চিলাহাটি প্রেসক্লাব অফিস ভেঙে দেয়ার প্রতিবাদে মানববন্ধন

মোকাদ্দেস লিটু, ডোমার, নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটিতে প্রেসক্লাব অফিস ভেঙ্গে দেয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে চিলাহাটি প্রেসক্লাবের সাংবাদিকেরা। একই দিনে প্রেসক্লাব সংলগ্ন স্থানে দলীয় কার্যালয় ভেঙে দেয়ার প্রতিবাদে পৃথক মানববন্ধন করে ইউনিয়ন আওয়ামী যুবলীগ। রোববার দুপুরে ভেঙ্গে দেয়া ওই প্রেসক্লাবের ধ্বংসস্তুপের সামনে দাড়িয়ে সাংবাদিকরা মানববন্ধন সমাবেশ করেন। বক্তারা অভিযোগ করে বলেন, চিলাহাটি-হলদীবাড়ী রেললাইন …

নীলফামারীর সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে এক বাদাম বিক্রেতার মৃত্যু !

মোঃ মোশফিকুর ইসলাম, নীলফামারীঃ নীলফামারীর সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে হাসিম আলী (২৫) নামে এক বাদাম বিক্রেতার মৃত্যু হয়েছে। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। গতকাল রোববার (২৯ মে) রেলস্টেশনের উত্তরে গোলাহাট কবরস্থান বধ্যভূমি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক একই এলাকার অবাঙ্গালী নতুন ক্যাম্পের কাশিম আলীর ছেলে। পুলিশ ও পরিবার সূত্রে জানা …

হলদিবাড়ী-চিলাহাটি সীমান্ত দিয়ে ১লা জুন চালু হচ্ছে আন্তঃদেশীয় “মিতালি এক্সপ্রেস” ট্রেন

মোঃ মোশফিকুর ইসলাম, নীলফামারীঃ ঢাকা থেকে সরাসরি নিউ জলপাইগুড়ি (শিলিগুড়ি) আন্তঃদেশী মিতালি এক্সপ্রেস ট্রেন আগামী ১লা জুন থেকে চলাচল শুরু হবে। ভারত-বাংলাদেশের মধ্যে হলদিবাড়ী চিলাহাটি সীমান্ত দিয়ে এ ট্রেন চলবে। ট্রেনটির প্রথম যাত্রা হবে ভারতের পশ্চিম বাংলার উত্তরবঙ্গের শিলিগুড়ি শহরের কাছে নিউ জলপাইগুড়ি (এনজিপি) স্টেশন। বাংলাদেশের নীলফামারী জেলার চিলাহাটি ও ভারতের কুচবিহার জেলার হলদিবাড়ী সীমান্ত …

ঠাকুরগাঁওয়ে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ শুক্রবার (২৭ মে) প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপি’র নেতাদের লাগাতার মিথ্যাচার ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। এদিন বিকেলে জেলা শহরে সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে …

নীলফামারীর ছেলেকে বিয়ে করলেন অভিনেত্রী সানাই মাহবুব

মোঃ মোশফিকুর ইসলাম, নীলফামারীঃ আলোচিত-সমালোচিত মডেল ও অভিনেত্রী সানাই মাহবুব বিয়ে করেছেন। অনেকটা গোপনেই নীলফামারী শহরের বাবু পাড়ায় পৈতৃক বাড়িতে বিয়ে সেরেছেন তিনি। তার বরের নাম আবু সালেহ মুসা। তিনি ঢাকায় একটি বেসরকারি ব্যাংকে কর্মরত। সানাইয়ের পৈত্রিক নিবাস নীলফামারীতে। আবার তার বর মুসার বাড়িও একই জেলার কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়ন দক্ষিণ দুরাকুঠি এলাকায়। শুক্রবার (২৭ …

রাণীশংকৈলে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনি ও পুরস্কার বিতরণ

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব (অনুর্ধ ১৭- বালক, বালিকা) জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট খেলার সমাপনি ও পুরস্কার বিতরণ বৃহস্পতিবার (২৬ মে) উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে এদিন বিকাল ৫ টায় ওই মাঠে রাণীশংকৈল পৌরসভা বনাম নন্দুয়ার ইউনিয়ন চুড়ান্ত খেলায় …

নবাবগঞ্জে জিবিকের সমন্বয় সভা অনুষ্ঠিত

অলিউর রহমান মেরাজ, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে মৎস্য কর্মকর্তার সাথে সমন্বয় সভা করেছে বেসরকারী এনজিও সংস্থা গ্রাম বিকাশ কেন্দ্র (জিবিকে) এর আফতাব গঞ্জ প্রসপারিটি প্রকল্প। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে এনজিওর প্রকল্প সমন্বয়কারী ফিরোজ আহমেদ এর সভাপতিত্বে সমন্বয় সভা অনুষ্ঠিত হয় । এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ …

ফুলবাড়ীতে ২৪৮ বোতল ফেনসিডিল সহ এক মাদক চোরাকারবারি গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ী থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ২৪৮ বোতল ফেনসিডিল সহ এক মাদক চোরাকারবারি আটক হয়েছে। আটক ওই চোরাকারবারির নাম হাসেন আলী (৫৫)। তিনি উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর মন্ডলপাড়া গ্রামের মৃত গমির উদ্দিনের ছেলে। জানা গেছে, বৃহস্পতিবার (২৬ মে) গভীর রাতে ফুলবাড়ী থানার ওসি  ফজলুর রহমান এর নেতৃত্বে এসআই রাহাত আলম, এসআই …

ভূরুঙ্গামারীতে অটিজম ও নিউরো ডেভলোপমেন্টাল প্রতিবন্ধিতা বিষয়ক কর্মশালা

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অটিজম ও নিউরো ডেভলপমেন্টাল প্রতিবন্ধিতা বিষয়ক উপজেলা পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (২৫ মে) সকালে উপজেলা পরিষদ হল রুমে শিক্ষা মন্ত্রালয়ের অধীনে মাধ‍্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ন‍্যাশনাল একাডেমি ফর অটিজম ও নিউরো ডেভলপমেন্টাল ডিজএবিল‍্যাটিজ এর আয়োজনে দিনব‍্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মার সভাপতিত্বে …

নবাবগঞ্জে অটিজম ও নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

অলিউর রহমান মেরাজ, দিনাজপুর প্রতিনিধি : ‘দেখবে বিশ্ব দেখবে দেশ, অটিজম সচেতনতায় প্রস্তুত বাংলাদেশ’ এই প্রতিপাদ্য ও ‘রাষ্ট্রীয় আইন মেনে চলি, অটিজম শিশুদের স্কুলে ভর্তি করি’ স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জে অটিজম ও নিউরো-ডেভেলপমেন্টাল ডিজএ্যাবিলিটিজ বিষয়ক উপজেলা পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার  (২৫ মে) নবাবগঞ্জ  উপজেলা পরিষদ অডিটোরিয়াম রুমে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়। মাধ্যমিক …