হাত পা বাঁধা শিশুর লাশ মনুতে

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের মনু নদ থেকে হাত-পা বাঁধা অবস্থায় মাহিন মিয়া (৮) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে পূর্ব সম্পাশি এলাকার সংলগ্ন নদ থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। মাহিন মৌলভীবাজারের রাজনগর উপজেলার খারপাড়া গ্রামের বদরুল মিয়ার সন্তান। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা …

কিশোরী নিখোঁজের ১৩ ঘন্টার ব্যবধানে উদ্ধার

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা থেকে মামনি বাউড়ি সোনিয়া (১৩) নামের এক কিশোরী নিখোঁজের ১৩ ঘন্টার ব্যবধানে উদ্ধার নিখোঁজ হওয়ার অভিযোগ জানা গেছে। গত শনিবার (১১ ডিসেম্বর) হঠাৎ করে বেড়াতে আসা এক অনুষ্ঠান থেকে নিখোঁজ হয় কিশোরী সোনিয়া। নিখোঁজ হওয়ার পর যে স্থানে কিশোরী সোনিয়া গৃহপরিচারিকার কাজ করতো সেই বাড়ির মালিক সুরঞ্জিত চন্দ্র …

শীতের আগমনে অতিথী পাখি শিকার করতে মরন ফাঁদ তৈরি!

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: প্রতিবছরের মতো এবারও হাকালুকি হাওরে নানা প্রজাতির অতিথি পাখি আসতে শুরু করেছে। এতে মুখরিত হয়ে ওঠেছে হাওর এলাকা। পাখি দেখতে প্রতিদিন দেশের বিভিন্ন এলাকা থেকে ছুটে আসছেন পর্যটক পাখি প্রেমি মানুষ। এদিকে, হাওরে পাখি আসা শুরু করার সঙ্গে সঙ্গে তৎপর হয়ে ওঠেছে পাখি শিকারি চক্র। তারা বিষটোপসহ নানাভাবে ফাঁদ পেতে …

বিটিইএস এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশনের বালিশিরা পশ্চিমাঞ্চলের ৫৭ তম আঞ্চলিক বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। রবিবার (১২ ডিসেম্বর) মৌলভীবাজারের শ্রীমঙ্গলস্থ গুহ রোড এ অবস্থিত বিটিইএসএ অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বালিশিরা পশ্চিমাঞ্চলের আঞ্চলিক শাখার সভাপতি সুরঞ্জিত দাশ। বালিশিরা পশ্চিমাঞ্চলের আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক মো. বদরুল আলমের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান …

মৌলভীবাজারে নির্বাচনী আচরণ বিধি সচেতনতা মূলক অনুষ্ঠান

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: আসন্ন মৌলভীবাজার সদর উপজেলার ইউনিয়ন পরিষদসমূহের সাধারণ নির্বাচন উপলক্ষ্যে নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের আচরণবিধি অবহিতকরণ ও আইনশৃঙ্খলা বিষয়ক সভা ১১ ডিসেম্বর শহরের পৌর জনমিলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাচন অফিস ও উপজেলা প্রশাসনের আয়োজনে মৌলভীবাজার সদর উপজেলার নির্বাহী অফিসার সাবরীনা রহমান এর সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন …

ডিবির জালে ১কেজি গাঁজাসহ আটক ১জন

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ১২ নং পৃথিমপাশা ইউনিয়নের পৃথিমপাশা গ্রাম থেকে ১ কেজি গাঁজা সহ কিতেন্দ্র চন্দ্র শীল(৪৯) নামের এক মাদক কারবারিকে আটক করেছে জেলা ডিবি পুলিশ। গ্রেফতারকৃত কিতেন্দ্র চন্দ্র শীল পৃথিমপাশা ইউনিয়নের পৃথিমপাশা গ্রামের দিজেন্দ্র শীলের ছেলে। গত শুক্রবার রাত সাড়ে ১০ ঘটিকার সময় গোপন তথ্য ভিত্তিতে জেলা ডিবি …

মাধবকুন্ড জলপ্রপাতে যোগ হতে যাচ্ছে ক্যাবল কার

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: দেশের সবচেয়ে বড় প্রাকৃতিক জলপ্রপাত ও দ্বিতীয় বৃহত্তম ইকোপার্ক মাধবকুন্ডের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পথ সুগম আরো একধাপ এগিয়ে নিয়ে ভ্রমন পিপাসুদের জন্য পর্যটন এলাকার প্রায় ৩ কিলোমিটার জুড়ে স্থাপিত হচ্ছে ক্যাবল কার। এরইমধ্যে এর সম্ভাব্যতা যাচাই সম্পন্ন হয়েছে। চলছে ক্যাবল কার প্রকল্পের পরিবেশ ও সামাজিক প্রভাব মূল্যায়নের প্রতিবেদন প্রণয়নের কাজ। …

জীবিত মুক্তিযোদ্ধা শহীদের তালিকায়

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: সরকারের তালিকায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান শহীদ, কিন্তু বাস্তবে তিনি জীবিত আছেন। একাধিকবার বিভিন্ন দফতরে ধরনা দিয়েও নিজেকে জীবিত প্রমাণ করতে পারছেন না তিনি। ১৯৭১ এর রণাঙ্গনে পাক হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখসারিতে অংশ নিয়েছিলেন রাজনগর উপজেলার রাজাপুর গ্রামের এই বীর মুক্তিযোদ্ধা। লুহাইউনি চা বাগানের সম্মুখযুদ্ধে পরাজিত করেছিলেন পাকিস্তানি হানাদার বাহিনী’কে। …

মৌলভীবাজারে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন‘র উদ্যোগে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে। শুক্রবার (১০ ডিসেম্বর) “সমতা ও বৈষম্যহীনতা মানবাধিকার অগ্রগতির মূলমন্ত্র” এই শ্লোগানকে সামনে নিয়ে বিকাল ৩ ঘটিকায় সময় সংগঠনের অস্থায়ী কার্যালয় (মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব) সভাকক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন জেলা শাখার সভাপতি মাহমুদুর রহমান …

কমলগঞ্জ ও শ্রীমঙ্গল ইউপি নির্বাচনে মনোনয়নপত্র দাখিল সম্পন্ন

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলায় আগামী ৫ জানুয়ারি  অনুষ্ঠিত হতে যাচ্ছে ৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। পঞ্চম ধাপের এই নির্বাচনে ৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৭ জন, মেম্বার পদে ৩৩৩ জন এবং সংরক্ষিত মহিলা পদে ১০৬ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। গেল বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন বিকেল …