“আগামী ৩দিন দেশব্যাপী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে”

আবহাওয়া ডেস্কঃ আগামী ৭২ ঘন্টা অর্থাৎ ৩দিন দেশব্যাপী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আজ রোববার (৪ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৩দিন সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। এর ফলে দিনের তাপমাত্রা কম ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ও …

পাকিস্তানে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা প্রায় ১৩০০

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানে ভয়াবহ বন্যার কারণে ত্রাণতৎপরতা অব্যাহত থাকা সত্ত্বেও দেশটিতে এ পর্যন্ত প্রায় ১ হাজার ৩০০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ)। গতকাল শনিবার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) জানায়, গত ২৪ ঘণ্টায় ২৯ জন মারা যাওয়ায় জুন থেকে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৯০। ইতোমধ্যে পাকিস্তানের …

চলতি অর্থবছরের আগস্টে রপ্তানিতে রেকর্ড প্রবৃদ্ধি

সিএনবিডি ডেস্কঃ চলতি অর্থবছরের আগস্টে রপ্তানিতে রেকর্ড প্রবৃদ্ধি করেছে বাংলাদেশ। বৈশ্বিক সংকট ও মুদ্রাস্ফীতির মধ্যেও আগস্ট মাসে ৩৬ দশমিক ১৮ শতাংশ রেকর্ড প্রবৃদ্ধিতে ৪৬০ কোটি ৭০ লাখ ডলার পণ্য রপ্তানি করা হয়েছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) আজ রোববার (৪ সেপ্টেম্বর) হালনাগাদ যে তথ্য প্রকাশ করেছে তাতে দেখা গেছে, ২০২২-২৩ অর্থবছরের দ্বিতীয় মাস আগস্টে ৪৬০ কোটি …

সাতক্ষীরায় চাঞ্চল্যকর হত্যাকাণ্ড, চা বিক্রেতার খণ্ডিত মাথা উদ্ধার

অনলাইন ডেস্কঃ সাতক্ষীরার লোমহর্ষক হত্যাকাণ্ডের মূল আসামি জাকির হোসেনকে গ্রেপ্তারের পর হত্যার শিকার চা বিক্রেতা ইয়াসিন আলীর খণ্ডিত মাথা উদ্ধার করেছে র‌্যাব। রোববার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় সাতক্ষীরা শহরের বাইপাস সড়কের একটি কালভাটের নিচ থেকে বস্তাভর্তি মাথাটি উদ্ধার করা হয়। মাথা উদ্ধারের পর অভিযুক্তের ব্যবহৃত মোটরভ্যান ও পোশাক উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত দা …

দ্বিতীয় দফায় চন্দ্র অভিযানের রকেট উৎক্ষেপণ স্থগিত করলো নাসা

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্কঃ দ্বিতীয় দফায় মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা চন্দ্র অভিযানের জন্য আর্মেটিস মিশনের এস এল এস রকেট উৎক্ষেপণ স্থগিত করেছে। রকেটের জ্বালানি ট্যাংকিতে ফের আরো একটি ছিদ্র পাওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে নাসা। এর আগে, গতকাল শনিবার ১০০ মিটার দীর্ঘ এ রকেট উৎক্ষেপণের কথা ছিল। এর আগে চলতি সপ্তাহের প্রথম …

আবারও এক ইঞ্চি জমিও অনাবাদি না রাখার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্কঃ আজ রোববার (৪ সেপ্টেম্বর) সকালে নিজ কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে  পিরোজপুরের বেকুটিয়া পয়েন্টে কচা নদীর ওপর নির্মিত বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মাটির উর্বরতাকে কাজে লাগিয়ে নিজেদের খাদ্য নিজেরা উৎপাদন করতে পারলে রাশিয়া-ইউক্রেনে মতো যুদ্ধ কিংবা যে কোনো পরিস্থিতিতেও দেশের …

ট্রাম্পের বাড়ি থেকে ১১ হাজারের বেশি সরকারি নথি উদ্ধার!

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার বাড়ি থেকে ১১ হাজারের বেশি সরকারি নথি ও ছবি উদ্ধার করেছে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই। গত ৮ আগস্ট ট্রাম্পের ফ্লোরিডার বাড়িতে এই তল্লাশি অভিযান চালায় এফবিআই। এ তল্লাশি অভিযানের সময় উদ্ধার হওয়া নথি ও ছবিগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়েছেন ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচের জেলা জজ আইলিন …

আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিলেন মুশফিক

স্পোর্টস ডেস্কঃ আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেটদলের পঞ্চপাণ্ডবদের একজন অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। তবে বিপিএল সহ অন্যান্য ফ্র‍্যাঞ্চাইজি লিগ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তিনি। আজ রোববার (৪ সেপ্টেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ার ঘোষণা দেন মুশফিক। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে মুশফিক লিখেছেন, ‘সবাইকে সালাম এবং শুভেচ্ছা।দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারের যাত্রায় আমি …

বাংলা গানের কিংবদন্তি গীতিকবি গাজী মাজহারুলের মৃত্যুতে শোবিজে শোকেরা ছায়া

সিএনবিডি ডেস্কঃ কিংবদন্তি গীতিকবি, চলচ্চিত্র পরিচালক, কাহিনিকার ও প্রযোজক গাজী মাজহারুল আনোয়ার আজ রবিবার (৪ সেপ্টেম্বর) সকালে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তার মৃত্যুর সংবাদে শোকের ছায়া নেমে এসেছে দেশের শোবিজ অঙ্গণে। এরইমধ্যে বেশ কয়েকজন অভিনয়শিল্পী ও গায়ক-গায়িকা সোশ্যাল মিডিয়ায় গভীর শোকপ্রকাশ করেছেন। পাশাপাশি প্রয়াত গীতিকারের আত্মার মাগফিরাত কামনা …