রাণীশংকৈলে জেলা রোভার স্কাউটস’র ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল মহিলা ডিগ্রী কলেজ হলরুমে বৃহস্পতিবার ২৪ ফেব্রুয়ারি জেলা রোভার স্কাউটস’র দিনব্যাপি ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়। লিডার ট্রেইনার আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির, ঠাকুরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ আবুল খায়ের আব্দুল মজিদ, রাণীশংকৈল ডিগ্রী কলেজ ভারপ্রাপ্ত …

রাণীশংকৈলে চাকুরি জাতীয়করণের লক্ষ্যে বাশিস’র সভা

ঠাকুরগাঁও প্রতিনিধি: বেসরকারি মাধ্যমিক স্কুল শিক্ষক-কর্মচারিদের চাকুরি জাতীয়করণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পাইলট হাইস্কুল মাঠে বৃহস্পতিবার ২৪ ফেব্রুয়ারি বিকেলে এক সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ শিক্ষক সমিতি(বাশিস) রাণীশংকৈল উপজেলা শাখার সভাপতি রুহুল আমিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাশিস কেন্দ্রীয় কমিটির সভাপতি ফরিদুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির মহাসচিব আব্দুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির …

একই দিনে রাণীশংকৈলে দু’জনের আত্মহত্যা

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নে একই দিনে দু’জনের আত্মহত্যার ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার ২২ ফেব্রুযারি সকালে রাঘবপুর ও রনগাও গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। রাণীশংকৈল থানার ওসি( তদন্ত) আব্দুল লতিফ শেখ এ তথ্য নিশ্চিত করেন। জানা গেছে, উপজেলার রাতোর ইউনিয়নের  রাঘবপুর গ্রামের কৃষ্ণ কুমারের ছেলে চন্দন (১৪) ঢাকা বেড়াতে যাওয়ার জন্য …

দ্রব‍্য মূল্যের উর্ধ্ব গতিতে বিপাকে ভূরুঙ্গামারীর নিম্ন আয়ের মানুষ

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দ্রব‍্য মূল্যের উর্ধ্ব গতিতে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। আসন্ন রমজান মাসকে সামনে রেখে দফায় দফায় বাড়ছে নিত‍্য পণ‍্যের দাম। লাগামহীন দাম বৃদ্ধিতে বেকায়দায় পড়েছে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ। দিন আনা দিন খাওয়া মানুষ গুলোর জীবনে পড়েছে হতাশার ছাপ। সংসার চালানোই এখন দায় হয়ে পড়েছে। মহামারি করোনা পরিস্থিতি মোকাবিলায় সরকারের …

কুড়িগ্রামে ট্রাকে গাঁজা পরিবহনের সময় চালক ও হেলপার আটক

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম শহরের ধরলা ব্রীজের পশ্চিম প্রান্তে ২১ কেজি গাঁজাসহ ট্রাক চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ১১টার দিকে পাথর বোঝাই ট্রাকের কেবিন থেকে গাঁজা ভর্তি একটি বস্তা উদ্ধার করা হয়। মঙ্গলবার (২২ ফ্রেব্রুয়ারি ) দুপুরে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে আসামীদের জেল হাজতে পাঠানো হয়েছে। আটককৃতরা হলেন, জামালপুর জেলার …

রাণীশংকৈলে শিক্ষক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির কার্যালয়ে জায়গা নিয়ে দ্বন্ধের জেরে মঙ্গলবার ২২ ফেব্রুয়ারি শিক্ষক সমিতি মানববন্ধন, প্রতিবাদ সভা ও স্মারক লিপি প্রদান করেন। মানববন্ধনে উপজেলার প্রায় চার শতাধিক শিক্ষক অংশ গ্রহণ করেন। এ উপলক্ষে এদিন সকালে উপজেলা পরিষদ মূল ফটকের সামনে ৩ ঘন্টাব্যাপি   মানববন্ধন প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় শিক্ষক …

ঠাকুরগাঁয়ে হঠাৎ শিলা বৃষ্টিতে কৃষকের ব্যাপক ক্ষয়ক্ষতি

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে হঠাৎ শিলা বৃষ্টি হয়েছে। গেল সোমবার আনুমানিক বিকাল পাঁচটা থেকে সদর উপজেলার রুহিয়া, রাজাগাঁও সেনুয়া বড়গাঁওসহ বিভিন্ন স্থানে শিলা বৃষ্টি শুরু হয়। জানা গেছে, দমকা হাওয়া ও শিলা বৃষ্টিতে গাছপালার মুকুলের ব্যপক ক্ষতি হয়েছে। এ ছাড়াও আলু, গম, ভুট্টা, পিয়াজ, সরিষা সহ বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে। চলমান শিলা বৃষ্টি ও দমকা …

ফুলবাড়ীতে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে ডোবার পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির নাম লাবিব (২)। সে উপজেলার কুটিচন্দ্রখানা গ্রামের রুস্তম আলীর ছেলে। স্থানীয়ররা জানান,সোমবার বাড়ীর বাহির আঙিনায় খেলতে খেলতে সকলের অগোচরে সামনের ডোবার পানিতে পড়ে শিশু লাবিব। দীর্ঘক্ষন পরে ওই পথে চলাচলকারী এক পথচারী শিশু লাবিবের লাশ ডোবার পানিতে ভাসতে দেখে চিৎকার …

ডোমারে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পৌর জাতীয় পার্টির কম্বল বিতরন

মো: মোশফিকুর ইসলাম, নীলফামারী: নীলফামারীর ডোমারে মহান ২১শে ফেব্রুয়ারি ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পৌর জাতীয় পার্টির উদ্যোগে কম্বল বিতরন করা হয়েছে। সোমবার (একুশে ফেব্রুয়ারি) পৌর জাতীয় পার্টির ৯টি ওর্য়াডে শতাধিক নেতা কর্মীদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ডোমার পৌর জাতীয় পার্টির সভাপতি মো.মতিয়ার রহমার, সাধারন সম্পাদক মো.হাচান চৌধুরী, সহ-সভাপতি দাম্মেল ইসলাম …

ঠাকুরগাঁওয়ে কষ্টি পাথরের মূল্যবান মুর্তি উদ্ধার

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে সোমবার ২১ ফেব্রুয়ারি ৫০ বিজিবি’র অভিযানে প্রায় ৫২ দশমিক ৮৭০ কেজি ওজনের ওই কষ্টি পাথরেরর মুর্তিটি উদ্ধার করা হয়েছে। পৌর শহরের নিশ্চিন্তপুর এলাকা থেকে  মুর্তিটি উদ্ধার করেছে বিজিবি। ঠাকুরগাঁও ৫০ বিজিবির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় নিজস্ব গোয়েন্দা ও সিভিল সোর্সের সংবাদের ভিত্তিতে ৫০ বিজিবির ঠাকুরগাঁও ব্যাটালিয়নের অধিনায়ক …