হুমায়ুন কবির, ঠাকুরগাও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার গোগর নামক স্থানে শুক্রবার (১৭ জুন) দুপুরে দ্রুতগামী দুটি মোটরসাইকেলর মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ২জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরো দু’জন। স্থানীয়রা জানায়, পীরগঞ্জ থেকে আসা একটি মোটরসাইকেল ও রাণীশংকৈল থেকে পীরগঞ্জ অভিমুখে যাওয়া অপর একটি মোটরসাইকেল গোগর চৌরাস্তায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ২ জন আরোহী মারা …
Category Archives: রংপুর
ফুলবাড়ীতে নামকরা কোম্পানির জুস পান করে একই পরিবারের ৫ জন হাসপাতালে
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে নামকরা কোম্পানি প্রাণ ফ্রুটো ম্যাংগো জুস পান করে একই পরিবারের ৫ সদস্য অসুস্থ হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত দশটার দিকে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে। অসুস্থরা হলেন ওই গ্রামের মৃত তাড়িয়া শেখের ছেলে আবুল হোসেন (৫৪) তার স্ত্রী জাহানারা বেগম (৪৫) ভাবী নুরজাহান বেগম …
Continue reading “ফুলবাড়ীতে নামকরা কোম্পানির জুস পান করে একই পরিবারের ৫ জন হাসপাতালে”
ডোমারে চুরির উদ্দেশ্যে ৩টি কবর থেকে কঙ্কাল উত্তোলণ
মোঃ মোশফিকুর ইসলাম, নীলফামারীঃ নীলফামারীর ডোমারে চুরির উদ্দেশ্যে তিনটি কবরের কঙ্কাল উত্তোলণ করে কবরের পাশেঁ বাশঁ ঝাড়ে রেখে যায় দুস্কৃতিরা। কবর তিনটি হলো কাকতলী এলাকার আইনুলের মাতা মরহুমা খাতুন বেগম, উত্তর পাড়া গ্রামের আব্দুল হাই’র মাতা মরহুমা রেজিয়া বেগম , সাবেক ইউপি সদস্য গোলাম মোস্তফার বাবা মরহুম আফছার আলীর। কোনটি কার কবর বিষয়টি নিশ্চিত করেন …
Continue reading “ডোমারে চুরির উদ্দেশ্যে ৩টি কবর থেকে কঙ্কাল উত্তোলণ”
তিস্তা নদীর পানি বিপৎসীমা বরাবর প্রবাহিত হচ্ছে
মোঃ মোশফিকুর ইসলাম, নীলফামারীঃ ভারি বৃষ্টিপাত ও উজানের ঢলে তিস্তা নদীর পানি বিপৎসীমা বরাবর প্রবাহিত হচ্ছে। এই নদীর পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। বৃহস্পতিবার (১৬ জুন) দুপুর ১২টায় নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপৎসীমায় পৌঁছায়। এর আগে এদিন সকাল ৬টায় এই পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমার ৩ সেন্টিমিটার নিচে ছিলো। ডালিয়া পয়েন্টে তিস্তার বিপৎসীমা ৫২ দশমিক …
Continue reading “তিস্তা নদীর পানি বিপৎসীমা বরাবর প্রবাহিত হচ্ছে”
নবাবগঞ্জে আনসার ভিডিপির উপজেলা সমাবেশ অনুষ্ঠিত
অলিউর রহমান মেরাজ, দিনাজপুর প্রতিনিধি : “শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা” এই শ্লোগানে দিনাজপুরের নবাবগঞ্জে আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপজেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় নবাবগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের পিভিএম জেলা কমান্ডার আনসার ও …
Continue reading “নবাবগঞ্জে আনসার ভিডিপির উপজেলা সমাবেশ অনুষ্ঠিত”
ফুলবাড়ীতে ১২৯ বোতল ফেনসিডিল সহ মাদক চোরাকারবারি গ্রেফতার
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ী থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ১২৯ বোতল ফেনসিডিল সহ এক মাদক চোরাকারবারি গ্রেফতার হয়েছে। বুধবার রাতে ফুলবাড়ী থানার এসআই পলাশ চন্দ্র রায়, এএসআই সবুজ সরকার, এএসআই দীপেশ চন্দ্র রায়, এএসআই ফারুক হোসেন সহ পুলিশ সদস্যরা উপজেলার শিমুল বাড়ী ইউনিয়নের নন্দির কুটি গ্রামে অভিযান চালিয়ে ফেনসিডিল সহ ওই চোরাকারবারিকে গ্রেফতার করে। …
Continue reading “ফুলবাড়ীতে ১২৯ বোতল ফেনসিডিল সহ মাদক চোরাকারবারি গ্রেফতার”
রাণীশংকৈলে জনশুমারি ও গৃহগণনা কার্যক্রমের উদ্বোধন
হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ১৫ থেকে ২১ জুন জনশুমারি ও গৃহগণনা কার্যক্রম উদ্বোধন করা হয়। বুধবার ১৫ জুন সকালে নন্দুয়ার ইউনিয়নে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না ও সহকারি কমিশনার (ভূমি) ইনাদ্রজিৎ সাহা। এ সময় উপজেলা জনশুমারি সমন্বয়কারী মুক্তাদীর রহমান, জোনাল অফিসার ফলেন পাল ও …
Continue reading “রাণীশংকৈলে জনশুমারি ও গৃহগণনা কার্যক্রমের উদ্বোধন”
ডোমারে সাংবাদিক ঐক্য পরিষদের সভা অনুষ্ঠিত
মোঃ মোশফিকুর ইসলাম, নীলফামারীঃ নীলফামারীর ডোমারে দ্বৈত পেশাধারী সাংবাদিক, অপসাংবাদিক এবং ভুয়া সাংবাদিক রোধে ডোমার সাংবাদিক ঐক্য পরিষদের এক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে স্থানীয় ডাকবাংলো মাঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ডোমার সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ও দৈনিক যায়যায়দিন প্রতিনিধি জুলফিকার আলী ভূট্টো। সাধারণ সম্পাদক ও সমকাল প্রতিনিধি রওশন রশীদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, …
Continue reading “ডোমারে সাংবাদিক ঐক্য পরিষদের সভা অনুষ্ঠিত”
আফতাবগঞ্জে ডোবার পানিতে পড়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু
অলিউর রহমান মেরাজ, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জ থানাধীন কুশদহ ইউনিয়নের মাহালিপাড়া গ্রামে ডোবার পানিতে পড়ে মনিরুল ইসলাম (৪৫) নামক একজন মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়। তিনি নবাবগঞ্জ থানাধীন খালিপপুর গ্রামের মৃত সাইফুল ইসলামের ছেলে। জানা যায় যে, গতকাল রাতে খালিপপুর মৌজাস্থ মাহালীপাড়া গ্রামের জনৈক মোঃ আমিনুল ইসলাম এর বাড়ীর দক্ষিণ পার্শে স্বপ্নপুরী হইতে কচুয়া বাজার …
Continue reading “আফতাবগঞ্জে ডোবার পানিতে পড়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু”
ডিমলায় তিস্তা সেচ ক্যানেলে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে স্কুল ছাত্রের মৃত্যু
মোঃ মোশফিকুর ইসলাম, নীলফামারীঃ নীলফামারীর ডিমলায় তিস্তা সেচ ক্যানেলে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে শাহীন হোসেন (১৫) নামে এক স্কুলছাত্র মারা গেছে। গত সোমবার রাত ৮টার দিকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। এর আগে বিকেল ৩টার দিকে উপজেলার তুহিন বাজার এলাকায় তিস্তা সেচ নালার স্লুইস গেটে বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। শাহীন …
Continue reading “ডিমলায় তিস্তা সেচ ক্যানেলে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে স্কুল ছাত্রের মৃত্যু”