নিখোঁজ যুবতীর খবর মিললো ভারতে

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: বাড়ি থেকে বের হয়ে সপ্তাহখানেক নিখোঁজ ছিলেন মৌলভীবাজারের জুড়ী উপজেলার পূর্ব জুড়ী ইউপির জামকান্দি এলাকার পূর্ণিমা মুন্ডা (২৬)। এরই মধ্যে ভারতে আটক হন তিনি। মঙ্গলবার (৩১ মে) সন্ধ্যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাঁকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করে। বিজিবির সূত্র মতে জানা গেছে, জামকান্দি এলাকার মংরু মুন্ডার মেয়ে পূর্ণিমা …

বিভাগীয় পর্যায়ে বিজয়ী জুড়ীর তিন শিক্ষার্থী

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ এর সিলেট বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় মৌলভীবাজার জেলা থেকে অংশগ্রহণ করে জুড়ীর তিন শিক্ষার্থী প্রতিযোগীদের মধ্য হতে বিজয়ী হয়ে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছেন। তন্মধ্যে শ্রেষ্ট শিক্ষার্থী (বিদ্যালয়) নির্বাচিত হয়েছেন জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শাহ আহমেদ জুবায়ের, শ্রেষ্ট স্কাউট নির্বাচিত হয়েছেন একই প্রতিষ্ঠানের অমিষা দাস সৃষ্টি। এছাড়া …

অনুমোদনহীন তিন ডায়াগনস্টিক প্রতিষ্ঠানকে সিলগালা

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় স্বাস্থ্য বিভাগের বৈধ অনুমোদন ছাড়া পরিচালিত তিনটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়েছে। মঙ্গলবার (৩১ মে) কুলাউড়া শহরস্থ উপজেলার বিভিন্ন বাজারে অবস্থিত ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালায় উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। অভিযান সূত্রে জানা যায়, স্বাস্থ্য বিভাগের অনুমোদন ছাড়া পৌর শহরের উত্তরবাজারে ইমপালস্ ডায়াগনস্টিক সেন্টার, উছলাপাড়ায় ইউনি এইড হেলথ এন্ড …

ছেলের রডের আঘাতে পিতার মৃত্যু, মা হাসপাতালে

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ছেলের রডের আঘাতে পিতার মৃত্যু হয়েছে। গেল রোববার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে কমলগঞ্জের আদমপুর ইউপি মুসলিম মণিপুরী পল্লীর কেওয়ালীঘাট গ্রামে এ ঘটনা ঘটে। ছেলে জহির ইসলাম (২৮) এর রডের আঘাতে নিহত পিতা আব্দুল গফুর (৬০) ওই গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে। এ সময় ছেলের রডের আঘাতে গুরুতর …

স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ: আরো একজন কারাগারে

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে দলবদ্ধভাবে ধর্ষণের ঘটনায় মো. রায়হান হোসেন (২৫) নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রবিবার রাতে তাকে কমলগঞ্জ থানা এলাকা থেকে গ্রেপ্তার করে সোমবার দুপুরে কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগে মুকিদ মিয়া ও আ. সত্তার নামে আরো দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ। রায়হান কমলগঞ্জ উপজেলার …

বড়লেখায় টিলা কেটে মাটি বিক্রি: ট্রাক জব্দ

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় সড়ক ও জনপথ বিভাগের টিলা কেটে মাটি বিক্রি করছে অসাধু একটি চক্র। সোমবার (৩০ মে) বিকেলে প্রশাসনের অভিযানকালে টিলা কর্তন বাহিনীর সদস্যরা পালিয়ে রক্ষা পেলেও তাদের অবৈধ মাটি পরিবহনে নিয়োজিত একটি ট্রাক জব্দ করেছেন সহকারী কমিশনার (ভুমি) মো.জাহাঙ্গীর হোসাইন। এ ব্যাপারে ট্রাক মালিকের বিরুদ্ধে মাটি ব্যবস্থাপনা ও পরিবেশ আইনে …

জুড়ীতে দুই প্রাইভেট হাসপাতালকে জরিমানা

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ীতে ২টি বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষকে জরিমানা গুনতে হয়েছে। অভিযান পরিচালনা করে ৫০ হাজার জরিমানা টাকা গুনতে হয় বড়লেখা রোডে অবস্থিত জুড়ী আধুনিক হাসপাতালকে ৪০ হাজার ও জাঙ্গিরাইতে অবস্থিত বদর উদ্দিন জেনারেল হাসপাতালকে ১০ হাজার টাকা। সোমবার (৩০ মে) মৌলভীবাজার জেলায় জুড়ী উপজেলার বড়লেখা রোড, জঙ্গিরাই, উপজেলা চত্বরসহ বিভিন্ন জায়গায় জাতীয় …

মৌলভীবাজারে অনিয়মের দায়ে ৪ প্রাইভেট হাসপাতালকে জরিমানা

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে বিভিন্ন অনিয়মের দায়ে চারটি প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিককে ৭০ হাজার টাকা জরিমানা করেছে মৌলভীবাজার জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর। গত রবিবার (২৯ মে) মৌলভীবাজারের সদর উপজেলার বরহাট, সিলেট রোড, বড়কাপন, মোস্তফাপুর রোড, শ্রীমঙ্গল রোডসহ বিভিন্ন জায়গায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয় ও সিভিল সার্জন অফিস সমন্বয়ে …

কমলগঞ্জে প্রবাসীর স্ত্রীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ভেড়াছড়া গ্রামের দুবাই প্রবাসি রহমান মিয়া স্ত্রী রোকসানা আক্তার (২৫) কে নিজ ঘরে জোরপূর্বক ভাবে ধর্ষণ করেছে একই গ্রামের রহমান মিয়া পুত্র মোঃ সোয়েব মিয়া (২৮)। এ বিষয়ে গত ২৯ এপ্রিল কমলগঞ্জ থানা (মামলা নং১৯) নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলার বিবরণে …

মৌলভীবাজার ছাত্রদলের তিনটি শাখার উদ্যোগে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধিঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাএদলের ক্যাম্পাস অভিমূখী শান্তিপূর্ণ মিছিলে ছাএলীগ ক্যাডারদের গুলিবর্ষণ ও সশস্ত্র হামলার প্রতিবাদে মৌলভীবাজার সদর উপজেলা ছাত্রদল ও পৌর ছাত্রদল এবং সরকারি কলেজ ছাত্রদলের ব্যানারে এক প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। রবিবার (২৯ মে) দুপুর ১২ টার দিকে শাহ মোস্তফা কলেজের সামনে থেকে মিছিলটি …