রাজীবপুরে হলুদ সাংবাদিকতায় বিব্রত মুলধারার সংবাদকর্মীরা

সাকিব আল হাসান, রৌমারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের রাজীবপুরে কথিত সাংবাদিকদের অপ-সাংবাদিকতায় সুশীল সমাজ সহ ক্ষিপ্ত সাধারণ মানুষ। এসব হলুদ সাংবাদিকদের অবাধ চলাচলে ক্ষোভ জানিয়েছেন সংবাদকর্মীরা। এ কারনে নিজেদের সাংবাদিক বলে পরিচয় দিতেও বিব্রতবোধ করছেন তারা। দিন দিন এসব সাংবাদিকের সংখ্যা বেড়েই চলছে। সরেজমিনে দেখা গেছে, উপজেলার সাবরেজিস্টার অফিস, ভুমি অফিস, এসিল্যান্ড অফিস, খাবার হোটেল, মিষ্টির দোকান, …

উলিপুরে দুই ব্যবসা প্রতিষ্ঠানের ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে উৎপাদন, মেয়াদোত্তীর্ণ, খুচরা মূল্য লেখা ইত্যাদি ছাড়াই শিশুখাদ্য বিক্রি ও ২৯ জাতের চালের বস্তা ২৮ জাতের বলে বিক্রির অপরাধে বাজার তদারকি অভিযানে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে কুড়িগ্রাম জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার উলিপুর বাজারে অভিযান চালিয়ে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে এই জরিমানা করা …

নবাবগঞ্জে বেশি দামে সার বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতে ৪ সার ব্যবসায়ীকে জরিমানা

অলিউর রহমান মেরাজ, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে লাইসেন্স ছাড়া দোকানে সার বিক্রি ও বেশি দামে সার বিক্রির দায়ে ৪ ব্যবসায়ীকে ২২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতে। সোমবার (২৯ আগস্ট) বিকেলে  উপজেলার বিনোদনগর ও দাউদপুর বাজারে ভ্রাম্যমাণ অভিযান চালিয়ে এসব জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম। ভ্রাম্যমাণ আদালতে বিনোদনগর আজিজুল হক নামে সার …

কুড়িগ্রামে মাদক মামলায় ৮ জনের প্রত্যেকের ১৫ বছরের সশ্রম কারাদন্ড

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামে মাদক মামলায় ৮জনের প্রত্যকের ১৫ বছরের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালত। সোমবার দুপুরে কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মো. আব্দুল মান্নান এই রায় প্রদান করেন। এসময় আদালতে ৮জন আসামীর মধ্যে ৫ জন আসামী স্বশরীরে …

রাণীশংকৈলের তিন ইউপি চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নব নির্বাচিত ৩ জন চেয়ারম্যান সোমবার (২৯ আগস্ট) সকালে শপথ নিয়েছেন। ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ  ৩ জন চেয়ারম্যানকে আনুষ্ঠানিকভাবে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান। তৃতীয় ধাপের বাদ পড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নন্দুয়ার ইউনিয়নে আব্দুল বারী, বাচোর ইউনিয়নে জিতেন্দ্র নাথ বর্মন …

রাণীশংকৈলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার-১

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের সামনে থেকে একটি প্রাইভেট কার হতে গতকাল রবিবার ২৮ আগস্ট রাত ১০টায় ১০পিস ইয়াবাসহ আশরাফুল ইসলাম (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময়  ঢাকা মেট্রো গ – ১৪-৪১-৫২ নাম্বারের প্রাইভেট কারটি জব্দ করা হয়। আশরাফুল ঠাকুরগাঁও সদর উপজেলার হরিহরপুর গ্রামের …

ঠাকুরগাঁওয়ে বিএনপি এবং আ.লীগের পাল্টা পাল্টি সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় বিএনপি এবং আ.লীগ একই সময়ে একই স্থানে দলীয় সভার কর্মসূচি ডাকায় গতকাল রবিবার ২৮ আগস্ট সকালে ১৪৪ ধারা জারী করেন উপজেলা প্রশাসন। এরই প্রতিবাদে বিকালে সংবাদ সম্মেলন করেন পীরগঞ্জ উপজেলা বিএনপি। এ নিয়ে পাল্টা সংবাদ সম্মেলন করেন পীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগ। সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করেন ঠাকুরগাও-৩ আসনের জাতীয় সংসদ …

রাজীবপুরে ইউপি ভবনে হামলা-ভাংচুর, হয়েছে টাকা লুট!

সাকিব আল হাসান, রৌমারী (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার সদর ইউনিয়ন পরিষদে দিনে-দুপুরে সন্ত্রাসী হামলা,মারধর ও ভাংচুরের ঘটনা ঘটেছে।  শনিবার (২৭ আগষ্ট) দুপুর সাড়ে ১২ টার দিকে ঘটনাটি ঘটে। ওই সন্ত্রাসীদের হামলায় আহত হয়েছেন ইউপি সদস্য আবু শামা, ইউপি সদস্য শাহাবুদ্দীন, ইউপি সদস্য আনোয়ার, ইউপি সদস্য  ফরিজল সহ আরো অনেকে। বিভিন্ন সুত্রে জানা যায়, সন্ত্রাসী …

ঠাকুরগাঁওয়ে নসিমনের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১

হুমায়ুন কবির,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলায় নসিমনের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে বেল্লাল (২০)নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। শনিবার (২৭ আগস্ট) বিকেল ৪টায় উপজেলার বড় খচাবাড়ী সোনালী পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত বেল্লাল সদর উপজেলা বাহাদুর পাড়া গ্রামের আব্দুল মজিদ বাবুর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, খোচাবাড়ী হাট থেকে গরু বোঝাই একটি নসিমনের সাথে অপর দিক থেকে আসা …

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থান নির্ধারন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য স্থান নির্ধারণ  বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ আগস্ট) সকাল ১১ থেকে বিকেল ৩টা পর্যন্ত কুড়িগ্রাম জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: জাকির হোসেন, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবগঠিত কুড়িগ্রাম কৃষি …