ফুলবাড়ীতে ৫ জুয়ারী আটক

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে তাসের মাধ্যমে জুয়া খেলার অপরাধে ৫ জুয়ারীকে পুলিশ আটক করেছে। রবিবার রাতে উপজেলার বড়ভিটা ইউনিয়নের পশ্চিম ধনিরাম জনুদ্দির বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, গভীর রাতে বড়ভিটা ইউনিয়নের পশ্চিম ধনিরাম জনুদ্দির বাজার এলাকার একটি পুকুর পাড়ে তাসের মাধ্যমে জুয়া খেলা চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান …

ডোমারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

মোঃ মোশফিকুর ইসলাম, নীলফামারীঃ মহান ২১শে ফেব্রুয়ারি ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে নীলফামারীর ডোমারে নবনির্মিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে। নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার নতুন শহীদ মিনার উদ্বোধন শেষে ১৯৫২ সালের সকল ভাষা শহীদদের প্রতি পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। সংসদ সদস্যের পর উপজেলা প্রশাসন, …

রাণীশংকৈলে বিভিন্ন কর্মসূচিতে ২১শে ফেব্রুয়ারি পালিত

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মঙ্গলবার ২১ ফেব্রুয়ারি যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও জাতীয় শহীদ দিবস বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে  পালিত হয়। এ উপলক্ষে সোমবার ২০ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২ টা ০১ মিনিটে রাণীশংকৈল ডিগ্রী কলেজ মাঠে কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান পুষ্পার্ঘ্য অর্পণ করে। সকালে ওই কলেজ …

ফুলবাড়ীতে বিদ্যালয়ের জমি জবরদখলের ঘটনায় একজন গ্রেফতার

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী কাশিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মালিকানাধীন সতের শতক আবাদী জমি জবরদখলের ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম এরশাদ আলী (৩৮)। তিনি উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামের ছানছার আলীর ছেলে। মামলা সুত্রে জানা যায়, ওই বিদ্যালয়ের মালিকানাধীন সতের শতক আবাদী জমি বিদ্যালয় কতৃপক্ষ দীর্ঘদিন ধরে বর্গা দিয়ে চাষাবাদ করে …

রৌমারীর যাদুরচর ইউপি চেয়ারম্যানকে হত্যার চেষ্টা

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুরচর ইউপি চেয়ারম্যান সরবেশ আলীকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগে এক যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ এবং আহত চেয়ারম্যানকে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে স্থানীয় জনতা । আটক যুবকের নাম তারা মিয়া (৩৪)। তিনি উপজেলার যাদুরচর ইউনিয়নের কোমরভাঙ্গী নয়াপাড়া গ্রামের মৃত কদম …

শালিকে ধর্ষণের অভিযোগে শ্বশুরের থানায় মামলা

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর সিংপাড়া গ্রামে সপ্তম শ্রেণিতে পড়ুয়া নিজের শালিকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ নিয়ে গতকাল রোববার ওই ছাত্রীর বাবা বাদী হয়ে সদর থানায় এ মামলাটি দায়ের করেন। মামলার বিবরণে জানা যায়, সদর উপজেলার সালন্দর সিংপাড়া গ্রামের আব্দুর সবুরের ছেলে মো: সুমন (২৭)  দেবীপুর ইউপির দারাজগাঁওয়ে গত ৩ …

রাণীশংকৈলে শিক্ষক সমিতির ঘর মেরামতে বাধা; ২ শিক্ষক আহত থানায় অভিযোগ

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির জায়গা নিয়ে দ্বন্দ্ব। রবিবার ২০ ফেব্রুয়ারি শিক্ষক সমিতির পুরনো ঘর মেরামত করতে গিয়ে প্রতিপক্ষের হামলায় ২ শিক্ষক আহত হয়। এ নিয়ে থানায় ১১ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার দিন শিক্ষক সমিতির যুগ্ন আহবায়ক আহসান হাবীবের মৌখিক ও এজাহার সূত্রে জানাযায়, মহলবাড়ি মৌজার …

মানসিক ভারসাম্যহীন বাংলাদেশী যুবককে এখনও ফেরত দেয়নি বিএসএফ

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালাতারী সীমান্ত দিয়ে পথ ভুলে ভারতে প্রবেশ করায় মানসিক ভারসাম্যহীন বাংলাদেশী যুবককে আটকের দশদিন পরেও ফেরত দেয়নি বিএসএফ। মানসিক ভারসাম্যহীন ওই যুবকের নাম লুৎফর রহমান (২২)। তিনি উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের নাওডাঙ্গা গ্রামের রাজমিস্ত্রি সেলিম মিয়ার ছেলে। লুৎফরের বাবা সেলিম মিয়া জানান, আমার ছেলে লুৎফর ৭/৮ বছর আগে অসুস্থ হয়ে …

অপহরণের দায়ে উপজেলা যুবদল নেতা গ্রেফতার

লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক জাহাঙ্গীর আলম আঙ্গুরকে গ্রেফতার করেছে পুলিশ। অপহরণের মামলায় রোববার ভোর রাতে পাশ্ববর্তী কুড়িগ্রাম জেলার রাজারহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করেন কালীগঞ্জ থানা পুলিশ। এর আগে শনিবার রাতে তার বিরুদ্ধে কালীগঞ্জ থানায় একটি অপহরণের মামলা দায়ের করেন এক শিক্ষক। জাহাঙ্গীর আলম আঙ্গুর ওই উপজেলার দক্ষিন ঘনেশ্যাম এলাকার রবিউল ইসলামের …

ঠাকুরগাঁওয়ে কোভিডি-১৯ গণটিকার প্রস্তুতিমূলক সভা

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসনের আয়োজনে শনিবার ১৯ ফেব্রুয়ারি কোভিড-১৯ এর গণটিকা দেয়া ও বাস্তবায়নের লক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এদিন জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে  অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন ডা. নূর নেওয়াজ আহমেদ। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য …