৫০ টাকা দাম ছাড়ালো ডি‌মের হা‌লি

অর্থনীতি ডেস্কঃ দিনদিন নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার সঙ্গে সঙ্গে বাজারে এখন বেড়ে গেছে ডিমের দাম। বাজারে ডি‌মের দাম হা‌লিতে এখন ৫০ টাকা ছাড়িয়েছে। বিক্রেতারা বলছেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে পরিবহন খরচ বৃদ্ধি এবং অনেক খামার বন্ধ হয়ে মুরগি ও ডিমের উৎপাদন কমে যাওয়ার জন্য ডিমের এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি। আজ শনিবার (১৩ আগস্ট) রাজধানীর …

ব্রিটিশ ঔপন্যাসিক সালমান রুশদির হামলাকারী আটক

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ উপন্যাসিক সালমান রুশদির ওপর হামলাকারীকে আটক করেছে পুলিশ। গত শুক্রবার (১২ আগস্ট) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এক অনুষ্ঠানের মঞ্চে সালমান রুশদির ওপর হামলা চালানো হয়। এক ব্যক্তি দৌড়ে মঞ্চে উঠে ছুরি নিয়ে তার ওপর হামলা চালায়।  তাৎক্ষণিক তাকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে সালমান রুশদিকে ভেন্টিলেটরে নেওয়া হয়েছে, তিনি কথা বলতে পারছেন না …

বিতর্কিত সাকিবই পেতে পারেন টি-টোয়েন্টির অধিনায়কত্ব!

স্পোর্টস ডেস্কঃ গতকাল শুক্রবার (১২ আগস্ট) মধ্যরাতে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন সাকিব আল হাসান। দেশে ফেরার পর শনিবার সকালে বেট উইনার নিউজের সঙ্গে চুক্তির পোস্ট মুছে ফেলেছেন তিনি। গত ২ আগস্ট বেট উইনার নিউজের লোগো সম্বলিত জার্সি ও ব্যাট হাতে একটি ছবি দিয়ে সাকিবের পোস্টটি বেশ সমালোচিত হয়। বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনের সঙ্গে আজ …

মেক্সিকোতে সন্ত্রাসী দুই গ্রুপের সংঘর্ষে ১১ জন নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ মেক্সিকোতে দুই সন্ত্রাসী গ্রুপের সংঘর্ষে ১১ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে ২০ জন। গতকাল শুক্রবার (১২ আগস্ট) দেশটির সীমান্তবর্তী কারাগারে দুই গ্রুপের সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স। প্রতিবেদনে জানা যায়,  দুই গ্রুপের সংঘর্ষে  পর সে খবর জানাজানি হলে গ্রুপ দুটির সদস্যরা বাইরে হামলা চালায়। এ সময় অতর্কিত গুলি …

কাশ্মিরে সেনাশিবিরে হামলায় তিন সেনাসহ ৫জন নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীর সেনাশিবিরে সন্ত্রাসী হামলার ঘটনায় তিন সেনাসহ ৫জন নিহত হয়েছে। মৃতদের মধ্যে দুই জঙ্গিও আছে বলে জানা গেছে। আজ বৃহস্পতিবার (১১ আগস্ট) ভোরে কাশ্মিরের রাজৌরির সেনাশিবিরে বন্দুকযুদ্ধের এই ঘটনা ঘটে বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানা যায়। প্রতিবেদনে জানা যায়, দুইজন সন্ত্রাসী সেনা শিবিরে ঢুকে যায় এবং নির্বিচারে …

দ্রুতই ভোজ্যতেলের দাম সমন্বয় করতে কাজ করছে ট্যারিফ কমিশন: বাণিজ্যমন্ত্রী

অর্থনীতিক ডেস্কঃ জ্বালানি তেলের দাম বাড়ানোর পরও প্রতিবেশী দেশগুলোর তুলনায় তা এখনো অনেক কম বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। দ্রুতই ভোজ্যতেলের দাম সমন্বয় করা হবে এবং দাম সমন্বয় করার জন্য ট্যারিফ কমিশন কাজ করছে বলে জানান তিনি। আজ বৃহস্পতিবার (১১ আগস্ট) সচিবালয়ে কেবিনেট বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, জ্বালানি তেলের …

আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় দশম স্থানে বাংলাদেশ দল

শিক্ষা ডেস্কঃ আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় দশম স্থান অর্জন করেছে বাংলাদেশ দল। বাংলাদেশ দলের সম্মিলিত স্কোর ১৯৭ দশমিক ৮০ এবং দলগত মেধাক্রম দশম। গত ১ থেকে ৭ আগস্ট পর্যন্ত আমেরিকান ইউনিভার্সিটি ইন বুলগেরিয়াতে ইউনিভার্সিটি কলেজ লন্ডন আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতার আয়োজন করে। এতে বিশ্বের ৫০টিরও বেশি দেশের ৭০০ জনের বেশি শিক্ষার্থী অনলাইন ও অফলাইনে অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় …

বাংলাদেশে এখন সাংবাদিকতা কঠিন হয়ে উঠছে : টিআইবি

জাতীয় ডেস্কঃ বাংলাদেশে সাংবাদিকতা কঠিন হয়ে উঠছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। গতকাল বুধবার (১০ আগস্ট) সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এক বিবৃতিতে এমন মন্তব্য করেছেন। অনিয়ম ও দুর্নীতির সংবাদ সংগ্রহ করতে গিয়ে সম্প্রতি ধারাবাহিকভাবে সাংবাদিকদের ওপর হামলার ঘটনাগুলো বিচ্ছিন্ন ঘটনা নয় বলে জানান ড. ইফতেখারুজ্জামান। মূলত, এটি গণমাধ্যমের কণ্ঠরোধের অপপ্রয়াস এবং বাংলাদেশে এখন …

টানা ৮ ম্যাচে নিউজিল্যান্ডের জয়!

স্পোর্টস ডেস্কঃ তিন-ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ১৩ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। গতকাল বুধবার (১০ আগস্ট) নিউজিল্যান্ডের দেয়া ১৮৬ রানের লক্ষ্য খেলতে নেমে ৭ উইকেটে ১৭২ রান করতে সক্ষম হয় উইন্ডিজ। টি-টোয়েন্টি ফরম্যাটে নিউজিল্যান্ডের টানা অষ্টম জয় এটি। যার শুরুটা হয়েছিল আয়ারল্যান্ডকে ৩১ রানে হারিয়ে। কিংস্টনের সাবিনা পার্কে ১৮৫ রানের জবাবে খেলতে নেমে ব্যক্তিগত …

যুক্তরাষ্ট্রে চার মুসলিমকে হত্যায় অভিযুক্ত ব্যক্তি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্কঃ নিউ মেক্সিকোর আলবুকার্কে চার মুসলিমকে হত্যার দায়ে অবশেষে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার (৯ আগস্ট) ৫১ বছর বয়সী এক অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। তার গাড়ি ট্র্যাক করে ওই আফগানকে গ্রেপ্তার করা হয়। পুলিশের অভিযোগ, ওই ব্যক্তি অপহরণ ও গুলি করে চারজনকে হত্যা করেছে। এছাড়াও ওই ব্যক্তি দুইটি হত্যার জন্য অভিযুক্ত এবং …