ডোমিঙ্গোকে ছাড়াই এশিয়া কাপ খেলবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্কঃ হেড কোচ রাসেল ডোমিঙ্গোকে ছাড়াই এশিয়া কাপে যাচ্ছে বাংলাদেশ। এশিয়া কাপ টি-টুয়েন্টিতে নতুন টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম থাকবেন ম্যাচ পরিকল্পনায়। এমনটিই জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। আজ সোমবার (২২ আগস্ট) গণমাধ্যমের সাথে আলাপচারিতায় এসব তথ্য দেন তিনি। বিসিবি সভাপতি জানান, আপাতত ঘরোয়া ক্রিকেটের দিকে নজর দেবেন রাসেল ডোমিঙ্গো। দেশে থাকা ক্রিকেটারদের নিয়ে …

তথ্য মন্ত্রণালয়ে গিয়ে সরকারি অনুদানের চেক গ্রহণ করলেন শাকিব খান

বিনোদন ডেস্কঃ দেশে ফিরেই তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে দেখা করেছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। সরকারি অনুদানে ‘মায়া’ শিরোনামের সিনেমা প্রযোজনা করতে যাচ্ছেন জনপ্রিয় এই অভিনেতা। ২০২১-২২ অর্থবছরে এই সিনেমার জন্য ৬৫ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছেন শাকিব খান। গতকাল রোববার (২১ আগস্ট) তথ্য মন্ত্রণালয়ে হাজির হয়ে অনুদানের অর্থের প্রথম …

কাশ্মীরে সড়ক দুর্ঘটনায় পাকিস্তানের ৯ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানশাসিত আজাদ কাশ্মীরে সড়ক দুর্ঘটনায় পাকিস্তানের ৯ সেনা সদস্য নিহত এবং আহত হয়েছেন আরও চার সেনা। গতকাল রোববার (২১ আগস্ট) ভোরে আজাদ কাশ্মীরের বাগ জেলায় হতাহতের এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে, নিয়মিত সামরিক দায়িত্ব পালনের সময় সেনাদের বহনকারী গাড়িটি একটি খালে …

কফি-এ্যাভোকেডর-তাইওয়ানী আম-সৌদি খেজুরের সমন্বিত বাগান থেকে বছরে ৩০ লক্ষ টাকা আয়ের প্রত্যাশা

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধি : নওগাঁ জেলায় বরেন্দ্রভুমি অধ্যুষিত সাপাহার উপজেলায় অপ্রচলিত ফসলের সমন্বিত অধিক মূল্যবান বাগান গড়ে তুলেছেন কয়েকজন শিক্ষিত বেকার। এখান থেকে তাঁরা আর্থিকভাবে স্বাবলম্বি হওয়ার অপার সম্ভাবনার দ্বারপান্তে উপনীত হয়েছেন। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় স্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থা দাবী, মৌলিক উন্নয়ন সংস্থা’র সাথে অংশিদারিত্বের ভিত্ত্বিতে স্থানীয় আরও ৫ জন উচ্চ …

গাড়িবোমা হামলায় পুতিনমিত্র দুগিনের মেয়ে নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র আলেক্সান্ডার দুগিনের মেয়ে মস্কোর কাছে গাড়ি বোমা বিস্ফোরণে নিহত হয়েছেন। নিজের গাড়িতেই হামলার শিকার হন দারইয়া দুগিনা। বাড়ি যাওয়ার পথে গাড়িতে আগুন ধরে বিস্ফোরণে মারা যায় দুগিনকন্যা। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে জানা যায়, গতকাল শনিবার (২০ আগস্ট) মস্কোর অদূরে জাতীয় সড়কের ওপর দাঁড় করানো ছিল দারইয়ার ল্যান্ড ক্রুজার …

এশিয়া কাপের প্রস্তুতিতে লাল-সবুজের নেতৃত্বে সাকিব-আফিফ মুখোমুখি

স্পোর্টস ডেস্কঃ  এশিয়া কাপ সামনে রেখে পুরোদমে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ দল। তারই ধারবাহিকতায় আজ রোববার (২১ আগস্ট) মিরপুরে টাইগাররা দুই দলে ভাগ হয়ে একটি প্রস্তুতি ম্যাচ খেলতে মাঠে নেমেছে। যেখানে লাল দলের অধিনায়ক সাকিব আল হাসান আর সবুজ দলের নেতৃত্বে আফিফ হোসেন ধ্রুব। আজকের ম্যাচ শেষে আগামীকাল সোমবার আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর …

নায়করাজ রাজ্জাকের ৫তম মৃত্যুবার্ষিকী আজ

বিনোদন ডেস্কঃ বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাকের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ। ঢাকাই সিনেমার এ গুণী শিল্পী ২০১৭ সালের ২১ আগস্টের এ দিনে ভক্তদের কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান। নায়করাজ একাধারে ছিলেন অভিনেতা, পরিচালক ও প্রযোজক। দুই বাংলাতেই তিনি পেয়েছিলেন জনপ্রিয়তা। বাংলা চলচ্চিত্র জগতে দীর্ঘ সাড়ে ছয় দশক দাপটের সঙ্গে কাজ করেছেন জনপ্রিয় এই অভিনেতা। …

দেশে ডিস্ট্রিবিউটেড ডিনায়েল-অফ-সার্ভিস (DDoS) সাইবার হামলার বিষয়ে সতর্কতা জারি

সিএনবিডি ডেস্কঃ দেশে সম্প্রতি ডিস্ট্রিবিউটেড ডিনায়েল অব সার্ভিস (DDoS) সাইবার আক্রমণ দেখা গেছে বলে জানিয়েছে বাংলাদেশ সরকারের কম্পিউটার ইন্সিডেন্ট রেসপন্স টিম (বিজিডি ই-গভ সার্ট)। যার জন্য বিজিডি ই-গভ সার্ট টিম দেশের গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোর সুরক্ষার ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে। গতকাল শনিবার বিজিডি ই-গভ সার্টের প্রকল্প পরিচালক তারেক এম বরকতউল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে …

দুদিনের মধ্যে পদত্যাগ করতে পররাষ্ট্রমন্ত্রীকে লিগ্যাল নোটিশ

সিএনবিডি ডেস্কঃ আজ রোববার (২১ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী এরশাদ হোসেন রাশেদ পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনকে দুদিন অর্থাৎ ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগ করতে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন। কারন হিসেবে নোটিশে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনকে উল্লেখ করে বলা হয়েছে, শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে আপনি ভারত সরকারকে যে অনুরোধ করেছেন, এটা আপনি করতে …

তুরস্কে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৩৬

আন্তর্জাতিক ডেস্কঃ তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩৬ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে তিন জন দমকলকর্মী ও দুজন সাংবাদিক রয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ২২ জন। গতকাল শনিবার (২০ আগস্ট) দেশটির গাজিয়ানটেপ এলাকা এবং মার্ডিন শহরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা। আলজাজিরার প্রতিবেদনে জানা যায়, তুরস্কের গাজিয়ানটেপ একটি গাড়ি দুর্ঘটনায় পড়লে তা …