পেসারদের সাফল্যে আশাবাদী কোচ অ্যালান ডোনাল্ড

স্পোর্টস ডেস্কঃ জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের পেসাররা বেশ সমালোচিত হয়েছিলেন। মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ ১২ ওভারে ১৩৭ রান খরচ করেছেন। তাই জিম্বাবুয়ে রেকর্ড ২০৫ রান গড়ে। বাজে পারফরম্যান্সের কারণে তাসকিন দ্বিতীয় টি-টোয়েন্টি খেলেননি। তবে মুস্তাফিজ ও শরিফুলের সম্মিলিত চেষ্টায় দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে জিতেছে লাল-সবুজের দল। বাংলাদেশ দলের বোলিং কোচ …

‘পরাণ’এর আয়ে আরও ৫ সিনেমা বানানো যাবে : প্রযোজক

বিনোদন ডেস্কঃ মাত্র ১১ সিনেমা হলে মুক্তি পাওয়া ‘পরাণ’-এর দর্শক চাহিদা তুঙ্গে অবস্থান করায় এখন দেশের ৬০টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে চলচ্চিত্রটি। সিনেমাটির প্রযোজক তামজিদ অতুল জানিয়েছেন, দেশের প্রেক্ষাগৃহে যে দর্শক সাড়া পাওয়া যাচ্ছে এতে সিনেমাটি হলে আরও অনেক দিন প্রদর্শিত হবে বলে আশা প্রকাশ করা যায়। প্রযোজনা প্রতিষ্ঠান লাইভ টেকনোলিজসের পরিচালক তামজিদ অতুল বলেন, পরাণের …

মার্কিন ড্রোন হামলায় আল কায়েদার শীর্ষ নেতা জাওয়াহিরি নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানে মার্কিন ড্রোন হামলায় আল-কায়েদা নেতা আয়মান আল-জাওয়াহিরি নিহত হয়েছেন। আফগানিস্তানের রাজধানী কাবুলে সিআইএ’র সন্ত্রাসবাদবিরোধী এক অভিযানে জাওয়াহারিকে হত্যার কথা নিশ্চিত করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রের তথ্যমতে, আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি বাড়িতে বাস করছিলেন আল-কায়েদা প্রধান আয়মান আয়মান আল-জাওয়াহিরি। বাসার বারান্দায় জাওয়াহিরির অবস্থান সম্পর্কে নিশ্চিত হয় সিআইএ। ড্রোন থেকে দু’টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ …

ইউরিয়া সারের প্রতি কেজিতে ৬ টাকা দাম বৃদ্ধি

সিএনবিডি ডেস্কঃ বর্তমান সরকার দেশে ইউরিয়া সারের সর্বোচ্চ খুচরা দাম কেজিতে ৬ টাকা বাড়িয়েছে। ডিলার পর্যায়ে প্রতি কেজি ইউরিয়া সারের দাম ১৪ টাকা থেকে বাড়িয়ে ২০ টাকা করা হয়েছে। গতকাল সোমবার (১ আগস্ট) থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। একই দিনে কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউরিয়া …

সংবাদ সম্মেলনে অভিযোগ : কারারক্ষী স্বামীর নির্যাতনের বিচার চাইতে গিয়ে জেলার কর্তৃক কু-প্রস্তাব

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধি: পরকীয়ায় বাধা দেয়ায় স্ত্রীকে অব্যাহতভাবে শারিরীক নির্যাতন এমন কি কয়েক দফা বালিশ চাপা দিয়ে হত্যার প্রচেষ্টা চালিয়েছে কারারক্ষী স্বামী। স্বামী ও শ্বাশুড়ির নির্যাতন সহ্য করতে না পেরে শাপলা বেগম নামের ঐ গৃহবধু বর্তমানে প্রায় ৭ বছরের এক পুত্র সন্তানতে নিয়ে পিতার বাড়িতে দুর্বিসহ জীবনযাপন করছেন। স্বামীর পরকীয়া আর নির্যাতনের বিষয়ে …

এসএসসি-২০২২ পরীক্ষার রুটিন প্রকাশ

শিক্ষা ডেস্কঃ বন্যার কারণে স্থগিত হওয়া এসএসসি ও সমমান পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে লিখিত পরীক্ষা শুরু হবে। শেষ হবে ১ অক্টোবর। গতকাল রোববার (৩১ জুলাই) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রয়ক ও আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ রুটিন প্রকাশিত …

ডিবির অভিযানে ফেন্সিডিল ও গাঁজাসহ ৩জন আটক

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার গোপন সংবাদের ভিত্তিতে দুটি পৃথক অভিযান পরিচালনা করা হয় অদ্য রোববার (৩১ জুলাই) মৌলভীবাজার সদর মডেল থানার ০১ নং খলিলপুর ইউনিয়নের শেরপুর নতুন বস্তি এলাকা থেকে ৩০ বোতল ফেন্সিডিলসহ মো: হেলাল মিয়া(৩৪) ও শংকর সূত্রধর (৩০) কে আটক করা হয়। নবীগঞ্জ নিবাসী দীগম্বর ব্রাক্ষন গ্ৰামের মৃত আফতাব …

শুরু হলো বাঙালির শোকের মাস-শোকাবহ আগস্ট

সিএনবিডি ডেস্কঃ আগস্ট মানে বাঙালির শোকের মাস, বেদনার মাস। বছর ঘুরে আবার এসেছে বাঙালি জাতির ইতিহাসে রক্তের আখরে লেখা শোকাবহ আগস্ট। বাঙালির জীবনে এ মাস অভিশপ্ত। ১৯৭৫ সালের এই মাসেই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। এ মহান নেতাকে হারানোর শূন্যতা কোনো দিন পূরণ হওয়ার নয়। ১৯৭৫ …

ইউক্রেনের বন্দর ছাড়ল প্রথম শস্যবাহী জাহাজ

আন্তর্জাতিক ডেস্কঃ বৈশ্বিক খাদ্য সংকট মোকাবিলায় জাতিসংঘের মধ্যস্থতায় মস্কো-কিয়েভ চুক্তির আওতায় ইউক্রেনের বন্দর থেকে শস্যবাহী প্রথম জাহাজ ইউক্রেনীয় ওদেসা বন্দর ছেড়েছে। এর মাধ্যমে যুদ্ধের কারণে গত পাঁচ মাসের বেশি সময় ধরে বিশ্বজুড়ে বন্ধ থাকা শস্য রপ্তানি সোমবার থেকে পুনরায় শুরু করল ইউক্রেন। স্থানীয় সময় আজ সোমবার (১ আগস্ট) সকালে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় ওদেসা বন্দর ছেড়েছে শস্যবাহী …

দুর্দান্ত জয়ে জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজে ফিরল বাংলাদেশ

স্পোর্টস ডেস্কঃ প্রথম টি-টোয়েন্টিতে হারের পর শক্তভাবে ঘুরে দাঁড়ানোর বার্তা দিয়েছিলেন সদ্য বাংলাদেশের নেতৃত্ব পাওয়া নুরুল হাসান সোহান। সেই কথা রেখেছেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক। ব্যাটে-বলের দাপটে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে হেসেখেলে হারিয়েছে বাংলাদেশ। দুর্দান্ত জয়ে সিরিজেও সমতা ফিরিয়ে এনেছে নুরুল হাসান সোহানের দল। গতকাল রোববার (৩১ জুলাই) দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। …