বঙ্গবন্ধুর সঙ্গে নিজেকে তুলনার পরেই গুলিবিদ্ধ হন ইমরান খান

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং তেহরিক-ই-ইনসাফ (টিটিআই) দলের নেতা ইমরান খান সম্প্রতি আততায়ীর হামলায় গুলিবিদ্ধ হয়েছেন। এই হামলার মাত্র দুদিন আগে এক জনসমাবেশে ইমরান যে মন্তব্য করেছেন তা নিয়ে এখনো চলছে আলাপ আলোচনা। জনসমাবেশে বঙ্গবন্ধুর সঙ্গে নিজেকে তুলনার পরেই গুলিবিদ্ধ হন ইমরান খান এমনটা শোনা যাচ্ছে। খবর বিবিসি বাংলার। গুজরানওয়ালার ওই সমাবেশে ইমরান খান …

প্রতি বছর একটু একটু করে গরিব হয়ে যাচ্ছে ইউরোপীয়রা

আন্তর্জাতিক ডেস্কঃ বছর ঘুরলেই কমে যাচ্ছে সম্পদের পরিমাণ। এভাবে প্রতি বছর একটু একটু করে গরিব হয়ে যাচ্ছে ইউরোপীয়রা। মূলত ২০০৭ সালে শুরু হওয়া অর্থনৈতিক মন্দা বা সংকটের পর সরকারগুলোর ব্যয় সংকোচন নীতির কারণে এমনটা ঘটছে। গত শুক্রবার (৪ নভেম্বর) নতুন এক গবেষণা রিপোর্টে এ তথ্য উঠে এসেছে। যৌথভাবে গবেষণাটি চালিয়েছে যুক্তরাজ্যভিত্তিক গবেষণা সংস্থা নিউ ইকোনমিক …

ভয়াবহ বায়ু দূষণে দিল্লির সব প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্কঃ বায়ুদূষণে বিপর্যস্ত ভারতের দিল্লি। এর জেরে রাজধানীর প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার (৪ নভেম্বর) এ সিদ্ধান্ত জানান দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ক্লাস চলবে। সেক্ষেত্রে কোনোভাবেই আউটডোর কোনো কার্যক্রম চালানো যাবে না বলে ঘোষণা দেয়া হয়েছে। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের।  এদিকে, কারখানা ও নির্মাণাধীন সব কার্যক্রম বন্ধ করে …

বিশ্ববাজারে কমল যেসব খাদ্যপণ্যের দাম

আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্ববাজারে খাদ্যশস্য সরবরাহ বৃদ্ধির সম্ভাবনায় কমেছে গম, সয়াবিন, ভুট্টা, রেপসিড তেলসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম। বিশ্বের অন্যতম বৃহৎ খাদ্যভাণ্ডার ইউক্রেন। দেশটির খাদ্যশস্য রপ্তানি নিয়ে করা চুক্তি থেকে রাশিয়া নিজেকে প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দেওয়ায় বিশ্ববাজারে বাড়তে থাকে খাদ্যপণ্যের দাম। তবে ঠিক ৪ দিনের মাথায় বুধবার আবারও এই চুক্তিতে ফেরার ঘোষণা দিয়েছে রাশিয়া। …

ইউক্রেনকে ‘ভ্যাম্পায়ার’ দিচ্ছে আমেরিকা!

আন্তর্জাতিক ডেস্কঃ শিগগিরই আমেরিকার কাছ থেকে ড্রোন বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা ‘ভ্যাম্পায়ার’ পাচ্ছে বলে আশা প্রকাশ করেছে ইউক্রেন। পেন্টাগনের প্রেস সেক্রেটারি প্যাট রাইডারও এ বিষয়ে ওয়াশিংটনের প্রতিশ্রুতির কথা উল্লেখ করেছেন। প্যাট রাইডার বলেছেন, আমেরিকা কিয়েভকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করবে। রাশিয়া যখন ইউক্রেনের ভেতরে ব্যাপকভাবে ড্রোন হামলা চালাচ্ছে এবং এতে দেশটির জ্বালানি অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তখন …

