নীলফামারীর ডোমারে বাংলা নববর্ষ–১৪২৯ উপলক্ষ্যে মঙ্গল শোভাযাত্রা

মোঃ মোশফিকুর ইসলাম, নীলফামারীঃ ‘মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা’ সুরে সুর মিলিয়ে নতুন বাংলা পঞ্জিকার প্রথম মাস বৈশাখকে স্বাগত জানিয়ে বরণ করে নিলো বাঙালিরা। বৈশাখের প্রথম দিন বাঙালির প্রাণের উৎসব ‘বাংলা নববর্ষ–১৪২৯’ উপলক্ষ্যে নীলফামারীর ডোমারে আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা। গত বৃহস্পতিবার সকাল ১০টায় ডোমার উপজেলা প্রশাসনের আয়োজনে আত্মপরিচয়ে …

নীলফামারীর সৈয়দপুরে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল শিক্ষার্থীর

মোঃ মোশফিকুর ইসলাম, নীলফামারীঃ নীলফামারীর সৈয়দপুরে মোবাইলে কথা বলার সময় ভারতীয় পাথর বোঝাই মালবাহী ট্রেনের ধাক্কায় আরজু হোসেন (১৭) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে সৈয়দপুর রেলওয়ে স্টেশনের ৪নং গুডস্ লাইনে এ দূর্ঘটনা ঘটে। নিহত আরজু হোসেন শহরের পুরাতন বাবুপাড়ার হায়দার আলীর ছেলে। সে স্থানীয় একটি শিক্ষা প্রতিষ্ঠানের একাদশ …

টানা ৪র্থ বার শ্রেষ্ঠ ওসির পুরস্কার পেলেন কালীগঞ্জ থানার ওসি এটিএম গোলাম রসুল

ঈশাত জামান মুন্না, লালমনিরহাট প্রতিনিধি: মঙ্গলবার জেলা পুলিশ সুপারের কার্যালয়ে রংপুর রেঞ্জর শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তাদের পুরস্কারের ক্রেজ তুলে দেন এসপি আবিদা সুলতানা বিপিএম-পিপিএম। জানা গেছে, রংপুর রেঞ্জ পুলিশ পুলিশিংকে গতিশীল করতে ৩ মাস পর পর পুলিশ কর্মকর্তাদের মূল্যায়ন করে থাকে। সেই মূলায়ণের ধারাবাহিকতায় জেলার কালীগঞ্জ উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও মাদক দ্রব্য …

ঠাকুরগাঁওয়ে নদীতে গৌসল করতে গিয়ে ২ শিশুর মৃত্যু

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে সদর উপজেলার টাঙ্গন নদীতে গোসল করতে গিয়ে দুই শিশুর মৃত্যুর হয়েছে এবং আরও ২ শিশুকে জীবত অবস্থায় উদ্ধার হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও থানার ওসি তানভিরুল ইসলাম। মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে টাঙ্গন নদীতে গোসল করতে গিয়ে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, কহড়পাড়া কেরানি মার্কেট এলাকার মো. মনসুর …

লালমনিরহাটে ফেন্সিডিল আমদানির অনুমতি চাইলেন আ. লীগ নেতা

ঈশাত জামান মুন্না, লালমনিরহাট প্রতিনিধি: জেলা পুলিশের খোদ পুলিশ সুপারের সামনে ভারতীয় ফেন্সিডিল আমদানি ও নিজে সেবনের কথা বলে রীতিমত বিব্রত অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সকল জায়গায় আলোচনা সমালোচনার জন্ম দিয়েছেন আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান আজিজুল হক প্রধান। ভাইরাল হওয়া একটি ভিডিও বর্তমানে সারাদেশে টপ আপ দা টপিক, ভাইরাল হওয়া ভিডিওতে দেখা …

রাণীশংকৈলে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি; আহত-৫

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় রবিবার বিকেল তিনটার মধ্যে আকস্মিক প্রচন্ড তান্ডব্যে ঝড়োবাতাস ও ৩০০ থেকে ৪০০ গ্রাম ওজনের শিলাবৃষ্টিতে ফল- ফসল  ঘরবাড়ি ও যানবাহনের ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এইসাথে ৫ ব্যক্তি আহত হয়েছেন। এদিন উপজেলার নেকমরদ বাজার, গন্ডগ্রাম, যদুয়ার, ভবানীপুর, চন্দনচহট, দুর্লভপুর, পারকুন্ডা, ফরিদপাড়া সহ নেকমরদ ও রাতোর  ইউনিয়নের বিভিন্ন এলাকায় …

রাণীশংকৈলে শিয়ালের কামড়ে আহত- ৭ , এলাকায় আতংক

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় শিয়ালের আক্রমণে কামড়ে গত দুই দিনে ৭ ব্যক্তি আহত হয়েছে। উপজেলার নেকমরদ ইউনিয়নের কুমোরগঞ্জ এলাকায় এ চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এতে ওই এলাকার মানুষ আতংকিত হয়ে পড়েছে। গ্রামবাসীরা এলাকায় পাহারার ব্যবস্থা করেছে এবং অনেকেই লাঠি হাতে চলাচল করছে। সরেজমিনে গিয়ে জানা গেছে, গত শুক্রবার শিয়ালের আক্রমণে শিকার হয়েছেন কুমোরগঞ্জ …

রাণীশংকৈলে প্রধানমন্ত্রী কর্তৃক পুলিশের গৃহহীন পরিবারকে গৃহ হস্তান্তর ও সার্ভিস ডেস্ক উদ্বোধন

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধি: সারা দেশের মতো ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল থানায় গত রবিবার সকাল ১১ টায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে পুলিশের গৃহহীন পরিবারকে গৃহ হস্তান্তর ও নারী-শিশু-বয়স্ক প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক উদ্বোধন করেন। এ উপলক্ষে রাণীশংকৈল থানা সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির, পৌর …

রাণীশংকৈলে গৃহবধূর মরদেহ উদ্ধার; থানায় লিখিত অভিযোগ

হুমায়ুন  কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ব্রক্ষ্মপুর গ্রামে গত শনিবার (৯ এপ্রিল) রাতে পুলিশ আঁখি আকতার (২০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে। নিহত আঁখি ওই গ্রামের রফিজুল ইসলামের ছেলে রাজু হোসেনের (২৩) স্ত্রী এবং পীরগঞ্জ উপজেলার দোস্তমপুর গ্রামের একরামুল হকের মেয়ে। এ নিয়ে নিহত আঁখির বাবা ওই রাতেই রাণীশংকৈল থানায় একটি লিখিত অভিযোগ …

অনিয়ম-দূর্ণীতির সংবাদ প্রকাশের জের ধরে সৈয়দপুরে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা

মোঃ মোশফিকুর ইসলাম, নীলফামারীঃ নীলফামারীর সৈয়দপুরের বিভিন্ন অনিয়ম-দূর্ণীতির সংবাদ প্রকাশের জের ধরে দৈনিক দাবানলের প্রতিবেদক সাংবাদিক মোতালেব হোসেনের (হক) উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। সন্ত্রাসী হামলায় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করায় এবং বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে সৈয়দপুর শহরের পাঁচ মাথা  সোহেল রানা …