রাণীশংকৈলে আওয়ামী সেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা শাখা আওয়ামী সেচ্ছাসেবক লীগের ত্রি বার্ষিক সম্মেলন (বুধবার ৩০ মার্চ) পৌর শহরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। উপজেলা সেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুন্নাফ হোসেন বাবুর সভাপতিত্বে প্রথম অধিবেশনের আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন-কেন্দ্র সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি কৃষিবিদ আবদুস সালাম। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, …

ফুলবাড়ীর রাবাইতারী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান রাবাইতারী আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের সমন্বয়ে ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে অনুষ্ঠানের প্রথম পর্ব শুরু হয়। পরে দুপুর ২টায় পুরস্কার বিতরণী ও আলোচনা সভার আয়োজন করা হয়। পুরস্কার …

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জ উপজেলার ফুটানিটাউন নামক বাজারে এ্যাম্বুলেন্সের ধাক্কায় আরিফুর রহমান (২৪) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ মার্চ) সন্ধ্যা ৭টায় এ দূর্ঘটনা ঘটে। আরিফুর পাশ্ববর্তী হরিপুর উপজেলার চৌরঙ্গী রণহট্টা গ্রামের অবসরপ্রাপ্ত সেনাসদস্য মৃত আবুল কালাম আজাদের ছেলে। থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী মতে, জানা গেছে, ঘটনার দিন সন্ধ্যায় আরিফুর রহমান পীরগঞ্জ থেকে …

ঠাকুরগাঁওয়ে কোভিট-১৯ প্রতিরোধ বিষয়ক মিডিয়া ক্যাম্পেইন সভা অনুষ্ঠিত

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে কোভিড-১৯ মোকাবেলায়  অর্জিত অভিজ্ঞতা নিয়ে মিডিয়া ক্যাম্পেইন ( মতবিনিময় সভা) অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে সোমবার (২৮ মার্চ) সকাল ১১ টায় পীরগঞ্জ প্রেসক্লাব হলরুমে মানব কল্যাণ পরিষদ এমকেপির আয়োজনে ও দি এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় “ ইনসিওরিং পিপলস্ পার্টিসিপেশন অন পাবলিক সেক্টর ম্যানেজমেন্ট পলিসি অফ কোভিড-১৯ সিচিউয়েশন ইন নর্দান বাংলাদেশ” প্রকল্পের …

রাণীশংকৈল উপজেলা বিএনপি’র সম্মেলন স্থগিত

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ডিগ্রী কলেজ মাঠে রবিবার ২৭ মার্চ উপজেলা বিএনপি’র দ্বিবার্ষিক সম্মেলন অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। সম্মেলন চলাকালে দ্বিতীয় পর্বে প্রধান অতিথি জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান সম্মেলন স্থগিত ঘোষণা করেন। এদিন সকাল ১১ টায় উপজেলা বিএনপির সভাপতি আইনুল হকের সভাপতিত্বে  সম্মেলন শুরু হয়। এতে জেলা বিএনপির সভাপতি …

আফতাবগঞ্জে ল্যাম্বের কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য বিষয়ক ওরিয়েন্টশন

অলিউর রহমান মেরাজ, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জে কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য, স্কুল থেকে ঝড়ে পড়া পড়া, বাল্য বিবাহ, শিশু নির্যাতন ও যৌন হয়রানী প্রতিরোধে ওরিয়েন্টশন সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ মার্চ) দুপুরে বেসরকারী সংস্থা ল্যাম্বের এডলোসেন্ট এন্ড কমিউনিটি ট্রান্সফরমেশন প্রজেক্টের আয়োজনে শিবপুর ইসলামিয়া বালিকা দাখিল মাদ্রাসায় এ সভা অনুষ্ঠিত হয়। শিবপুর ইসলামিয়া বালিকা …

নীলফামারীর জলঢাকায় ইউ’পি সদস্যসহ গ্রেপ্তার ৩

মোঃ মোশফিকুর ইসলাম, নীলফামারীঃ নীলফামারীর জলঢাকায় দুই কেজি গাঁজাসহ ৩ জনকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গেল শুক্রবার (২৫মার্চ) সকালে পৌরশহরের ডাঙ্গাপাড়া এলাকার মৃত ছাদের হোসেনের ছেলে আসাদুল হক ওরফে মেসি’র বাড়িতে অভিযান চালিয়ে  ৫০০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করে। অপর দিকে একই দিনে  উপজেলার বালাগ্রাম চাওড়াডাঙ্গী এলাকার মৃত ধন মামুদের ছেলে ও বালাগ্রাম …

নবাবগঞ্জে ভাদুরিয়ার যুদ্ধ স্মৃতিফলক এর শুভ উদ্বোধন করলেন- এমপি শিবলী সাদিক

অলিউর রহমান মেরাজ, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া ইউনিয়নে ভাদুরিয়ার যুদ্ধ স্মৃতিফলক  নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব অনিমেষ সোম এর বাস্তবায়নে স্মৃতিফলকটির শুভ উদ্বোধন করলেন দিনাজপুর ০৬ আসনের সাংসদ সদস্য এমপি শিবলী সাদিক। উল্লেখ্য, ১৯৭১ সালের ডিসেম্বর মাসে নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের গ্রাম ভাদুরিয়ায় মুক্তি বাহিনী ও মিত্র বাহিনী এবং পাকবাহিনীর মধ্যে ভয়াবহ …

রাণীশংকৈলে দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধগতির প্রতিবাদে জাতীয় পার্টির মানববন্ধন

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্ধগতির প্রতিবাদে মানববন্ধন করেছে রাণীশংকৈল উপজেলা জাতীয় পার্টির নেতাকর্মীরা। বুধবার (২৩ মার্চ) বিকাল ৫ টায় পৌর শহরের চৌরাস্তা মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, জাতীয় পার্টির কেন্দ্র কমিটির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমেদ, পীরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি খায়রুল আলম চৌধুরী, …

স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ উপলক্ষে সুবর্ণজয়ন্তী মেলা ও আলোচনা

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ডিগ্রী কলেজ মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (২৩ মার্চ) বাংলাদেশের স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে রূপান্তর ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে দিনব্যাপী এক মেলা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিফ এ মেলার উদ্বোধন করেন। পরে ওই মাঠেই ইউএনও’র সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত …