বাইক দুর্ঘটনায় প্রাণ হারালেন চিত্রগ্রাহক জাহিদ

বিনোদন ডেস্কঃ বাইক দুর্ঘটনায় নাটক ও টেলিফিল্মের তরুণ চিত্রগ্রাহক জাহিদ হোসাইন মারা গেছেন। বুধবার (১৪ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে জাহিদের বিভিন্ন ঘনিষ্ঠজনের পোস্ট থেকে খবরটি জানা গেছে। জানা যায়, বুধবার ভোরে বাইক চালিয়ে কক্সবাজার যাচ্ছিলেন তিনি। ভোর ৬টার দিকে চকরিয়ার বানিয়াছড়া নামক স্থানে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় জাহিদের শরীর থেকে পা আলাদা হয়ে যায়। দুঃসংবাদটি …

মাহমুদউল্লাহকে ছাড়াই বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা

স্পোর্টস ডেস্কঃ সাবেক টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে ছাড়াই টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ। আজ বুধবার (১৪ সেপ্টেম্বর) বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ১৫ সদস্যের মূল স্কোয়াড এবং স্ট্যান্ডবাই হিসেবে চার জনের নাম ঘোষণা করেন। বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণার আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। স্কোয়াড ছাপিয়ে জাতীয় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছিল, মাহমুদউল্লাহ রিয়াদ দলে …

বৃহস্পতিবার থেকে বৃষ্টির প্রবণতা কমতে পারে : আবহাওয়া অধিদপ্তর

আবহাওয়া ডেস্কঃ আগামীকাল বৃহস্পতিবার থেকে বৃষ্টির প্রবণতা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গত তিন দিন ধরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে। আজও সকাল থেকেই অবিরাম বৃষ্টি হচ্ছে। তবে দেশের ১৯টি জেলার ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলেও সতর্ক করেছে আবহাওয়া অফিস।  বুধবার সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে …

আর্মেনিয়া-আজারবাইজান সংঘর্ষে প্রায় ১০০ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ নতুন করে সংঘর্ষে জড়িয়েছে দুই প্রতিবেশী দেশ আর্মেনিয়া এবং আজারবাইজান। গত সোমবার (১২ সেপ্টেম্বর) রাতভর হওয়া এই সংঘাতে উভয়পক্ষের প্রায় ১০০ সেনা নিহত হয়েছেন। নিহত সেনাদের ৪৯ জন আর্মেনিয়ার এবং ৫০ জন আজারবাইজানের। আজ বুধবার (১৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান বলেছেন, …

“পদ্মা-মেঘনা-যমুনায় কি লন্ডন থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে ঢেউ আনা যাবে?”

রাজনীতি ডেস্কঃ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপির আন্দোলন প্রসঙ্গে বলেছেন, ‘পদ্মা-মেঘনা-যমুনায় কি লন্ডন থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে ঢেউ আনা যাবে? তাদের আন্দোলন গাছে কাঁঠাল গোঁফে তেল।’ আজ বুধবার (১৪ সেপ্টেম্বর) ঢাকার ধামরাই উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেছেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, …

অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জার্সি প্রকাশ

স্পোর্টস ডেস্কঃ আদিবাসী সম্প্রদায়ের চিহ্ন গায়ে জড়িয়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে মাঠ মাতাবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। বিশ্বকাপের জন্য নকশা করা নিজেদের বিশ্বকাপ জার্সি ইতিমধ্যে প্রকাশ করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। আন্টি ফিওনা ক্লার্ক ও কোর্টনি হেগানের নকশায় প্রথমবার আন্তর্জাতিক আসরে আদিবাসী জার্সি পরবে টিম অস্ট্রেলিয়া। সবুজ ও সোনালি জার্সির ওপর এই শিল্পকর্মে ফুটে উঠেছে আদিবাসী ও টোরেস স্ট্রেইট …

ঢাকায় ব্যবসা শুরু করছেন সালমান

বিনোদন ডেস্কঃ ঢাকায় ব্যবসা শুরু করতে যাচ্ছেন বলিউড সুপারস্টার সালমান খান। অফিসিয়াল ফেসবুক হ্যান্ডেলে এ তথ্য নিজেই নিশ্চিত করেছেন সালমান। এক ভিডিও বার্তায় ঢাকায় ‘বিং হিউম্যান’র ব্রান্ডটির শোরুম চালুর ঘোষণার দেন তিনি। সালমান জানান, কাল বৃহস্পতিবার রাজধানীর অভিজাত এলাকা বনানীতে উদ্বোধন করা হবে শোরুমটির। ‘বিং হিউম্যান’র এই আউটলেটটির উদ্বোধন অনুষ্ঠানে কোম্পানির সিইও সঞ্জিব রাওয়ের সঙ্গে …

ভারতকে উড়িয়ে দিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদকঃ ভারতকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে নারী সাফ চ্যাম্পিয়নশিপ-২০২২ এর ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশের মেয়েরা। তিন ম্যাচ থেকে পূর্ণ ৯ পয়েন্ট সংগ্রহ করে সিরাত জাহান স্বপ্নারা। অন্যদিকে নারী সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাসে এই প্রথম পরাজয়ের স্বাদ পেল ভারতের মেয়েরা। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) রাতে কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারতের বিপক্ষে এমন জয় …

বিয়ের দিনই গর্ভবতী হতে চান রাখি

বিনোদন ডেস্কঃ বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রাখি সাওয়ান্ত। নানা কারণে গণমাধ্যমের শিরোনাম হয়ে থাকেন তিনি। বর্তমানে অভিনয় থেকে দুরে থাকলেও প্রেমিক আদিল খানের সঙ্গে বিভিন্ন সময় ফ্রেমবন্দি হন রাখি। তবে তারা দুজনে টিকটক ভিডিও করে ভক্তদের মাঝে আপডেট শেয়ার করেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে সন্তানসম্ভবা আলিয়াকে নিয়েই মজা করে মন্তব্য করলেন রাখি। তিনি বলেন, ‘আলিয়া বিয়ের দুই …

যুক্তরাষ্ট্রে মাঙ্কিপক্সে প্রথম মৃত্যু

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের একটি কাউন্টিতে মাঙ্কিপক্সে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এর মাধ্যমে প্রথম কোনো মাঙ্কিপক্স আক্রান্ত মার্কিন রোগী মারা গেলেন। গতকাল সোমবার ( ১২ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সিএনএন এর বরাত দিয়ে এ কথা জানায় কাউন্টির ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ। প্রতিবেদনে বলা হয়, কাউন্টির স্বাস্থ্য বিভাগ ও যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড …