বন্যায় হাজারের বেশি মৃত্যু, বিশ্বের কাছে সাহায্য চেয়েছে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানে গত জুন মাস থেকে ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত এক হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এ ছাড়া ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। সারাদেশে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য পাকিস্তান আন্তর্জাতিক সহায়তার আবেদন করছে। গতকাল রোববার (২৮ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, ভয়াবহ বন্যায় দেশটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি …

সন্ধ্যায় ডেপুটি স্পিকার হিসেবে শপথ নিবেন শামসুল হক টুকু

জাতীয় ডেস্কঃ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হচ্ছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু। আজ রোববার (২৮ আগস্ট) সন্ধ্যা ৭টায় নবনির্বাচিত ডেপুটি স্পিকারকে শপথ বাক্য পাঠ করানো হবে বলে জাতীয় সংসদ সচিবালয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। বঙ্গভবন থেকে জানানো হয়েছে, নতুন ডেপুটি স্পিকারকে সন্ধ্যা ৭টায় শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সংসদ ভবনে রাষ্ট্রপতির চেম্বারে এ …

হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি ভারত-পাকিস্তান

স্পোর্টস ডেস্কঃ এশিয়া কাপ ক্রিকেটের হাইভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। আজ রোববার (২৮ আগস্ট) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮ঃ০০টায় ম্যাচ শুরু হবে। বাংলাদেশি বেসরকারি টিভি চ্যানেল জিটিভি এবং নাগরিক টিভি সরাসরি সম্প্রচার করবে ম্যাচটি। এর পাশাপাশি ভারতীয় টিভি চ্যানেল স্টার স্পোর্টস ওয়ানেও খেলাটি দেখা যাবে। নিজেদের সামর্থ্যের প্রমাণ …

চা বাগানে ফিরেছে প্রান, কর্মচাঞ্চল্যে খুশি সবাই

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের চা-বাগানের শ্রমিকরা সাপ্তাহিক ছুটি রোববার এই দিনেও কাজে নেমেছেন। তবে আজ সাপ্তাহিক ছুটি থাকার কারণে অনেক বাগানেই চা-শ্রমিকরা কাজে নামেননি। আজ রোববার (২৮ আগস্ট) সকাল ৮টা থেকেই ভাড়াউড়াসহ একাংশ চা-বাগানেই চা শ্রমিকরা কাজে নেমেছেন। বাগানে বাগানে পাতা উত্তোলন শুরু করেন তারা। এতে দীর্ঘদিন পর প্রাণ ফিরেছে চা বাগানগুলোতে। ভাড়াউড়া চা …

রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্বের মধ্যেও পর্দা উঠলো ৪৪তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের

বিনোদন ডেস্কঃ পর্দা উঠলো ৪৪তম ‘মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। বিভিন্ন অনুষ্ঠানে ইউক্রেনের বেশিরভাগ তারকারাই এ উৎসবটির বয়কটের ডাক দেন। তবে রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্বের মধ্যেও পর্দা উঠলো ৪৪তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। প্রতি বছর এর আসর বসে রাশিয়ার রাজধানী মস্কো শহরে। এবারও এর আসর বসেছে মস্কোতে। ইতোমধ্যে লাল গালিচায় যোগ দিয়েছেন তারকারা। উৎসবকে কেন্দ্র করে কথা বলেছেন …

রাজধানীর উত্তরায় লরি চাপায় ট্রাফিক কনস্টেবল নিহত

নিজস্ব প্রতিনিধিঃ রাজধানীর উত্তরায় লরি চাপায় (লং ভেহিক্যাল) ট্রাফিক পুলিশ কনস্টেবল কাজী মাসুদ (৩৮) নিহত হয়েছেন। ওই লরিটিকে পুলিশ জব্দ করতে পারলেও চালক পালিয়ে গেছে। শনিবার দিবাগত রাত ৩টা ২০ মিনিটের দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরার আবদুল্লাহপুরের টঙ্গী ব্রিজের ১০০ গজ দক্ষিণে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে …

লিবিয়ায় দুই সশস্ত্র গ্রুপের সংঘর্ষে ২৩জন নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে দুই সশস্ত্র গ্রুপের সংঘর্ষে একদিনেই ২৩ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন দেড় শতাধিক। আজ রোববার (২৮ আগস্ট) লিবিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে  কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে। গণমাধ্যম আল-জাজিরা জানায়, গত বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুটি সশস্ত্রগোষ্ঠীর মধ্যে নতুন করে সংঘাত শুরু হয়, যা এখনও চলমান। শনিবারও (২৭ আগস্ট) দুই …

বিশ্বে জ্বালানি সংকটের মধ্যেই প্রতিদিন বিপুল গ্যাস পোড়াচ্ছে রাশিয়া!

আন্তর্জাতিক ডেস্কঃ ইউরোপজুড়ে জ্বালানি সংকটে দাম আকাশ ছোঁয়ার মধ্যেই বিপুল পরিমাণ প্রাকৃতিক গ্যাস পোড়াতে শুরু করেছে রাশিয়া। জ্বালানি গবেষণা কোম্পানি রিস্তাদ এনার্জি বিবিসি নিউজকে দেওয়া এক বিশ্লেষণে একথা জানিয়েছে। স্যাটেলাইট থেকে তোলা ছবিতে দেখা যাচ্ছে রাশিয়া তাদের একটি গ্যাস স্থাপনায় প্রতিদিন প্রচুর পরিমাণে প্রাকৃতিক গ্যাস পুড়িয়ে ফেলছে যার আর্থিক মূল্য প্রায় এক কোটি ডলার। বিবিসির …

দেশের প্রথম ৬ লেনের সেতু “কালনা সেতু”

সিএনবিডি ডেস্কঃ খুব শীঘ্রই স্বপ্নের ‘পদ্মা সেতু’র পর ‘কালনা সেতু’র দ্বারও উন্মোচন হতে যাচ্ছে। কালনা সেতুর উদ্বোধন হলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলবাসীর আরেকটি স্বপ্নপূরণ হবে। এপারে নড়াইলের কালনা ঘাট। ওপারে গোপালগঞ্জের শংকরপাশা। মাঝ দিয়ে প্রবাহিত মধুমতি নদী। এ নদীর ওপরই নির্মিত হয়েছে দেশের প্রথম ছয় লেনের কালনা সেতু। সেতুর মূল কাজ শেষ হওয়ার পর এখন লাইটিংসহ চলছে …

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৬তম মৃত্যুবার্ষিকী আজ

সিএনবিডি ডেস্কঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৬তম মৃত্যুবার্ষিকী আজ শনিবার (২৭ আগস্ট)। ১৯৭৫ সালের ১৫ আগস্টের শোকাবহ ঘটনার এক বছর পর ১৯৭৬ সালের শোকের মাসের এদিনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (সাবেক পিজি হাসপাতাল) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। কবিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়। সেখানেই তিনি চিরনিদ্রায় …