বড়লেখায় টিকা দানে বাঁধা, কর্মকর্তা’কে মারধর!

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় করোনার টিকা দেওয়াকে কেন্দ্র করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামলার ঘটনা ঘটেছে। হামলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর অফিস সহায়ক প্রনব চন্দ্র দাস (২৬) নামে ১জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে রোজ বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বেলা দুইটার দিকে হাসপাতালের জরুরী বিভাগের সামনে। এ ঘটনায় আহত হাসপাতাল কর্মকর্তা প্রনব চন্দ্র দাস ঘটনাকারী …

কমলগঞ্জে বোরো চাষে উৎকণ্ঠা চাষীদের

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় বোরো চাষে পর্যাপ্ত সেচ ও পানির ব্যবস্থা থাকায় ভালো ফলনের আশা করছেন চাষিরা। তবে কিছু এলাকায় আগাম বোরো চাষ করায় সেসব খেতে ধান কালো রং ধারণ করেছে। এমন অবস্থায় ভালো ফলনের সম্ভাবনার পাশাপাশি উৎকণ্ঠায় রয়েছেন চাষিরা। কৃষকেরা জানান, যাঁরা আগাম বোরো ধানের চারা রোপণ করেছেন তাঁদের …

শ্রীমঙ্গলে মার্চের শুরু থেকে ব্যাটারি চালিত রিকশা বন্ধ

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: চায়ের রাজধানী খ্যাত দেশের অন্যতম পর্যটন নগরী মৌলভীবাজারের শ্রীমঙ্গলের পৌর এলাকায় পহেলা মার্চ থেকে সকল ব্যাটারি চালিত বাহন চলতে দেয়া হবে না বলে ঘোষনা দিয়েছেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ শামীম অর রশিদ তালুকদার। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) যানজট নিরসন করতে যত্রতত্র গাড়ি পার্কিং, ফুটপাত দখল করে ভাসমান ব্যবসা পরিচালনা, পর্যটকদের কাছ …

অরক্ষিত বধ্যভূমি রক্ষায় নির্মাণ হচ্ছে “মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ”

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ার রবিরবাজারে অরক্ষিত বধ্যভূমি রক্ষায় নির্মাণ হচ্ছে ‘মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ’। মুক্তিযোদ্ধের পাঁচ দশক পর উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের আলী আমজদ উচ্চ বিদ্যালয়ের চৌমুহনী রবিরবাজার চত্বরের পাশে অবস্থিত গণহত্যার স্মৃতিবিজিড়িত এ বধ্যভূমিতে স্মৃতিসৌধ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি)  দুপুরে স্থানীয় রবিরবাজার এলাকায় স্মৃতিসৌধ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন মৌলভীবাজার …

দেশব্যাপী একদিনে এক কোটি টিকাদান কর্মসূচি’ বাস্তবায়নে বর্ণাঢ্য র‍্যালী

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজার সহ ‘দেশব্যাপী একদিনে এক কোটি টিকাদান কর্মসূচি’ বাস্তবায়নে বর্ণাঢ্য র‌্যালীর আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারী) সকাল ১১.৩০ ঘটিকায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষিত “২৬ ফেব্রুয়ারী শনিবার একদিনে এক কোটি দেশব্যাপী কোভিড-১৯ টিকাদান কর্মসূচি” বাস্তবায়ন ও টিকা গ্রহণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মৌলভীবাজার জেলা প্রশাসক অফিস চত্তর থেকে এক …

কুলাউড়ায় ৩৩০০ ইয়াবা সহ আটক ১

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া থেকে ৩ হাজার ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রজব আলী (২০) নামের এক পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ (র‍্যাব)। সোমাবার সন্ধ্যায় র‌্যাব-৯, সদর ক্যাম্প সিলেটের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কুলাউড়া উপজেলার ৮নং রাউৎগাঁও ইউনিয়নের মনরাজ গ্রামস্থ লংলা আধুনিক ডিগ্রী কলেজের সামনে থেকে তাকে …

মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব‘র র‍্যালী ও ভাষা শহিদদের স্মরনে বিনম্র শ্রদ্ধাঞ্জালী

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি : মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের আয়োজনে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২২ উপলক্ষ্যে র‌্যালী ও কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জালী অর্পন করা হয়েছে। রোজ ২১ ফেব্রুয়ারী সকালে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশাহিদ আহমদ এর নেতৃত্বে র‌্যালিটি চৌমোহনাস্থ (সেন্ট্রাল রোড, সোনালী ব্যাংক এর বিপরীতে) অনলাইন প্রেসক্লাব থেকে …

ভাষা শহিদদের মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২২ উপলক্ষে একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কেন্দ্রীয় শহিদ মিনারে জেলা পুলিশের পক্ষ থেকে মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার নেতৃত্বে ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ …

শ্রীমঙ্গল পৌর প্রেসক্লাবের ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌর প্রেসক্লাব। সোমবার (২১ ফেব্রুয়ারি) একুশের প্রথম প্রহরে রাত ১২ টা ১ মিনিটে পৌরসভার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সাংবাদিকরা। এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল কমলগঞ্জ সাংসদ বীর মুক্তিযোদ্ধা …

কুলাউড়ার গোগালীছড়া বাঁধ নির্মাণের কাজ নিয়ে ঠিকাদারদের গড়িমসি

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার গোগালী ছড়া খালের ৩ স্থানের ভাঙন মেরামত কাজের গড়িমসিতে এলাকাবাসীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। কাজের কার্যাদেশ পাওয়ার ৭ মাস অতিবাহিত হলেও ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু না করায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। জানা যায়, কুলাউড়া পৌরসভার পূর্বপাশ দিয়ে বয়ে যাওয়া পাহাড়ি গোগালীছড়া খালটি পৌরসভার ৬নং …