ঠাকুরগাঁওয়ে দিনব্যাপি সাহিত্য সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে জেলা পর্যায়ে কবি-সাহিত্যিকদের সাহিত্যকর্ম জনসম্মুখে তুলে ধরার লক্ষ্যে দিনব্যাপি সাহিত্য সম্মেলন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে বুধবার (২৯ জুন) জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ দিনব্যাপি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন। জেলা প্রশাসনের আয়োজনে ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে …

নীলফামারীতে চোর চেয়ারম্যানসহ পাঁচ সহযোগী গ্রেপ্তার ও মালামাল উদ্ধার

নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারী ও পঞ্চগড় জেলায় টিউবওয়েল ও পানির ট্যাঙ্কিতে চেতনা নাশক মিশিয়ে বাড়ির সদস্যদের অচেতন করে চুরি করতো একদল চোর। সেই চক্রের প্রধানসহ পাঁচ সহযোগীকে গ্রেপ্তার করেছে জলঢাকা থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরি করা দুটি মোটরসাইকেল ও স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে। গত সোমবার (২৭ জুন) নীলফামারীর জলঢাকা, ডিমলা এবং পঞ্চগড় জেলার …

ফের তিস্তার পানি ফের বিপৎসীমার ওপরে প্রবাহিত হচ্ছে

সিএনবিডি ডেস্কঃ উজানের ঢলে ফের তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এক সপ্তাহ ধরে পানি কমলেও আজ সকাল থেকে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আজ বুধবার (২৯ ‍জুন) দুপুরে ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসফাউদ্দৌলা এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার (২৯ জুন) সকাল ৯টায় নীলফামারী ও লালমনিরহাট জেলার সংযোগস্থলে দেশের বৃহত্তম …

ফুলবাড়ীতে নিখোঁজের একদিন পর পুকুর থেকে মানসিক ভারসাম্যহীন অষ্টম শ্রেণির শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে নিখোঁজের একদিন পর পুকুর থেকে মানসিক ভারসাম্যহীন অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর মরদেহ পরিবারের সদস্যরা উদ্ধার করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের পুর্ব রাবাইতারী গ্রামে। নিহত শিক্ষার্থীর নাম অর্নিলা আক্তার নিলুফা (১৪)। সে ওই গ্রামের আজিজার রহমানের মেয়ে ও নেওয়াশী জাগরনী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। পারিবারের সদস্যরা জানান, নিলুফা দীর্ঘদিন থেকে মানসিক …

কুড়িগ্রামের উলিপুরে ধর্ষণ চেষ্টার অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে জনশুমারি ও গৃহগণনাকারী এক গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে থেতরাই ইউপি চেয়ারম্যান আতাউর রহমান আতা (৫০) এর বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে । গত সোমবার (২৭ জুন) দুপুরে ভুক্তভোগী ওই নারী নিজে বাদী হয়ে উলিপুর থানায় এ মামলা দায়ের করেন। চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষন চেষ্টার মামলা হওয়ায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে । এজাহার সূত্রে …

৩১ কোটি টাকার বাজেট ঘোষণা কুড়িগ্রাম পৌরসভার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ ২০২২-২০২৩ অর্থ বছরে কুড়িগ্রাম পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে । মঙ্গলবার (২৮ জুন) দুপুরে কুড়িগ্রাম পৌরসভার হলরুমে উন্মুক্ত বাজেট ঘোষণা করেন পৌর মেয়র আওয়ামী লীগ নেতা কাজিউল ইসলাম। এ সময় কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ, সাধারন সম্পাদক আব্দুল খালেক ফারুক, কাউন্সিলর আল হারুনুজ্জামান হারুন, আনিসুর রহমান, মোস্তফা কামাল পাশা, আব্দুল মালেক, কামরুজ্জামান …

নাগেশ্বরীতে ভুয়া মুক্তিযোদ্ধার নাম গেজেটে অন্তর্ভুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধিঃ জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) কর্তৃক ভূয়া মুক্তিযোদ্ধা বানানো ও গেজেট প্রকাশ করার প্রতিবাদে কুড়িগ্রামের নাগেশ্বরীতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জুন)  দুপুরে নাগেশ্বরী উপজেলা সদরে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করে নাগেশ্বরী, ফুলবাড়ী ও ভূরুঙ্গামারী উপজেলার শতাধিক বীর মুক্তিযোদ্ধা। বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে …

রাণীশংকৈলে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে কর্মশালা অনুষ্ঠিত

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা প্রশাসনের আয়োজনে ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ  অধিদপ্তরের সহযোগিতায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে মঙ্গলবার ২৮ জুন দিনব্যাপি এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে এদিন সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপি এ কর্মশালায় ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভের সভাপতিত্বে কর্মশালাটি পরিচালনা করেন, ঠাকুরগাঁও মাদক দ্রব্য …

কুড়িগ্রাম জেলা ছাত্রদল সভাপতির উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলা ছাত্রদল সভাপতি আমিমুল ইহসানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রদল। মঙ্গলবার (২৮ জুন) সকালে দাদামোড়স্থ জেলা বিএনপি কার্যালয় থেকে মিছিল বের হয় ও পরে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ,জেলা যুবদল সাধারণ সম্পাদক নাদিম আহমেদ,জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক …

ফুলবাড়ীতে বিপুল পরিমাণ মাদক ও টাকা উদ্ধার করেছে কুড়িগ্রাম ডিএনসি

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সদস্যদের পৃথক অভিযানে ২শ বোতল ফেনসিডিল, ৬ কেজি ৭০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ৩ লাখ ৬২ হাজার ৯শত টাকা উদ্ধার সহ ফুলবাড়ী দুটি মামলা দায়ের হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয় সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক জান্নাতুল ফেরদৌসের …