ইসরায়েলি বিমান হামলায় সিরিয়ার ৩ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ ইসরায়েলি বিমান হামলায় সিরিয়ার ৩ সেনা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৭ জন। গতকাল শুক্রবার (২২ জুলাই) সকালে সিরিয়ার দামেস্কের কাছে এ ঘটনা ঘটেছে বলে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে আলজাজিরা এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গোলানের দিকে ইসরায়েলি বাহিনী বিমান হামলা চালিয়েছে। এতে ৩ জন সেনা নিহত হয়েছেন। এ ছাড়া …

মারা গেছেন ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া

জাতীয় ডেস্কঃ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শুক্রবার (২২ জুলাই) দিনগত রাত ২টার দিকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। ফজলে রাব্বী মিয়ার বড় মেয়ে ফাহিমা রাব্বী রিটা গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। জানা …

পর্যটনের ক্ষেত্রে বাংলাদেশের অপার সম্ভাবনা রয়েছে: সংস্কৃতি মন্ত্রী

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধি : সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, যথাযথ মান উন্নয়নের মাধ‍্যমে পাহাড়পুরের পর্যটনের গুরুত্ব বাড়িয়ে তোলা হবে। কারন পর্যটনের ক্ষেত্রে বাংলাদেশের অপার সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশের অর্থনৈতিক অবকাঠামোকে মজবুত করারও যথেষ্ঠ সুযোগ রয়েছে। প্রতিমন্ত্রী শুক্রবার দুপুর ১২টায় ঐতিহাসিক পাহাড়পুর যাদুঘর সেমিনার কক্ষে আয়োজিত “পাহাড়পুর বৌদ্ধ বিহার”কে …

প্রথমবারের মতো খোলাবাজারে ডলারের দাম ঠেকল ১০৩ টাকায়!

সিএনবিডি ডেস্কঃ যা আনুষ্ঠানিক দর হিসেবে প্রতি ডলারের মূল্য ৯৩ টাকা ৯৫ পয়সা নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে ব্যাংকগুলো আমদানিকারকদের কাছে প্রতি ডলার বিক্রি করছে প্রায় ১০০ টাকারও বেশি দামে। আর খুচরা বাজারে প্রথমবারের মতো রেকর্ড মূল্য প্রতি ডলার বিক্রি হয়েছে ১০৩ টাকায়। মানি চেঞ্জার ব্যবসায়ীরা দাবী করছেন যে ঈদুল আজহার পর থেকে ডলারের চাহিদা …

মিশরের প্রথম পরমাণু বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন পরমাণু সংস্থা রোজাটোম মিশরে তাদের প্রথম পরমাণুবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ শুরু করেছে। সম্প্রতি রাশিয়ার রাষ্ট্রীয় কোম্পানি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে। ওই প্রেস বিজ্ঞপ্তিরোজাটমের প্রধান নির্বাহী কর্মকর্তা আ্যালেক্সি লিখাচিওভ জানান, মিশরের আল দাব্বা পরমাণু বিদ্যুৎকেন্দ্রের প্রথম চুল্লি নির্মাণের কাজ শুরু হয়েছে এবং এর মধ্যদিয়ে মিশর বিশ্বের পরমাণু জ্বালানি উৎপাদনকারী …

নওগাঁয় আদালত অবমাননা করে জমি দখলের অভিযোগ

কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুর  উপজেলার চন্দননগর ইউনিয়নের মহাভার গ্রামে মৃত বাসতুল্যা মন্ডলের ৯০ শতক জমি জোর পূর্বক দখল করার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ সূত্রে জানা যায়, গত মৃত বাসতুল্যা মন্ডলের মেয়ে ফরিদা বিবি (৩৮) গং ওয়ারিশ সুত্রে জমির মালিক হলেও জমির দখল নিতে পারেনা প্রভাবশালীদের প্রভাবে। জানা যায় একই গ্রামের মৃত …

বিদ্যুৎ-পানি-জ্বালানি ব্যবহারে সাশ্রয়ের অনুরোধ জানালেন প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্কঃ করোনা ও ইউক্রেন যুদ্ধের পরিপ্রেক্ষিতে বিশ্বের অবস্থা তুলে ধরে দেশের জনগণকে বিদ্যুৎ-পানি-জ্বালানিসহ সবক্ষেত্রে সাশ্রয়ের অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার (২১ জুলাই) গণভবন থেকে ভার্চুয়ালি মুজিববর্ষ উপলক্ষে দ্বিতীয় ধাপে ৫ বিভাগে গৃহহীনদের দুই শতক জমির কাগজপত্র ও ঘর হস্তান্তর অনুষ্ঠানে এ সব কথা বলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে লক্ষ্মীপুর …

ঠাকুরগাঁওয়ের টাঙ্গন নদী থেকে জীবিত অবস্থায় বস্তাবন্দি শিক্ষার্থীকে উদ্ধার

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে টাঙ্গন নদী থেকে জীবিত অবস্থায় বস্তাবন্দি মাহফুজা খাতুন (১৪) নামে এক মাদরাসার শিক্ষার্থীকে উদ্ধার করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল সাড়ে ৭ টায় পৌরশহরের টাঙন নদী থেকে তাকে উদ্ধার করা হয়। বর্তমানে সে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মাহফুজা খাতুন দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার বিজয়পুর গ্রামের ক্বারী মৃত মোস্তফা কামালের …

১০ দিনে স্পেনে তীব্র তাপদাহে ৫ শতাধিক মানুষ নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ ১০ দিনে স্পেনে ভয়াবহ তাপদাহে অন্তত ৫ শতাধিক মানুষ মারা গেছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। গতকাল বুধবার (২০ জুলাই) কার্লোস স্বাস্থ্য ইনস্টিটিউট থেকে  প্রকাশিত পরিসংখ্যানের বরাত দিয়ে এ তথ্য জানান তিনি। প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেন, এই তাপদাহের সময় উচ্চ তাপমাত্রার কারণে ৫ শতাধিকেরও বেশি লোক মারা গিয়েছে। তিনি নাগরিকদের চরম সতর্কতা …

লোহাগাড়াকে ভূমিহীন-গৃহহীন পরিবারমুক্ত ঘোষণা

চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন পরিবারমুক্ত উপজেলা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। আজ ২১ জুলাই (বৃহস্পতিবার) সকালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে ২৬হাজার ২২৯টি ভূমিহীন-গৃহহীন পরিবারের জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের  শুভ উদ্বোধন শেষে এই ঘোষণা দেওয়া হয়। এ উপলক্ষে উপজেলা পাবলিক হল রুমে এক অনুষ্ঠানের আয়োজন করে লোহাগাড়া উপজেলা প্রশাসন। এসময় …