সেপ্টেম্বর থেকে লোডশেডিং অর্ধেকে নামিয়ে আনা হবেঃ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু

জাতীয় ডেস্কঃ জ্বালানি তেল ও বাসভাড়া বাড়ার সমালোচনার মধ্যে লোডশেডিং নিয়ে সুখবর দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। সেপ্টেম্বর থেকে লোডশেডিং অর্ধেকে নামিয়ে আনা হবে বলে জানিয়েছেন তিনি। আজ রোববার (৭ আকস্ট) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী বলেন, এখন যে লোডশেডিং হচ্ছে সেপ্টেম্বর মাস থেকে তার অর্ধেকে নামিয়ে আনা হবে। অক্টোবর মাস …

জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদে পল্টনে বিএনপির হারিকেন মিছিল!

রাজনীতি ডেস্কঃ দেশে বিদ্যুতের ভয়াবহ লোডশেডিংয়ের মধ্যেই হঠাৎ করে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম বৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে হারিকেন মিছিল করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী। গতকাল শনিবার (৬ আগস্ট) রাতে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে হারিকেন মিছিলে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এছাড়া এ সময় উপস্থিত ছিলেন …

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসার আত্মত্যাগ পৃথিবীর সব নারীর জন্য দৃষ্টান্ত : প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্কঃ ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসার আত্মত্যাগ পৃথিবীর সব নারীর জন্য দৃষ্টান্ত’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার (৭ আগস্ট) সকালে ঢাকা বিশ্ববদ্যালয়ের সিনেট ভবনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গমাতার অবদান নিয়ে আয়োজিত এক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসার মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে ‘বঙ্গমাতা: এ প্যারাগন অব …

জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্কঃ আজ রোববার (৭ আগস্ট) জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ টিকিয়ে রাখার লড়াইয়ে টসে হেরে ব্যাটিং পেয়েছে বাংলাদেশ। টি-টোয়েন্টির হতাশার পর ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেও হেরেছে বাংলাদেশ। হারারের স্পোর্টস ক্লাব মাঠে ম্যাচটিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ। এই সফরে আগের সবগুলো ম্যাচেই টসে হেরেছিল বাংলাদেশ। এবারও ব্যতিক্রম হলো না। টস জিতে নিয়েছেন জিম্বাবুয়ের …

ঢাবির নাটমণ্ডলে রবীন্দ্রনাথ স্মরণে মঞ্চায়িত হলো ‘ডাকঘর’

বিনোদন ডেস্কঃ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮১তম প্রয়াণ দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মঞ্চায়িত হয়েছে তার উল্লেখযোগ্য নাটক ‘ডাকঘর’। গতকাল শনিবার (৬ আগস্ট) সন্ধ্যায় আর্ট হাউজের প্রযোজনা ও রাবেয়া রাবুর নির্দেশনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডলের মঞ্চে নাটকটি মঞ্চায়িত হয়েছে। আর্ট হাউসের থিয়েটার উইং ক্লাসোড্রামাতে ৬ মাসব্যাপী অভিনয় কর্মশালা শেষে দ্বিতীয় আবর্তনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রযোজনায় কবিগুরুর এ নাটকটি পরিবেশিত …

ইসরায়েলের হামলায় নারী ও শিশুসহ ২৪ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ গাজা উপত্যকায় দুদিন ধরে চলমান ইসরায়েলি উড়োজাহাজ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৪ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ৬টি শিশু এবং এক জন নারী রয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন অন্তত ১২৫ জন ফিলিস্তিনি। আজ রোববার (৭ আগস্ট) ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার …

যুক্তরাষ্ট্রে আগুনে শিশুসহ একই পরিবারের ১০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় পেনসিলভানিয়া রাজ্যে গতকাল শুক্রবার (৫ আগস্ট) একটি বাড়িতে আগুন ছড়িয়ে পড়ায় তিন শিশুসহ একই পরিবারের ১০ জনের মৃত্যু হয়েছে। অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থলে আসা এক দমকল কর্মী দেখতে পান যে, নিহতরা সবাই একই পরিবারের সদস্য। এএফপির বরাতে বিষয়টি নিশ্চিত করেছেন পেনসিলভানিয়া পুলিশ। এক বিবৃতিতে বলা হয়, এ অঙ্গরাজ্যের উত্তরপূর্বাঞ্চলীয় নেসকোপেক শহরে গতকাল …

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে যা বললেন প্রতিমন্ত্রী

জাতীয় ডেস্কঃ বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে বাংলাদেশে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। আজ শনিবার (৬ আগস্ট) সকালে সাংবাদিকদের এসব নিয়ে ব্যাখ্যা দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। প্রতিমন্ত্রী বলেন, বৈশ্বিক বর্তমান প্রেক্ষাপটে বিশ্ববাজারে জ্বালানির মূল্য বেড়ে যাওয়ায় সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে। সরকার বাধ্য হয়েই জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। তবে চিন্তার …

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ দুটি ওয়ানডে খেলতে যাচ্ছেন নাঈম ও এবাদত

স্পোর্টস ডেস্কঃ জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ দুটি ওয়ানডে খেলতে আজ শনিবার (৬ আগস্ট) সন্ধ্যায় দেশ ছাড়ছেন ব্যাটার নাঈম শেখ ও পেসার এবাদত হোসেন। একের পর এক ক্রিকেটাররা ইনজুরিতে পড়ায় তাদের পাঠানো হচ্ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে জানা গেছে রাত ৭ঃ৪৫ মিনিটে তাদের ফ্লাইট। জিম্বাবুয়েতে টি-টুয়েন্টি সিরিজ হারের পর ওয়ানডে সিরিজেও রয়েছে হারের শঙ্কা। প্রথম …

গাড়ি দুর্ঘটনায় আগুনে পুড়ে হাসপাতালে অভিনেত্রী

বিনোদন ডেস্কঃ গাড়ি দুর্ঘটনায় আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন হলিউড অভিনেত্রী অ্যান হ্যাশ। দুর্ঘটনার সময় নিজেই গাড়িটি চালাচ্ছেন তিনি। গতকাল শুক্রবার ( ৬ আগস্ট) ঘটে যাওয়া দুর্ঘটনাটি ঘটেছে পশ্চিম লস অ্যাঞ্জেলসে। জানা গেছে, নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়িতে গিয়ে আঘাত হানে গাড়িটি। দুর্ঘটনার পরে গাড়িটিতে আগুন ধরে যায়। এতে দগ্ধ হয়েছেন অভিনেত্রী। ঘটনাস্থল থেকে …