শাজাহানপুরে অর্ধশত চোরাই মোবাইলসহ আটক এক যুবক

বগুড়া প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ৪৯টি চোরাই মোবাইলসহ সোহাগ হোসেন (২৪) নামে এক যুবককে আটক করা হয়েছে। গেলো সোমবার দুপুরে উপজেলার বড়পাথার এলাকা থেকে তাকে আটক করা হয়।গ্রেফতারকৃত সোহাগ বগুড়া শহরের চেলোপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে। থানা সূত্রে জানা গেছে, প্রথম ধাপের বিশ্ব ইমতেমায় আসা কিছু ধর্মপ্রাণ মুসল্লী ইবাদতে মগ্ন থাকাকালীন সময়ে …

ময়মনসিংহের রাস্তায় চলছে ল্যাম্বরগিনি স্পোর্টস কার

বিশ্বের অন্যতম ব্যয়বহুল ও জনপ্রিয় স্পোর্টস কার ল্যাম্বরগিনি অ্যাভেন্টেড ময়মনসিংহের রাস্তায় চলতে দেখা গেছে সম্প্রতি। এটি তৈরি করেছেন ময়মনসিংহের আব্দুল আজিজ নামে এক মোটর মেকানিক। আজিজ মাসকান্দা এলাকার শাহাদাত মোটর ওয়ার্কশপে মেকানিকের কাজ করেন। নগরীর শম্ভুগঞ্জ এলাকার বাসিন্দা আব্দুল আজিজ পুরোনো একটি টয়োটা স্টারলেট মডেলের গাড়ি কেনেন। সেখানেই কাজের ফাঁকে ফাঁকে ১৫ মাসের চেষ্টায় তৈরি করেছেন …

মৌলভীবাজারে গলায় দড়ি দিয়ে যুবকের আত্মহত্যা

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের ৪নং ওয়ার্ডের গুজারাই গ্রামের জনি মিয়া নামের এক যুবক গলায় দড়ি দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটে। রোববার (১৫ জানুয়ারী) আনুমানিক বিকেল ৩টার দিকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটে। ঘটনাটি ঘটে যুবকের বর্তমান ভাড়া বাসা চাঁদনীঘাটের পাশে একাটুনা রোডস্থ সম্রাট কমিউনিটি সেন্টারের সামনের বিল্ডিং এর দু’তলা ভবনে। ঘটনার …

রাণীশংকৈলে দোকানের মালামাল ভাংচুর করায় কাউন্সিলরকে গণধোলাই: হাসপাতালে প্রেরণ

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরশহরে রবিবার (১৫ জানুয়ারি) দুপুরে ভাই ভাই হার্ডওয়ার দোকানের সামনে থাকা মালামাল সরাবার কথা বলে কাউন্সিলর আবু তালেব ভাংচুর করেছেন বলে দোকান মালিক বিক্রম পাল অভিযোগ করেছেন। মালামাল ভাংচুরের বিষয়ে ওই দোকানে কর্মরত ম্যানেজার আব্দুল গফুর বলেন কাউন্সিলর তালেব দোকানে এসেই বলে মালামাল দোকানের বাহিরে রাখা যাবে না, সব …

২৮ লাখ টাকা সরকারি কোষাগারে দিলো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ২০২২ ইং সালের সকল প্রকার রাজস্ব আয় থেকে ও বিভিন্ন সময়ে মামলার জব্দকৃত আলামত নিলামে বিক্রি করে অর্জিত প্রায় সাড়ে ২৮ লাখ টাকা সরকারের কোষাগারে জমা প্রদান করা হয়েছে। এ ব্যাপারে বৃহস্পতিবার (১২ জানুয়ারি) গণমাধ্যমে দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করা হয়। এদিকে সরকারের …

রাণীশংকৈলে ৫ দিনব্যাপি জাতীয় শিক্ষাক্রম বিস্তরণ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলা ডিসেমিনেশন অফ নিউ কারিকুলাম শীর্ষক স্কিমের আওতায় মাধ্যমিক পর্যায়ের বিষয় ভিত্তিক শিক্ষকদের জাতীয় শিক্ষাক্রম বিস্তরণ ২০২৩ খ্রিঃ বিষয়ক ৫ দিনব্যাপি প্রশিক্ষণ কার্যক্রম রবিবার (১৫ জানুয়ারি) সম্পন্ন হয়। এ উপলক্ষে এদিন বিকালে রাণীশংকৈল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ডিজিটাল প্রযুক্তি প্রশিক্ষণ হলরুমে সমাপনি অনুষ্ঠান উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপজেলা …

জেল কারারক্ষী প্রতারনায় মঈন উদ্দিন গ্ৰেফতার

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: অভিনব কায়দায় প্রতারনার আদলে তার নাম তাজুল ইসলাম (৪২)। বাবার নাম মৃত কালা মিয়া ও মায়ের নাম ফিরোজা বেগম। অথচ ২২ বছর ধরে তিনি কারারক্ষীর চাকরিতে ছিলেন ‘মঈন উদ্দিন খান’ নামে। এমন একটি স্পর্শকাতর পদে তিনি ভুয়া পরিচয় দিয়ে ও তথ্য গোপন করে চাকরি নিয়েছিলেন। ঘটনাটি ২২ বছর পর জানতে পারে …

মুরাদনগরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস স্মরণে শীতবস্ত্র বিতরণ

মোঃ খোরশেদ আলম, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ কুমিল্লার মুরাদনগর উপজেলায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস স্মরণে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এসময় ৭শ’ অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। গত শনিবার দুপুরে উপজেলার বাঙ্গরা জেলা পরিষদ মার্কেট প্রাঙ্গণে বাঙ্গরা বাজার থানা যুবলীগের উদ্যোগে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। বাঙ্গরা …

ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় পারাবত এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে স্থানীয় এক যুবকের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। নিহত  যুবকের নাম আব্দুল ওয়াহিদ (২২), সে কুলাউড়া উপজেলার টিলাগাও ইউনিয়নের আমানীপুর গ্রামের মৃত দছু মিয়ার ছেলে। স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেন আজ রোববার দুপুর ১২টার দিকে টিলাগাঁও রেল …

নীলফামারীর ডোমারে ৫ ঘন্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু

মোঃ মোশফিকুর ইসলাম, নীলফামারীঃ স্বামীর মৃত্যু শোক সইতে না পেরে পাঁচ ঘন্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। মর্মান্তিক ঘটনাটি নীলফামারীর ডোমারের চিকনমাটি সাহাপাড়া এলাকায় ঘটে। জানা যায়, চিকনমাটি এলাকার মরহুম মজির উদ্দিনের প্রথম পুত্র তামাক ব্যবসায়ী শাহিদ আলী প্রামানিক (৬০) রোববার (১৫ জানুয়ারী) সকাল সাতটায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাড়ীতে মারা যান। স্বজন ও প্রতিবেশীরা মরহুমের জানাজার …