দিনাজপুরের দাইনুর সীমান্তে বিএসএফের গুলিতে স্কুলছাত্র নিহত, নিখোঁজ ২

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের দাইনুর সীমান্তে বিএসএফের গুলিতে এক স্কুলছাত্র নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আরো দুই স্কুল ছাত্র নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। বুধবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে সদর উপজেলার দাইনুর সীমান্তে ৩১৪/১ পিলারের উত্তরে এ ঘটনা ঘটে। নিহত মিনহাজুল ইসলাম মিনার সদর উপজেলার খানপুর ভিতরপাড়া গ্রামের মাজেদুল ইসলামের ছেলে। সে খানপুর উচ্চ বিদ্যালয়ের …

ভূরুঙ্গামারীতে ভুয়া কাস্টমস্ কর্মকর্তা আটক

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভুয়া কাস্টম কর্মকর্তা পরিচয়ে ভ্যাট আদায়ের নামে চাঁদা নেয়ার সময় তপন কুমার দাস (৩২) নামের এক ব‍্যক্তিকে আটক করেছে স্থানীয় জনতা। সে উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের ছোট খাটামারি গ্রামের হ্নদয় কুমার দাসের পুত্র। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের সোনাতলী ঘাটপার বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। জানাগেছে, আটক তপন কুমার নিজেকে …

ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের বিক্ষোভ

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় বিএনপি ও আওয়ামী লীগের ধাওয়া পাল্টা ধাওয়াকে কেন্দ্র করে নিউজ টোয়েন্টিফোর ও বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি সাংবাদিক আব্দুল লতিফ লিটুর উপর হামলাসহ সারাদেশে সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন ঠাকুরগাঁও টেলিভিশন জার্নিলিষ্ট অ্যাসোসিয়েশন। বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় শহরের চৌড়াস্তা মোড়ে এই বিক্ষোভ ও মানববন্ধন করা হয়। ঘন্টাব্যাপী এই …

ফুলবাড়ীতে গাঁজাসহ দুই নারী মাদক চোরাকারবারি আটক

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সদস্যদের অভিযানে সাড়ে ছয় কেজি গাঁজাসহ দুই নারী মাদক চোরাকারবারি আটক হয়েছে। জানা গেছে, বুধবার বিকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক তরুণ কুমার রায়ের নেতৃ্ত্বে সদস্যরা  ফুলবাড়ী উপজেলা যতিন্দ্র নারায়ণ গ্রামের নওশাদ মিস্ত্রির বাড়ী সংলগ্ন পাকা রাস্তায় অভিযান চালান। এ সময় লালমনিহাট গামী একটি সিএনজি’র …

রানীশংকৈলে নব নির্বাচতি ইউপি চেয়ারম্যান আব্দুল বারীর দায়িত্বভার গ্রহণ

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল  উপজেলার ৮নং নন্দুয়ার ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ মনোনীত নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল বারী বুধবার ৭ সেপ্টেম্বর দায়িত্বভার গ্রহণ করেন৷ সাবেক ইউপি চেয়ারম্যান জমিরুল ইসলাম তাকে দায়িত্বভার বুঝিয়ে দেন। এ উপলক্ষে ওই ইউনিয়ন পরিষদে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ এলবাটের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন …

কুড়িগ্রামে অন্যের সন্তান নিজের দেখিয়ে মাতৃত্বকালীন ছুটি নেয়া শিক্ষিকা বরখাস্ত

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কর্তৃপক্ষের সামনে অন্যের সন্তানকে নিজের সন্তান হিসেবে উপস্থাপন করে মাতৃত্বকালীন ছুটি ভোগ করা প্রাথমিক বিদ্যালয়ের আলোচিত  শিক্ষিকা আলেয়া সালমাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার মনিয়ারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত ছিলেন তিনি। সম্প্রতি চাঞ্চল্যকর এ ঘটনাটি বিভিন্ন পত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত হলে প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা মেলায় নড়েচড়ে বসে জেলা শিক্ষা …

রাণীশংকৈলে পৌসভার দরপত্রের সময় বৃদ্ধির জন্য ঠিকাদারদের ইউএনও বরাবরে আবেদন

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরসভার ২ কোটি টাকা দরপত্রের যে কাজ এ উপজেলার কোন ঠিকাদার তা করার যোগ্যতা রাখেনা, সেই ঠিকাদাররাই দরপত্রের সময় বৃদ্ধি চেয়ে ইউএনও বরাবরে করলেন আবেদন। এ আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার ৬ সেপ্টেম্বর (ওইদিন) পৌর কার্যালয়ে পরিদর্শনে যান উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ। পৌর অফিস সূত্রেমতে, জলবায়ু পরিবর্তন ট্রাস্ট …

দিনাজপুরে সেপটিক ট্যাংক পরিষ্কার করেতে গিয়ে ৩ শ্রমিকের মৃত্যু

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় সেপটিক ট্যাংক পরিষ্কার করেতে গিয়ে ৩ শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। উপজেলার ইসবপুর ইউনিয়নের নওখৈড় গ্রামের তালতলা এলাকায় বুধবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় এই ঘটনা ঘটে। চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ এ বিষয়টি নিশ্চিত করেছেন। সেপটিক ট্যাংকে নিহতরা হলেন একই গ্রামের বাকুপাড়ার তাহেরের ছেলে মামুদ (৩৫), মৌলভীপাড়ার …

রাণীশংকৈল প্রেসক্লাব (পুরাতন)’র পূর্ণাঙ্গ কমিটি গঠন

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল প্রেসক্লাবের পুর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে সোমবার ৫ সেপ্টেম্বর বিকেলে প্রেসক্লাব কার্যালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে সভায় সকল সদস্য উপস্থিত ছিলেন। নির্ধারিত আলোচ্যসূচি অনুযায়ি বিস্তারিত আলোচনার ভিত্তিতে সর্বসম্মতিক্রমে পূর্ব নির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক  সহসাধারণ সম্পাদক সহ নিম্নোক্ত দ্বিবার্ষিক কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা …

সামাজিক সম্প্রীতি কমিটি গঠনের লক্ষ্যে রাণীশংকৈলে সভা অনুষ্ঠিত

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সামাজিক সম্প্রীতি কমিটি গঠনের লক্ষ্যে সোমবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে এদিন উপজেলা প্রশাসনের আয়োজনে ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাকে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান শেফালী …