ভারতে মণিপুরে ভূমিধসে মৃত্যু বেড়ে ২৪

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের মণিপুরে ভারি বৃষ্টির কারণে ভয়াবহ ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ২৪ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ৩৮ জনের বেশি। গত বৃহস্পতিবার (৩০ জুন) ভারি বৃষ্টির কারণে রেলওয়ের নির্মাণাধীন প্রকল্প এলাকায় ভয়াবহ ভূমিধস হয়। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে উদ্ধার তৎপরতা অব্যাহত থাকলেও তাদের বেঁচে থাকার সম্ভাবনা কম। ভারি বৃষ্টি অব্যাহত থাকায় উদ্ধার অভিযানে বেগ পেতে …

ইউক্রেনকে ১২০ কোটি ডলারের সামরিক সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে ব্রিটেন

আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার সামরিক আগ্রাসন থেকে ইউক্রেনকে রক্ষায় ব্রিটেন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ড্রোনসহ আরও ১২০ কোটি ডলারের সামরিক সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে। খবর এএফপি’র। ডাউনিং স্ট্রীটের এক বিবৃতিতে বলা হয়, গত ফেব্রুয়ারির শেষের দিকে এ যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ নিয়ে কিয়েভকে ব্রিটেনের সামরিক সহায়তার পরিমাণ বেড়ে মোট ২৩০ কোটি ডলারে দাঁড়ালো। এ …

নওগাঁ জেলায় ২০ হাজার ৪শ ২টি খামারে ৪ লাখ ৩৩ হাজার ৭৩টি কুরবানীর পশু পালিত হয়েছে

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধি : নওগাঁ জেলায় চলতি বছর আসন্ন কুরবানীকে সামনে রেখে মোট ৪ লাভ ৩৩ হাজার ৭৩টি পশু লালন পালন করেছেন খামারীরা। জেলার ১১টি উপজেলায় মোট ২০ হাজার ৪শ ২ জন খামারী এসব পশু লালন পালন করেছেন। জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মোঃ মহির উদ্দিন জানিয়েছেন লালিত পালিত পশুর মধ্যে রয়েছে ৬৭ হাজার ৮শ …

ডিআইজি মৌলভীবাজারে বানভাসি মানুষের পাশে খাদ্য হাতে

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম বলেছেন, পুলিশ আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি যে কোন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার সময় মানুষের পাশে দাঁড়ায়। মৌলভীবাজারে পুলিশ বানভাসী মানুষের দু:সময়ে তাদের পাশে দাঁড়িয়েছে। পুলিশের পক্ষ থেকে সিলেটের বন্যাকবলিত বিভিন্ন এলাকায় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার মৌলভীবাজার জেলা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন উপজেলায় বানভাসী মানুষের মাঝে …

পদ্মা সেতুর নাট-বল্টু খোলা আরেক যুবক গ্রেপ্তার

ডিবিএন ডেস্কঃ পদ্মা সেতুর নাট-বল্টু খুলে ফেসবুক ও টিকটকে ভিডিও পোস্ট দেওয়ার সঙ্গে জড়িত আরও এক তরুণ মাহদী হাসান নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (৩০ জুন) দুপুরে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিট (সিটিটিসি) প্রধান মো. আসাদুজ্জামান রাজধানীতে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। মো. আসাদুজ্জামান বলেন, বুধবার (২৯ জুন) দিবাগত …

লিবিয়ায় মরুভূমি থেকে ২০ মরদেহ

আন্তর্জাতিক ডেস্কঃ লিবিয়ার মরুভূমিতে হারিয়ে যাওয়া ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার (২৯ জুন) রাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে জানা যায় মঙ্গলবার (২৮ জুন) তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, গত মঙ্গলবার একজন ট্রাক ড্রাইভার মৃতদেহগুলো দেখতে পান এবং পরে সেগুলো উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধারের এই ঘটনাস্থলটি কুফরা থেকে …

নেত্রকোণায় বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন গাজীপুর মহানগর যুবলীগ

মো. কামরুজ্জামান, নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ নেত্রকোণার মদন ও খালিয়াজুড়ি উপজেলা বিভিন্ন ইউনিয়নে বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক আলহাজ্ব কামরুল আহসান সরকার রাসেল। গত (২৮ জুন) মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মদন ও খালিয়াজুড়ি উপজেলার বিভিন্ন এলাকায় শুকনো খাবার ও প্রয়োজনীয় ঔষধসহ ১ হাজার বন্যা কবলিত পরিবারের মাঝে ত্রান বিতরণ …

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে খেলবেন না সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে সিরিজ থেকে ছুটি নিয়েছেন জাতীয় দলের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন বিষয়টি নিশ্চিত করেছেন।যদিও বোর্ডে এখনো লিখিত কোনো চিঠি দেননি তবে মৌখিকভাবে নেওয়া সেই ছুটিকে অফিসিয়াল বলেই ধরে নিতে আজ (২৯ জুন) বলেছেন বিসিবি প্রধান। সাকিবের ওয়ানডে থেকে নেওয়া ছুটি প্রসঙ্গে বিসিবি সভাপতি বলেন, ‘ওইরকম …

চিঠিতে হত্যার হুমকি পেলেন বলিউড অভিনেত্রী

বিনোদন ডেস্কঃ কিছুদিন আগে হত্যার হুমকি পান বলিউড ভাইজান সালমান খান। সেই খবরের রেশ কাটতে না কাটতেই এবার হত্যার হুমকি পেলেন আরেক বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। মুম্বাইয়ের ভারসোভায় অভিনেত্রীর বাড়িতে একটি বেনামি চিঠি পাঠানো হয়েছে, যাতে তাকে হত্যার হুমকি দেয়া হয়েছে। আর তথ্য পাওয়ার পর মুম্বাই পুলিশ তদন্ত শুরু করেছে। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ভারসোভা …

সুইডেন-ফিনল্যান্ডকে হুঁশিয়ারি পুতিনের

আন্তর্জাতিক ডেস্কঃ  পশ্চিমা সামরিক জোট ন্যাটো যদি ফিনল্যান্ড ও সুইডেনে কোনও সেনা মোতায়েন করে তাহলে তার উচিত জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত বুধবার (২৯ জুন) স্পেনের রাজধানী মাদ্রিদে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সম্মেলনে এ কথা বলেন তিনি। ন্যাটো যদি দুই নর্ডিক দেশ ফিনল্যান্ড ও সুইডেনকে সদস্যপদ দিয়ে সেখানে তাদের সৈন্য …