টুইটার ব্যবহারকারীদের জন্য নতুন সিদ্ধান্ত

আন্তর্জাতিক ডেস্কঃ টুইটার ব্যবহারকারীদের জন্য আসলো নতুন সিদ্ধান্ত। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার অ্যাকাউন্ট ভেরিফাইড (ব্লু টিক চিহ্ন) করতে ব্যবহারকারীকে মাসিক ৮ ডলার বা ৮১২ টাকা গুনতে হবে। আজ বুধবার (২ নভেম্বর)) প্রতিষ্ঠানটির নতুন মালিক ইলন মাস্ক এ তথ্য জানিয়েছেন। এক টুইটবার্তায় ইলন মাস্ক জানান, চার্জ ছাড়া ব্লু টিক জমিদারি সিস্টেম। জনগণের কাছে থাকবে ক্ষমতা। মাসে …

জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে ৪ অস্ত্রধারী নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের জম্মু-কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে আলাদা বন্দুকযুদ্ধে চার অস্ত্রধারী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (১ নভেম্বর) অঞ্চলটির পুলওয়ামা ও অনন্তনাগে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে জানায় সংবাদমাধ্যম এনডিটিভি। পুলিশের বরাত দিয়ে জানা যায়, নিহতদের মধ্যে একজন পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার কমান্ডার। নিরাপত্তা বাহিনী জানায়, সন্ত্রাসীরা লুকিয়ে আছে এমন খবরের ভিত্তিতে দুই এলাকাতেই অভিযান পরিচালনা করতে …

রুশ হামলায় বিদ্যুৎ ও পানির তীব্র সংকটে ইউক্রেনের মানুষ

আন্তর্জাতিক ডেস্কঃ রুশ হামলায় বিদ্যুৎ ও পানির তীব্র সংকটে পড়েছে ইউক্রেনের মানুষ। গত সোমবার (৩১ অক্টোবর) রাজধানী কিয়েভসহ ইউক্রেনের প্রধান প্রধান শহরগুলোতে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইউক্রেন জুড়ে হামলা জোরদার করেছে রাশিয়া। খবর রয়টার্সের। গতকাল মঙ্গলবার (২ নভেম্বর) বিবিসির প্রকাশিত ভিডিওতে দেখা যায়, এক বোতল পানির জন্য কিয়েভের মানুষ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। …

ইউরোপে নজিরবিহীন মুদ্রাস্ফীতি, নেপথ্যে জ্বালানি সংকট

আন্তর্জাতিক ডেস্কঃ জ্বালানি সংকটকে ঘিরে ইউরোপে নজিরবিহীন মুদ্রাস্ফীতি দেখা দিয়েছে। ইউক্রেন যুদ্ধের অজুহাতে আমেরিকা ও ইউরোপের দেয়া রাশিয়ার বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞাকে এর কারন হিসেবে দেখছেন বিশ্লেষকরা। আর  এসব নিষেধাজ্ঞার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল মস্কো থেকে তেল ও গ্যাস আমদানির ওপর সীমাবদ্ধতা আরোপ করা। এই সমস্যাটি পশ্চিমা দেশগুলোতে নজিরবিহীন মুদ্রাস্ফীতি সৃষ্টি করেছে। ফ্রান্স রেডিও জানিয়েছে, …

ইসরায়েলের জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু

আন্তর্জাতিক ডেস্কঃ ইসরায়েলের জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। চার বছরেরও কম সময়ের মধ্যে পঞ্চম নির্বাচন দেখছে ইসরায়েল। আজ মঙ্গলবার (১ নভেম্বর) স্থানীয় সময় সকাল ৮টায় শুরু হয়েছে ভোটগ্রহণ, চলবে রাত ১০টা পর্যন্ত। খবর আল জাজিরার। সবকিছু ছাপিয়ে আলোচনায়, আবারও কি মসনদে ফিরছেন এক যুগ ক্ষমতায় থাকা বেনিয়ামিন নেতানিয়াহু? এবারের ভোটাভুটিকে অনেকেই দেখছেন লিকুদ পার্টি নেতার …