রাণীশংকৈলে আইন-শৃঙ্খলা কমিটির সভা

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা হলরুমে সোমবার ২৫ জানুয়ারি সকাল ১১টায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। ইউএনও’র প্রতিনিধি সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। বিশেষ অতিথি ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাহিদ ইকবাল ও কৃষি কর্মকর্তা সঞ্জয় দেবনাথ। এ ছাড়াও সভায় কমিটির …

ঠাকুরগাঁওয়ের রানীশংকলে ইয়াবাসহ গ্রেফতার-২

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রানীশংকলে মিঠুন (২৮) এবং শাহাজামাল (৩০) নামে দুই মাদক কারবারিকে মঙ্গলবার ২৫ জানুয়ারি ভোররাতে ৭৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে থানা পুলিশ। মিঠুন উপজেলার দোশিয়া গ্রামের এন্তাজের ও শাহাজামাল পশ্চিম ভান্ডারা গ্রামের ইউনুস আলীর ছেলে। থানা সুত্র জানা গেছে, থানা পুলিশের একটি মাদক অভিযান পরিচালনাকারী টিম গোপন সংবাদের ভিত্তিতে পৌরশহরের …

ফুলবাড়ীতে ৯ জুয়ারী আটক

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে তাসের মাধ্যমে জুয়া খেলার অপরাধে ০৯ জুয়ারীকে পুলিশ আটক করেছে। গত রবিবার গভীর রাতে উপজেলার কাশিপুর ইউনিয়নের বেড়াকুটি গ্রামের আবুবক্করের বাড়ী থেকে তাদের আটক করা হয়। ফুলবাড়ী থানা পুলিশ সুত্র জানায়, গভীর রাতে ওই বাড়ীতে তাসের মাধ্যমে জুয়া খেলা চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালনো হয়। …

ফুলবাড়ীতে ডিএনসি সদস্যদের অভিযানে ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী আটক

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) কুড়িগ্রাম জেলা কার্যালয়ের  সদস্যদের অভিযানে ১০ বোতল ফেনসিডিল সহ এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। রবিবার দুপুরে উপজেলার নন্দিরকুঠি এলাকায় ওই মাদক ব্যবসায়ীর বাড়ী তল্লাশি করে ফেনসিডিল সহ তাকে আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ীর নাম খায়রুজ্জামান মিয়া (৫৫)। তিনি ওই গ্রামের মৃত নমিজ উদ্দিনের  …

২১ বছরেও এমপিওভূক্ত হতে না পেরে মানবেতর জীবন কাটাচ্ছেন শিক্ষক বকুল

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার এ.বি. ফুলবাড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মজাহারুল ইসলাম( বকুল) দীর্ঘ ২১ বছরেও এমপিওভূক্ত( সরকারি বেতনভূক্ত) হতে না পেরে মানবেতর জীবনযাপন করছেন। এ নিয়ে তিনি ওই স্কুলের প্রধান শিক্ষক একরামুল হকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগসহ তাকে এমপিওভূক্ত করার জন্য বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন করেছেন। অভিযোগে জানা যায়, মজাহারুল ইসলাম …

লালমনিরহাটে বিজিবি কর্তৃক প্রায় ৩ কোটি টাকা মূল্যের মাদক ধ্বংস

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ বর্ডার গার্ড বাংলাদেশ( বিজিবি)  কর্তৃক কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার ১৫৬ কিলোমিটার সীমান্ত এলাকায় গত দু্ই বছরে মালিকবিহীন অবস্থায় আটক করা বিভিন্ন ধরনের মাদক ধ্বংস করা হয়েছে। রবিবার সকালে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটলিয়নের প্রশিক্ষণ মাঠে ২ কোটি ৭৪ লক্ষ ৭২ হাজার ৪২২ টাকা মূল্যের এসব মাদক ধ্বংস করা হয়।  অনুষ্ঠানে প্রধান …

ধর্ম সভায় বক্তব্য দেওয়ার সময় হার্ট অ্যাটাকে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাট উপজেলা সদরের আদর্শ বিএল উচ্চ বিদ্যালয় মাঠে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় সভায় বক্তব্য দেওয়ার সময় হার্ট অ্যাটাকে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যা ৭টার দিকে এই ঘটনা ঘটে। নিহত ওই কর্মকর্তার নাম পলাশ চন্দ্র বর্মণ (৩৭)। সোনালী ব্যাংক লিমিটেড কুড়িগ্রাম প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার ইনচার্জ ওয়াহেদ্দুনবী জানান, …

ফুলবাড়ীতে ইয়াবা সহ মাদক কারবারী কিশোর আটক

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশ অভিযান চালিয়ে  ৩ বোতল নেশা জাতীয় ভারতীয় স্কাফ মাদক ও একশ পিস ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক কারবারী কিশোরকে আটক করেছে। আটককৃত কিশোরের নাম সুজন মিয়া (১৯)। সে উপজেলার উত্তর বিদ্যাবাগিশ গ্রামের বকুল মিয়ার ছেলে। জানা গেছে, শনিবার রাত ১০ টার দিকে ফুলবাড়ী থানার একটি অভিযানিক দল …

রৌমারীতে সরকারি খাদ্য গুদামে নিম্নমানের চাল ঢুকানোর অভিযোগে ওসিএলএসডি বরখাস্ত

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারীতে সরকারি খাদ্য গুদামে  নিম্নমানের চাল ঢুকানোর অভিযোগে খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসিএলএসডি) মোর্শেদ আলমকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার রংপুরস্থ আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক তাকে সাময়িকভাবে বরখাস্ত করেন । জানা গেছে, মঙ্গলবার রাতে ৩০ কেজি ওজনের ১৭৩ বস্তা খাবার অযোগ্য চাল গুদামে ঢুকানো হচ্ছে এবং  আরও ৭৭ বস্তা চাল …

ঠাকুরগাঁওয়ে বাস্তুহারা লীগের পক্ষ থেকে ৩ শতাধিক কম্বল বিতরণ

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় শনিবার (২২ জানুয়ারি) বাস্তুহারা লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ঠাকুরগাঁও-২ আসনের সাংসদ আলহাজ্ব দবিরুল ইসলামের পুত্রবধূ ডেনিস ইসলামের উদ্যোগে ৩ শতাধিক হত দরিদ্রদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন। বাংলাদেশ আওয়ামী বাস্তুহারা লীগ বালিয়াডাঙ্গী উপজেলা শাখার আয়োজনে এদিন বিকাল ৩টায় বালিয়াডাঙ্গী শহীদ আকবর আলী সরকারি বিজ্ঞান ও …