চা শ্রমিকদের দুঃসহ দিনজীবন

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: ‘দেশের চা শিল্পের ১৬৮ বছরের ইতিহাসে চা শ্রমিকদের মজুরি ১৬৮ টাকাও হলো না। এখনও আমাদের মজুরি মাত্র ১২০ টাকা। ২ কেজি চালের মূ্ল্যর সমান। দুই হালি ডিমের দামের সমান।’- কথাগুলো বলছিলেন চা শ্রমিক সংঘ মৌলভীবাজারের আহ্বায়ক রাজদেও কৈরী। তার এই একটি কথাই স্পষ্ট করে দেয় চা শ্রমিকদের দুঃসহ দিনযাপনের ইতিবৃত্ত। চা …

‘ফ্যান্টাস্টিক বিস্টস ফোর’ এ দেখা যাবে জনি ডেপকে !

বিনোদন ডেস্কঃ দর্শকদের জাদুর দুনিয়ায় মন্ত্রমুগ্ধ করে এবার আসছে ‘ফ্যান্টাস্টিক বিস্টস’ সিরিজ। জনপ্রিয় এই সিরিজের দুটি কিস্তিতে ‘গেলাট গ্রিন্ডেলওয়ার্ল্ড’ চরিত্রে অভিনয় করেছেন জনি ডেপ। আর এবার ‘ফ্যান্টাস্টিক বিস্টস ফোর’-এ আবারও দেখা যাবে জনি ডেপকে। অ্যাম্বার হার্ড গৃহ নির্যাতনের অভিযোগ তোলার পর তৃতীয় কিস্তিতে ডেপের পরিবর্তে নেয়া হয়েছিল ম্যাডস মিকেলসেনকে। তবে এবার মিকেলসেন নিজেই সম্প্রতি তার …

সোমালিয়ায় একটি হোটেলে জঙ্গি হামলায় ১০ জন নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ সোমালিয়ার রাজধানী মোগাদিসুর একটি হোটেলে জঙ্গিগোষ্ঠী আল শাবাবের হামলায় ১০ জনের মৃত্যু হয়েছে এবং এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার (১৯ আগস্ট) রাতে ‘হায়াত হোটেলে’ এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি। পুলিশের বরাত দিয়ে জানা যায়, হামলাকারীরা ভবনে প্রবেশ করে গুলি চালানোর আগে হোটেলের বাইরে দুটি বিস্ফোরণ ঘটায়। আল শাবাব এক …

ফের ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্কঃ ফের ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল উত্তর কোরিয়া। গতকাল বুধবার ওনচন উপকূল থেকে পশ্চিম সাগরে দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়। গত মঙ্গলবার আমেরিকা পরমাণুবাহী ক্ষেপণাস্ত্র মিনিটম্যান-থ্রি পরীক্ষা করার পর উত্তর কোরিয়া এই পদক্ষেপ নিয়েছে। প্রায় দুই মাস পর নতুন করে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে দেশটি। ইয়োনহাপ নিউজ এজেন্সিকে দক্ষিণ কোরিয়ার এক সামরিক কর্মকর্তা জানিয়েছেন, উত্তর …

ঠাকুরগাঁওয়ে ছাত্রের শাস্তিস্বরুপ বিকৃতভাবে মাথার চুল কেটে দেওয়ায় শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার গান্ডিকারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণি পড়ুয়া ছাত্র বিষ্ণু দেবকে শাস্তি স্বরুপ বিকৃতভাবে মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ ওঠেছে ওই স্কুলের প্রধান শিক্ষক তসলিমউদ্দিনের বিরুদ্ধে। গত সোমবার দুপুরে ইউএনও বরাবরে অভিযোগ করেন ওই ছাত্রের বাবা বিনোদ দেব। পরদিন মঙ্গলবার অভিযোগের তদন্তের জন্য প্রধান শিক্ষক, নির্যাতনের শিকার স্কুল ছাত্র ও …

সমঝোতা বৈঠকে হয়নি সমাধান; আন্দোলন অব্যাহত

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের ৯২টি চা বাগানসহ দেশের ১৬৭টি চা বাগানে মজুরী বৃদ্ধির দাবিতে শ্রমিকদের আন্দোলন অব্যাহত রয়েছে। শ্রমিকদের সাথে কথা বলতে শ্রীমঙ্গলের শ্রম অধিদপ্তরে আসেন শ্রম অধিদপ্তরের মহা পরিচালক খালেদ মামুন চৌধুরী। তিনি শ্রমিকদের নিয়ে আলোচনায় বসে আন্দোলন স্থগিত করে আলোচনায় বসার আহ্বান জানালে চা শ্রমিক ইউনিয়ন তা প্রত্যাখান করে আন্দোলন চালিয়ে যাবার …

রাজধানীর উত্তরায় গার্ডার চাপায় নিহতদের পরিবারকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টে রিট

সিএনবিডি ডেস্কঃ রাজধানীর উত্তরায় নির্মাণাধীন বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের ক্রেন থেকে গার্ডার ছিটকে পড়ে প্রাইভেটকারের দুই শিশুসহ ৫যাত্রী নিহত হওয়ার ঘটনায় প্রত্যেককে ১কোটি টাকা করে মোট ৫কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে রিট আবেদন করা হয়েছে। আজ বুধবার (১৭ আগস্ট) সুপ্রিমকোর্টের আইনজীবী জাকারিয়া খানের পক্ষে আইনজীবী এবিএম শাহজাহান আকন্দ মাসুম এ রিট করেন। এর …

এফবিআইয়ের বিরুদ্ধে পাসপোর্ট চুরির অভিযোগ করলেন ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্কঃ সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ফ্লোরিডার বাড়িতে মার্কিন গোয়েন্দা সংস্থাটির তল্লাশির পর এফবিআইয়ের বিরুদ্ধে তিনটি পাসপোর্ট চুরির অভিযোগ করেছেন। ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, গত ৮ আগস্ট তল্লাশির সময় এফবিআই তার পাসপোর্ট চুরি করেছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গত সোমবার (১৫ আগস্ট) তিনি এই দাবি করেন এবং তার পাসপোর্ট ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান। খবর …

কাতার বিশ্বকাপে অনিশ্চিত ডি মারিয়া!

স্পোর্টস ডেস্কঃ পিএসজি থেকে এবারের গ্রীষ্ম মৌসুমে জুভেন্টাসে যোগ দেয়া অ্যাঞ্জেল ডি মারিয়ার সিরি আ অভিষেকটা হয়েছিল স্মরণীয়। সাসুওলোর বিপক্ষে ৩-০ গোলে জেতা ম্যাচে আর্জেন্টাইন মিডফিল্ডারের গোলেই লিড পেয়েছিল। তবে গত সোমবার (১৭ আগস্ট) রাতে হওয়া সেই ম্যাচের ৬৬ মিনিটে চোটে পড়ে মাঠ ছাড়তে বাধ্য হন ডি মারিয়া। অ্যাডাক্টরের চোটে পড়ায় ৩৪ বর্ষী ফুটবলারের কাতার …

দেশে ফিরলেন শাকিব খান, বিমানবন্দরে ভক্তের ঢল!

বিনোদন ডেস্কঃ দীর্ঘ নয় মাস পর আজ বুধবার (১৭ আগস্ট) দেশে ফিরেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। এই দীর্ঘ সময় তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছিলেন। আর তার দেশে ফেরার এই খবরে উচ্ছ্বসিত ভক্তরা বিমানবন্দরে প্রিয় নায়ককে ফুল দিয়ে বরণের প্রস্তুতি নিয়েছেন। জানা যায়, আজ বুধবার দুপুর ১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বহন …