ফরিদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ৩জন নিহত

অনলাইন ডেস্কঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মনসুরাবাদ এলাকায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ঘটনার পর ঘাতক বাসটিতে আগুন লাগিয়ে দেয় স্থানীয় উত্তেজিত জনতা। আজ রোববার (২২ জানুয়ারি) দুপুরে উপজেলা সদরের মুনসুরাবাদ বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নগরকান্দা উপজেলার ধর্মদি গ্রামের মাইনুদ্দিন শেখ (৩৫), তার মেয়ে তাবাসসুম (১০) …

হোটেল থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: সিলেট নগরীর লালবাজার এলাকার একটি হোটেল থেকে শুক্রবার (২০ জানুয়ারি) শাহেদ মোশারফ (৩৫) নামে এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার দুপুর আড়াইটার দিকে সিলেট নগরীর বন্দরবাজারের লালবাজারে অবস্থিত লাভলী হোটেল এন্ড রেস্টুরেন্ট থেকে এই লাশ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত লাশ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের মিয়ারপারা গ্রামের আব্দুল করিমের ছেলে শাহেদ …

হাড়কাঁপানো শীতে শ্রীমঙ্গলে জবুথবু অবস্থা

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: হাড়কাঁপানো কনকনে শীতে জবুথবু হয়ে পড়েছে চায়ের রাজধানী ও পর্যটন নগরী মৌলভীবাজারের শ্রীমঙ্গলের জনজীবন। শনিবার (২১ জানুয়ারি) ভোর ৬টায় শ্রীমঙ্গলের তাপমাত্রা ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এদিকে তীব্র এ শীতে প্রয়োজনীয় কাজ ছাড়া কেউ ঘরের বাইরে বের হচ্ছেন না। এতে সব থেকে বেশি সমস্যায় পড়েছেন খেটে খাওয়া দিনমজুর …

কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মোঃ খোরশেদ আলম, কুমিল্লা: ‘বাঁচলো কৃষক বাঁচলো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে মুরাদনগর –বাংগরা বাজার থানার কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ জানুয়ারি) সকাল ১০টা উপজেলার নূরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ে মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়। মুরাদনগরের কৃষক লীগের আহ্বায়ক জনাব কামাল খন্দকার সভাপতিত্বে, সম্মেলনে প্রধান অতিথি ছিলেন মাননীয় সংসদ …

কুলাউড়ার বন্ধ রেলস্টেশন চালুর উদ্যোগ

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: দীর্ঘ একযুগ ধরে দু’টিসহ মৌলভীবাজারের কুলাউড়ার বন্ধ থাকা রেলস্টেশনগুলো চালুর উদ্যোগ নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। চলতি বছরের এপ্রিলে এসব রেলস্টেশন চালু হতে পারে বলে জানা গেছে। এগুলোর মধ্যে সিলেট-আখাউড়া রেল সেকশনের কুলাউড়ার টিলাগাঁও ও ভাটেরা স্টেশন ২০০৯ সাল থেকে বন্ধ। এদিকে লংলা স্টেশন সাত মাস ধরে বন্ধ রয়েছে। গত ৩রা জানুয়ারি বাংলাদেশ …

বীর মুক্তিযোদ্ধাকে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা

লালমনিরহাটের পাটগ্রামে সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ও জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী (৬৫) কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার (২০ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার রসূলগঞ্জে (পোস্ট অফিস পাড়া) এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে সরকারি হুজুর উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে গেলে বীর মুক্তিযোদ্ধা …

১৪ বছরের সাজাপ্রাপ্ত ২০ বছর ধরে পলাতক গ্রেপ্তার

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯, সিলেট এর অভিযানে মৌলভীবাজার সদর উপজেলা থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলার ১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক ১ জন আসামীকে গ্রেপ্তার করেছে। তাকে  প্রায় ২০ বছর পর গ্রেপ্তার করে র‌্যাব। গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৯, শ্রীমঙ্গল ক্যাম্প, মৌলভীবাজার এর একটি আভিযানিক দল ১৯ জানুয়ারি দিবাগত রাতে মৌলভীবাজার …

মানুষ এখন আগের মতো কাথা ব্যবহার করে না-পরিবেশমন্ত্রী

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: পরিবেশ জলবায়ু ও বন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেন, পাহাড় টিলা কাটা যাবে না। যারা পাহাড় টিলা কাটার সাথে জড়িত তাদের বিরুদ্ধে প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে। তিনি আরো বলেন, ১০ কোটি টাকা ব্যয়ে জুড়ী শহরে সড়ক উন্নয়নের কাজ চলছে। মৌলভীবাজারের জুড়ী ফুলতলা আঞ্চলিক সড়কের ৮০ ভাগ কাজ শেষ হয়েছে। শীঘ্রই সকল …

শ্যামপুর-কদমতলী সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের সপ্তাহব্যাপী কম্বল বিতরন কর্মসূচী উদ্বোধন

ঢাকা মহানগর দক্ষিণের শ্যামপুর ও কদমতলী থানা অন্তর্গত বিভিন্ন ওয়ার্ডে কম্বল বিতরণ কর্মসূচী উদ্বোধন করা হয়েছে। এলাকার স্বল্পআয় ও নিম্নবিত্ত পরিবারের সদস্যদের শীত নিবারণে সহায়তায় এগিয়ে এসেছে সমাজকল্যাণ অধিদপ্তরের নিবন্ধনকৃত সংগঠন শ্যামপুর-কদমতলী সোশাল ওয়েলফেয়ার ক্লাব। ক্লাবের সভাপতি ও আওয়ামীলীগ নেতা ডঃ মোঃ আওলাদ হোসেন এই কম্বল বিতরণ কর্মসূচী উদ্বোধন করেন। উদ্ধোধনী বক্তৃতায় তিনি বলেন, শেখ …

কুমিল্লায় হলুদের ঢেউয়ে হাসছে কৃষক

মোঃ খোরশেদ আলম, কুমিল্লা: সরিষার উৎপাদন খরচ কম, অধিক মুনাফা হওয়ায় দিন দিন আবাদ বাড়ছে কুমিল্লা জেলা‌তে। আবহাওয়া অনুকূলে থাকায় সঠিক পরিচর্যায় উপজেলায় চলতি মৌসুমে সরিষার বাম্পার ফলন হয়েছে। উপজেলাগু‌লোর বিস্তীর্ণ ফসলের মাঠজুড়ে শুধু হলুদের ঢেউ। বাজারে ভালো দাম থাকায় চাষিরা দিন দিন সরিষাচাষে ঝুঁকছেন। সরিষার বাম্পার ফলনে কৃষকের মুখেও ফুটেছে হাসি। জেলার প্রতিটি ইউনিয়নে …