হাওরের বুকে সূর্যের হাসি

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: বৃহত্তর সিলেট বিভাগের মৌলভীবাজারে এশিয়ার বৃহত্তম হাকালুকি হাওর যেন এক সূর্যের সমারোহ। হাওরের বুক চিরে হলদে ফুলের রাজ্য যেন পর্যটকদের হাতছানি দিয়ে ডাকছে প্রতিনিয়ত। গাছে গাছে হলুদ সূর্যমুখী ফুলের বাগানে সাময়িক সময়ের জন্য হারিয়ে যেতে যেন মন চায় । বিস্তীর্ণ সূর্যমুখী ফুলের হলুদাভাব দৃশ্যটি যে কারো মনকে আকৃষ্ট করে তোলে অনায়াসে, …

রাতের অন্ধকারে কৃষি জমির মাটি কাটায় ইটভাটাকে জরিমানা

মোঃ খোরশেদ আলম, কুমিল্লা: কুমিল্লার মুরাদনগর উপজেলার ২২টি ইউনিয়নের প্রতিটি এলাকায় অবৈধভাবে দিনে ও রাতের আধারে ট্রাক্টরের মাধ্যমে শত শত হেক্টর কৃষিজমি ও গোমতী নদীর মাটি যাচ্ছে ৪৯টি ইটভাটায়। ফলে প্রতিনিয়ত কমছে ফসলি জমির পরিমান একই ভাবে ফসলি জমির উর্বরতা শক্তি কমে গিয়ে ফসল উৎপাদনে দেখা দিচ্ছে বিপর্যয়। কোথাও কোথাও এই মাটি কেটে নেওয়ার ঘটনাকে …

মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু

তিমির বনিক, মৌলভীবাজারে প্রতিনিধি: মৌলভীবাজারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। মৃত কিশোর মৌলভীবাজার শাহ মোস্তফা কলেজের একাদশ শ্রেণির ছাত্র মো: শফিউল ইসলাম রাফি (১৯) মৃত্যু হয়েছে বলে জানা যায়। রাফি ২০২২ সালে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেছে। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫ টার দিকে মৌলভীবাজারের গিয়াসনগর এলাকায় এ ঘটনাটি ঘটে। …

ঠাকুরগাঁও-৩ উপ-নির্বাচনে ১৪ দলীয় প্রার্থীসহ জামানত হারালেন ৪ প্রার্থী

ঠাকুরগাঁও- ৫/-৩ (পীরগঞ্জ-রানীশংকৈল) আসনের উপ-নির্বাচন গত ১ ফেব্রুয়ারি সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ১২৮ টি কেন্দ্র ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হাফিজউদ্দীন আহমেদ লাঙ্গল প্রতীকে ৮৪ হাজার ৪৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী গোপাল চন্দ্র রায় (স্বতন্ত্র) একতারা প্রতীকে পেয়েছেন ৫০ হাজার ৩০৯টি ভোট। এদিকে মোট ৬ জন প্রার্থীর …

৫ বছর পালিয়ে শেষ পর্যন্ত হত্যা মামলায় গ্রেপ্তার

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা পুলিশের বিশেষ অভিযানে দীর্ঘ ৫ বছর পলাতক থেকে মোশাহিদ মিয়া (৪৪) নামে এক হত্যা মামলার আসামি গ্রেপ্তার হয়েছে। মৌলভীবাজার সদর থানার শেরপুর ফাঁড়ির এএসআই মোশাহিদ কামাল সঙ্গীয় অফিসার ফোর্সসহ আসামিকে গ্রেপ্তার করেন। শেরপুর ফাঁড়ির ইনচার্জ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাত অনুমান ৮ টার দিকে সুনামগঞ্জ জেলার ছাতক …

এস. এস. সি. পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে ল্যাপটপ বিতরণ

মোঃ খোরশেদ আলম, কুমিল্লা: শনিবার (৪ ফেব্রুয়ারী) সকালে উপজেলার ডিআর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় সংসদ সদস্য ইউছুফ আব্দুল্লাহ্ হারুন, সাহেবের এর সহর্ধমিণী রোটারিয়ান সাদিয়া সাবরিন হারুন পি, এইচ, এফের ব্যক্তিগত উদ্যোগে এই ল্যাপটপ বিতরণ করা হয়। রোটারিয়ান সাদিয়া সাবরিন হারুন পি, এইচ, এফের সভাপতিত্বে ও বাঙ্গরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল হোসেনের …

নেত্রকোণায় ২০০ শতাধিক গাছ কাটার অভিযোগ

মো. কামরুজ্জামান, নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ নেত্রকোণা সদর উপজেলার মেদনী ইউনিয়নের সৈয়দপুর গ্রামে সাদ্দাম হোসেন মেম্বারের ফিসারীর পাড়ে ১৫০ টি মেহগনি গাছ ও কলাগাছসহ ২ শতাধিক গাছ কাটে ফেলেছে দূর্বিত্তরা। এ ঘটনাটি সৈয়দপুর গ্রামে সাদ্দাম হোসেন এর ফিসারীর পাড়ে ঘটেছে। পরে মেদনি ইউনিনের চেয়ারম্যান খাজা মিজানুর রহমান ও ইউপি সদস্যদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন  করেন। এ বিষয়ে …

মিথ্যা মামলা প্রমানিত হওয়ায় ফেঁসে গেল বাদী নিজেই!

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে আদালতে মামলা করে ফেঁসে গেলেন বাদী কবির আহমদ। দীর্ঘ সাক্ষ্যপ্রমাণে পূর্বশত্রুতার জেরে হয়রানির উদ্দেশ্যে মামলাটি করা হয় মর্মে প্রমাণ পাওয়ায় গত মঙ্গলবার (৩১ জানুয়ারি) বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হক বাদীকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা অর্থদণ্ড …

ঠাকুরগাঁওয়ে ১৫ ফুট লম্বা গাঁজার গাছসহ একজন আটক

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার গড়েয়া চন্ডিপুর এলাকায় প্রায় ১৫ ফুট লম্বা একটি গাঁজার গাছসহ আঃ জলিল (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। জলিল ওই গ্রামের নুর হোসেনের ছেলে। গেলো বৃহস্পতিবার দুপুরে চন্ডিপুর এলাকায় জলিলের বাসায় অভিযান চালিয়ে প্রায় ১৫ ফুট লম্বা একটি গাঁজা গাছসহ তাকে আটক করা হয়। ঠাকুরগাঁও সদর থানার  …

রেল লাইনে পড়ে থাকা অজ্ঞাত এক শিশুর লাশ উদ্ধার

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: সিলেট-আখাউড়া রেলওয়ে সেকশনের মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় রেল লাইনের পাশ থেকে অজ্ঞাত পরিচয় এক শিশুর (১১) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গেলো বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) ভোরের দিকে এ ঘটনাটি ঘটে। স্থানীয়দের বরাতে জানা যায়, বৃহস্পতিবার ভোরের কোনো এক সময় শিশুটি হয়তো ট্রেন থেকে পড়ে যায়। শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক সোহেল …