার রাতে …

নাগেশ্বরীতে ধানবোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে শ্রমিকের মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের নাগেশ্বরীতে ধানবোঝাই ট্রাক দুর্ঘটনা কবলিত হয়ে উল্টে গেলে নিচে চাপা পড়ে আব্দুল গফুর (৫০) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চন্ডীপুর ব্রিজ এলাকায় কুড়িগ্রাম-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। পরে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা প্রায় ২ ঘণ্টা চেষ্টা করে নিচে চাপা পড়া শ্রমিককে জীবন্ত উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের …

নওগাঁয় আদালত অবমাননা করে জমি দখলের অভিযোগ

কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুর  উপজেলার চন্দননগর ইউনিয়নের মহাভার গ্রামে মৃত বাসতুল্যা মন্ডলের ৯০ শতক জমি জোর পূর্বক দখল করার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ সূত্রে জানা যায়, গত মৃত বাসতুল্যা মন্ডলের মেয়ে ফরিদা বিবি (৩৮) গং ওয়ারিশ সুত্রে জমির মালিক হলেও জমির দখল নিতে পারেনা প্রভাবশালীদের প্রভাবে। জানা যায় একই গ্রামের মৃত …

ঠাকুরগাঁওয়ের টাঙ্গন নদী থেকে জীবিত অবস্থায় বস্তাবন্দি শিক্ষার্থীকে উদ্ধার

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে টাঙ্গন নদী থেকে জীবিত অবস্থায় বস্তাবন্দি মাহফুজা খাতুন (১৪) নামে এক মাদরাসার শিক্ষার্থীকে উদ্ধার করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল সাড়ে ৭ টায় পৌরশহরের টাঙন নদী থেকে তাকে উদ্ধার করা হয়। বর্তমানে সে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মাহফুজা খাতুন দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার বিজয়পুর গ্রামের ক্বারী মৃত মোস্তফা কামালের …

শ্রীমঙ্গলে ইলেকট্রনিক্স দোকানে ভোক্তা-অধিকারের অভিযান

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো.আল-আমিন এর নেতৃত্বে র‌্যাব-৯ ফোর্সের সহযোগিতায় বুধবার (২০ জুলাই) মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার হবিগঞ্জ রোড, নতুনবাজারসহ বিভিন্ন জায়গায় অভিযান পরিচালিত হয়। সাম্প্রতিক সময়ে অতিরিক্ত গরম ও লোডশেডিং এর কারণে ইলেকট্রনিক্স সামগ্রীর ব্যবসায়ীরা অতিরিক্ত দামে ফ্যান, চার্জ লাইট, চার্জার ফ্যান বিক্রয় করছেন এই …

আত্রাইয়ে মেহেদীর রং না মুছতেই নবদম্পতির একসাথে আত্নহত্যা !

কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে মেহেদির রং না মুছতেই শয়ন কক্ষে গলায় ফাঁস দিয়ে এক নবদম্পতি আত্নহত্যা করেছে। তাদের আত্নহত্যার প্রকৃত কারন জানা যায়নি। এ নিয়ে এলাকার জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার দিবাগত রাতের যে কোন সময় উপজেলার সুদরানা গ্রামে। গতকাল বুধবার সরেজমিনে গিয়ে জানা যায়, ওই …

চা বাগানে রেড স্পাইডার ভাইরাস সংক্রমণের হানা

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: প্রচণ্ড খড়ায় চা বাগানে ছড়িয়ে পড়েছে রেড স্পাইডারের সংক্রমণ। ভাইরাসজনিত এ রোগে চা গাছের পাতা লাল হয়ে যায়। আক্রান্ত এলাকা থেকে চা পাতা উত্তোলন বন্ধ থাকে। এতে কাঙ্খিত লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন চা বাগান সংশ্লিষ্টরা। চা বাগান সূত্রের বরাতে জানা গেছে, মৌলভীবাজারের প্রায় বাগানেই এ রোগ ছড়িয়ে পড়েছে। কর্তৃপক্ষ …

বরিশালে বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে নিহত ৫

সিএনবিডি অনলাইন ডেস্কঃ বরিশালে বাকেরগঞ্জ উপজেলায় বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে ৫জন নিহত হয়েছেন।  এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। আজ বুধবার (২০ জুলাই) দুপুরে বরিশাল-কুয়াকাটা সড়কে উপজেলার হ্যালিপেড মাঠ-সংলগ্ন সিনেমা হলের সামনে এ দুর্ঘটনা ঘটে। বাকেরগঞ্জ থানার এসআই মো. শাহিদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, বাসটি কুয়াকাটা থেকে বরিশালের দিকে আসছিল …

কমলগঞ্জ-শ্রীমঙ্গল সংযোগ সড়কে ডাকাতি

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের দুটি উপজেলা শ্রীমঙ্গল এবং কমলগঞ্জ। এই দুই উপজেলাতেই রয়েছে দেশের অন্যতম জীববৈচিত্র্য সমৃদ্ধ চিরসবুজ বনাঞ্চল বনভূমি লাউয়াছড়া জাতীয় উদ্যান। ফলে এখানে পর্যটক, গবেষকসহ নানান শ্রেণির মানুষের আনাগোনা থাকে। এই দুই উপজেলার সংযোগ সড়কে ৩৩ দিনের ব্যবধানে দুটি ডাকাতির ঘটনা ঘটেছে। নিঃস্ব হয়েছেন সাধারণ মানুষ। এই ডাকাতির ফলে প্রচণ্ড ভীতি সঞ্চার …

নওগাঁয় অস্বাস্থ্যকর পরিবেশে গরুর দুধ সংরক্ষণে ভোক্তা অধিকার এর জরিমানা

কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁ সদর উপজেলায় বরুণ কান্দি গ্রামের মো. ইসমািইল ছেলে মো. রহিস উদ্দিন দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে গরুর দুধ সংরক্ষণ করে অবৈধ ভাবে বেশী মুনাফা পাওয়ার আশায় গুড়া দুধ মিশে দুধ তরল করে বাজারে বাজারজাত করতো এমন এক গোপন সংবাদের ভিত্তিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য …