এশিয়া কাপে অংশ নিতে বিকেলে ঢাকা ছাড়ছে টাইগাররা

স্পোর্টস ডেস্কঃ আগামী ২৭ আগস্ট শুরু হবে ক্রিকেটের সবচেয়ে বড় আসর এশিয়া কাপ। আর এই আসরে অংশ নিতে আজ মঙ্গলবার (২৩ আগস্ট) বিকেলে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে ঢাকা ছাড়বে বাংলাদেশ টাইগার দল। জানা যায়, আজ বিকেল ৫টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করবে সাকিব আল হাসান বাহিনী। আগামী ২৭ আগস্ট ছয় দল নিয়ে …

দেশ-বিদেশে ‘হাওয়া’র প্রদর্শনী বন্ধে লিগ্যাল নোটিশ

বিনোদন ডেস্কঃ বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন লংঘন সহ ‘ভায়োলেন্স’ ও ‘অশ্লীলতা’র অভিযোগ এনে দেশ-বিদেশে মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘হাওয়া’ সিনেমার প্রদর্শন নিষিদ্ধে আইনি নোটিশ দেওয়া হয়েছে। গতকাল সোমবার (২১ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার সেন্সর বোর্ড বরাবর এ নোটিশ দেন। নোটিশে উল্লেখ করা হয়েছে ,নোটিশ প্রাপ্তির সাত দিনের মধ্যে ব্যবস্থা নেয়া …

আফগানিস্তানে আকস্মিক বন্যায় ২০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানে গত ৪৮ ঘণ্টায় আকস্মিক বন্যায় অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। ভারী বর্ষণে হাজার হাজার ঘরবাড়ি বিধ্বস্ত এবং কৃষি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল সোমবার (২২ আগস্ট) এক দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা এ তথ্য জানান বলে জানিয়েছে সংবাদ মাধ্যম রয়টার্স। চলতি বছর একের পর এক প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ছে দেশটি। তীব্র খরা ও জুনে বড় …

বাংলাদেশকে ১৫০০ কোটি ডলার ঋণের প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বব্যাংক

সিএনবিডি ডেস্কঃ বাংলাদেশকে বিশ্বব্যাংক ১৫০০ কোটি ডলার ঋণের প্রতিশ্রুতি দিয়েছে বলে জানিয়েছেন বিশ্বব্যাংকের  বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বন। এই ঋণ নতুন ৫৫ টি প্রকল্পের জন্য  দেওয়া হবে। গতকাল সোমবার (২২ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনামন্ত্রীর কার্যালয়ে বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বন বিদায়ী সাক্ষাতে এ কথা জানিয়েছেন তিনি। এ সময় মার্সি টেম্বন ও …

রাশিয়ায় ট্রাকের ধাক্কায় মিনিবাস উল্টে নিহত ১৬ জন

আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার উলিয়ানোভস্ক এলাকায় ট্রাকের ধাক্কায় মিনিবাস উল্টে নিহত কমপক্ষে ১৬ জন এবং তিনজন গুরুতর আহত। গতকাল রোববার (২১ আগস্ট) এই দুর্ঘটনা ঘটে বলে জানায় সংবাদমাধ্যম আল জাজিরা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, ভারী পণ্য বোঝাই ট্রাকটির চালক সঠিক সময়ে গতি কমাতে পারেননি। সে কারণেই দাঁড়িয়ে থাকা যানটিকে সজোরে ধাক্কা দেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, …

কুড়িগ্রামের নাগেশ্বরীতে পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে হত্যা

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের  নাগেশ্বরীতে পরকীয়া সন্দেহে দা দিয়ে কুপিয়ে স্ত্রীকে হত্যা করেছে স্বামী। ঘাতককে নিজ বাড়ী থেকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে রবিবার দিবাগত রাত সাড়ে ৩টায় পৌরসভার কাওয়ালীটারী এলাকায়। পুলিশ, পরিবার ও এলাকাবাসী জানায়, প্রায় একযুগ আগে পৌরসভার কাওয়ালীটারীর বাহার উদ্দিনের তালাকপ্রাপ্তা মেয়ে ১ সন্তানের জননী রেহেনা খাতুন (৩৩) এর বিয়ে হয় সন্তোষপুর …

চলমান চা শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার!

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: দৈনিক মজুরি ন্যূনতম ৩০০ টাকা করার দাবিতে আন্দোলন করা শ্রমিকরা আগের মজুরি অর্থাৎ ১২০ টাকাতেই চা-বাগানে কাজে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। রোববার রাতে মৌলভীবাজারের জেলা প্রশাসক কার্যালয়ে চা-বাগানের শ্রমিকদের সঙ্গে বৈঠকে বসেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া। সেখানে শ্রমিকরা আগের মজুরিতে বাগানে ফেরার সিদ্ধান্ত নেন। এর আগে, শনিবার …

বুধবার থেকে অফিস সময় সকাল ৮টা থেকে বেলা ৩টা

জাতীয় ডেস্কঃ বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় এবং যানজট নিরসনে আগামী বুধবার (২৪ আগস্ট) থেকে সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস সময় সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে। আজ সোমবার (২২ আগস্ট) ভার্চ্যুয়াল মন্ত্রিসভা বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, আগামী বুধবার (২৪ আগস্ট) থেকে সব সরকারি …

শিক্ষা প্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি থাকবে ২ দিন

শিক্ষা ডেস্কঃ আজ সোমবার (২২ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার এক বৈঠকে  শিক্ষা প্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি ২ দিন রাখার সিদ্ধান্ত হয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে এ ছুটির সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রধানমন্ত্রী গণভবন থেকে এবং মন্ত্রী-প্রতিমন্ত্রীরা সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন এবং বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল …