“ইউক্রেনের কাছে পুরনো ও অচল ক্ষেপণাস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র”

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনের কাছে যতসব পুরনো ও অচল ক্ষেপণাস্ত্র বিক্রি করেছে বলে জানিয়েছে  রাশিয়ার সেনাবাহিনী। রাশিয়ার সেনাবাহিনী বলেছে, আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য মার্কিন নির্মিত ক্ষেপণাস্ত্র ‘এজিএম-৮৮ হার্ম’ ধ্বংস করার পর আমরা বুঝতে পারি ধ্বংসপ্রাপ্ত ক্ষেপণাস্ত্রটি ছিল পুরনো ও অকেজো। প্রসঙ্গত, ইউক্রেনে যুদ্ধ শুরুর পর থেকেই সেদেশে অস্ত্র সরবরাহ ব্যাপকভাবে বাড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। এসব …

বৈশ্বিক মন্দার আশঙ্কায় বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

সিএনবিডি ডেস্কঃ বৈশ্বিক মন্দার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ৩ শতাংশ কমেছে। খবর-বার্তা সংস্থা রয়টার্সের। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, বিশ্ব অর্থনীতির মন্থর গতি উদ্বিগ্ন করছে বিনিয়োগকারীদের, এর পাশাপাশি সুদের হার বৃদ্ধির সম্ভাবনা ও চীনে করোনায় নতুন করে বিধি-নিষেধ আরোপে বিশ্ববাজারে কমছে জ্বালানি তেলের দাম। গেলো বুধবার অগ্রিম বাজারে অক্টোবরে সরবরাহ হবে এমন অপরিশোধিত …

রাত হলেই চলে নিষিদ্ধ ‘বেড় জাল’ দিয়ে মৎস্য নিধন

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: রাত হলেই নিষিদ্ধ ‘বেড় জাল’ দিয়ে মৌলভীবাজারের হাকালুকি হাওরের বিভিন্ন প্রান্তে শুরু হয় মাছ ধরা। নৌকায় জাল নিয়ে জেলেরা মাছ ধরতে নামেন। এই জালে মাছের ডিম, রেণু পোনাসহ সব জলজ প্রাণী উঠে আসে। এতে হাওরে মাছের উৎপাদন ব্যাহত হচ্ছে ও অনেক প্রজাতির মাছ বিলুপ্ত হচ্ছে। পাশাপাশি এই অবৈধ জাল ব্যবহার করায় …

নেত্রকোনায় পুলিশ-বিএনপি সংঘর্ষে এএসপিসহ আহত ৩০

নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালনকালে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মুহাম্মদ ফররুজ্জামান জুয়েলসহ ৮ জন পুলিশ সদস্য ও বিএনপির কমপক্ষে ২২ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে জেলা শহরের ছোট বাজারে বিএনপি দলীয় অফিসের সামনে এ ঘটনা ঘটে। বিএনপি, পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিএনপির …

নারায়ণগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষ: নিহত ২, আহত অন্তত ৫০

নিজস্ব প্রতিনিধিঃ নারায়ণগঞ্জে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় সংঘর্ষে  ছাত্রদল ও যুবদলের দুই নেতা-কর্মী নিহত হয়েছেন। আর গুলিবিদ্ধসহ আহত হয়েছেন অন্তত প্রায় অর্ধশতাধিক। নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাজমুল হোসেন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত যুবদল কর্মী শাওন নারায়ণগঞ্জের সদর উপজেলার এনায়েতনগর ইউনিয়নের নবীনগর গ্রামের সাহেব আলীর …

সাকিবদের টিম হোটেলে হঠাৎ পাপন-জালাল উপস্থিত

স্পোর্টস ডেস্কঃ শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের বাঁচামরার শেষ লড়াইট। এ ম্যাচে যে কোনো মূল্য জয় পেতেই হবে লাল সবুজের প্রতিনিধিদের। ম্যাচের আগে অনুপ্রেরণা জোগাতে ক্রিকেটারদের টিম হোটেলে হঠাৎ উপস্থিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন, ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসসহ বোর্ডের একাধিক কর্তা। সাকিব আল হাসানের নেতৃত্বে নতুন শুরুর বার্তা দিলেও আফগানিস্তানের …

গায়িকার মরদেহ মিলল গাড়িতে

বিনোদন ডেস্কঃ জনপ্রিয় গায়িকা বৈশালী বালসারা। গান গেয়ে মাতিয়ে রাখতেন সবসময় শ্রোতাদের। ভক্তদের হৃদয়ে ছিলেন তিনি। তবে এখন আর নেই। গাড়ি থেকে গুজরাটের এই জনপ্রিয় গায়িকার মরদেহ উদ্ধার করা হয়েছে। ভারতীয় একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, গুজরাটের ভালোসাদ জেলার পারদি নামক স্থানে নদীর পাড়ে পার্ক করা একটি গাড়ি দেখে স্থানীয়দের সন্দেহ হয়। এরপর …

সৌদি আরবে ভূমিকম্প অনুভূত

আন্তর্জাতিক ডেস্কঃ দি আরবের আল-বাহা প্রদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূতাত্ত্বিক জরিপ কর্তৃপক্ষ (জিএসএ) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক ৬২। খবর সৌদি গেজেটের। জিএসএ জানিয়েছে, জিওলজিক্যাল হ্যাজার্ড সেন্টারের জাতীয় নেটওয়ার্ক স্টেশনগুলো স্থানীয় সময় গতকাল বুধবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে রিখটার স্কেলে ৩ দশমিক ৬২ মাত্রার একটি ভূমিকম্প পর্যবেক্ষণ করেছে। …

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারণেই কৃষিবিদরা আজ সম্মানিত : ড. আওলাদ হোসেন

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সহকারী একান্ত সচিব এবং সাবেক ছাত্রনেতা ড. মো. আওলাদ হোসেন বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারণেই কৃষিবিদরা আজ সম্মানিত। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু বুঝতে পেরেছিলেন যুদ্ধবিদ্ধস্ত বাংলাদেশে খাদ্যের সংকট মোকাবেলায় কৃষির উপর গুরুত্ব দিতে হবে। মানুষের পেটে ভাত না থাকলে  যত উন্নয়ন করা হউক না কেন,  …

আজ থেকে ফ্রান্সকে গ্যাস সরবরাহ বন্ধ করে দেবে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্কঃ আজ বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) থেকে ফ্রান্সকে গ্যাস সরবরাহ বন্ধ করে দেবে রাশিয়া। গত মাসের (জুলাই) গ্যাসের দাম পরিশোধ করতে ব্যর্থ হওয়ার কারণে ফ্রান্সের জ্বালানি কোম্পানি ‘এনজি’কে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছে রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত গ্যাস কোম্পানি গ্যাসপ্রম। গ্যাসপ্রম নিজের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে এক বিবৃতিতে জানায়, এনজি যথাসময়ে পাওনা পরিশোধ করতে ব্যর্থ হওয়ার …