ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেলো বৃদ্ধার

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার বালাপাড়া নামক স্থানে মোটরসাইকেলের ধাক্কায় নসিরন বেওয়া (৭৫) নামের এক বৃদ্ধা মারা গেছেন। মঙ্গলবার (২৪ মে) আনুমানিক দুপুর ১২টায় উপজেলার  চিলারং  ইউনিয়নের কিসমত পাহাড়ভাঙ্গার বালাপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত নসিরন বেওয়া ওই এলাকার মৃত খেতু মোহাম্মদের স্ত্রী বলে নিশ্চিত করেন চিলারং ইউপি সদস্য আলাউদ্দীন । প্রত্যক্ষদর্শী …

ফুলবাড়ী সীমান্তে সহস্রাধিক ইয়াবা সহ মাদক চোরাকারবারি আটক

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) সদস্যদের অভিযানে ১০৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক চোরাকারবারি আটক হয়েছে। আটককৃত ওই চোরাকারবারির নাম সাইদুল হক (২৫)। তিনি উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের সীমান্তবর্তী গজেরকুটি গ্রামের আব্দার আলীর ছেলে। জানা গেছে, মঙ্গলবার (২৪ মে) সকালে গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের …

পার্বতীপুরে ল্যাম্ব হাসপাতাল কতৃক টর্নেডো কবলিত ১০ পরিবারকে সহায়তা প্রদান

অলিউর রহমান মিরাজ, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ১০ নং হরিরামপুর ইউনিয়নের শকুরডাঙ্গা গ্রামের টর্নেডো কবলিত ১০ টি অতিদরিদ্র পরিবারকে ঘর মেরামতের জন্য ১১৫০০ ( এগারো হাজার পাঁচশত) টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। উল্লেখ যে, পূর্বে টর্নেডো সংঘটিতর পর পরেই ল্যাম্ব হতে কবলিত পরিবার গুলোর মধ্যে খাবারের জন্য ২ হাজার করে টাকা …

রাণীশংকৈলে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সোমবার (২৩ মে) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ (অনুর্ধ ১৭,বালক ও বালিকা) ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়। এ উপলক্ষে এদিন বিকাল সাড়ে তিনটায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভের …

ঠাকুরগাঁওয়ে জমি নিয়ে চাচা-ভাতিজার সংঘর্ষ, চাচার মৃত্যু

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় জমি জমা নিয়ে চাচা-ভাতিজা সংঘর্ষে চাচা শাহ আলম (৭৫) মারা গেছেন। গত শনিবার ২১ মে রাতে এ ঘটনা ঘটে। জানা গেছে ,উপজেলার আমজানখোর ইউনিয়নের হরিণমারি (জুগিহার) গ্রামে গত শুক্রবার ২০ চাচা শাহ আলম ও তার ভাতিজা মানারুলের মধ্যে  জমি জমা নিয়ে  সংঘর্ষ হয়। এক পর্যায়ে প্রতিপক্ষ লাঠিসোটা নিয়ে  …

স্ত্রীকে ভারতে বিক্রি, পাচারকারী চক্রের ৩ সদস্য গ্রেফতার

ঈশাত জামান মুন্না, লালমনিরহাট প্রতিনিধি: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার সোহেলের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পরেন সুইটি (ছদ্মনাম)। এরপর তাকে কৌশলেই ভারতীয় পাচারকারীর হাতে তুলে দেন সোহেল। ভারতে নিয়ে যাওয়ার পথেই তাকে একাধিকবার পাচারদলের সদস্যরা ধর্ষণ করে বলে অভিযোগ করেছেন ওই নারী। এ ঘটনায় পাটগ্রাম থানা পুলিশ গেল শনিবার (২১) দিনভর …

ভূমি দিবসে পীরগঞ্জের এসিল্যান্ড জেলার শ্রেষ্ঠ কর্মকর্তা

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ভূমি সেবা সপ্তাহ-২০২২ উপলক্ষে ঠাকুরগাঁও জেলায় শ্রেষ্ঠ সহকারী কমিশনার (ভূমি) হলেন পীরগঞ্জের এসিল্যান্ড কামরুল হাসান সোহাগ। রোববার ২২ মে ঠাকুরগাঁও জেলা প্রশাসন হলরুমে শ্রেষ্ঠ সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসানের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন ঠাকুরগাঁও ১ আসনের সাংসদ রমেশ চন্দ্র সেন এমপি।= এসময় এক সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও …

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে উপজেলা পর্যায়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা (অনূর্ধ্ব-১৭) এর শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (২১ মে) বিকেলে পীরগঞ্জ পাবলিক ক্লাব মাঠে এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন ইউএনও রেজাউল করিম। উপজেলা প্রশাসনের আয়োজনে …

ফুলবাড়ীতে ইয়াবা ও ফেনসিডিল সহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ী থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৬৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩ বোতল ফেনসিডিল সহ এক চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। শুক্রবার ২০ মে গভীর রাতে উপজেলার কুটিচন্দ্রখানা গ্রামে ওই মাদক ব্যবসায়ীর বাড়ী তল্লাশী করে পুলিশ এ মাদক গুলো উদ্ধার করে তাকে হাতেনাতে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম লিটন মিয়া (৩০)। তিনি …

নীলফামারীর সৈয়দপুরে নদীতে টিকটক করতে গিয়ে যুবকের মৃত্যু

মোঃ মোশফিকুর ইসলাম, নীলফামারীঃ নীলফামারীর সৈয়দপুরে নদীতে ডুবে মোস্তাকিম ইসলাম(১৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ মে) সকাল ১১ টার দিকে সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের দীঘলডাঙ্গি ব্রীজ এলাকায় এই ঘটনা ঘটে। সে খোর্দ বোতলাগাড়ি এলাকার মন্টু ইসলামের ছেলে। স্থানীয় ও ফায়ার সার্ভিস সুত্র জানায়, সকাল নয়টার দিকে কয়েকজন যুবক মিলে খড়খড়িয়া নদীর দীঘলডাঙ্গি ব্রীজ …