ব্যর্থতার মাঝেও খালেদের সাফল্যে দারুণ উৎফুল্ল অধিনায়ক সাকিব আল হাসান

স্পোর্টস ডেস্কঃ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গত মার্চেই দুর্দান্ত বোলিং করেছিলেন বাংলাদেশের পেসার খালেদ আহমেদ। তবে পাঁচ উইকেটের দেখা পাননি তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টে নিয়েছিলেন ৮ উইকেট। এর মাঝে লঙ্কানদের বিপক্ষে উইকেটশূন্য ছিলেন ডানহাতি এ পেসার। অবশেষে নিজের আক্ষেপ ঘোচালেন খালেদ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে এসে পাঁচ উইকেটের দেখা পেলেন তিনি। আর তাই …

সন্তান আসার সুখবর দিলেন আলিয়া

বিনোদন ডেস্কঃ বিয়ের ৪৮ দিনেই সুখবর দিলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। মা হতে চলেছেন তিনি। আজ সোমবার (২৭ জুন) সকালে সোশ্যাল মিডিয়ায় এ সুখবর দেন আলিয়া ভাট। ইনস্টাগ্রামে একাধিক ছবি শেয়ার দিয়ে ক্যাপশন দেন, শিগগিরই আমাদের সন্তান আসছে। সোশ্যাল মিডিয়াতে খবরটি দেখার পর বলিউডসহ বিভিন্ন অঙ্গনের তারকারা আলিয়া ভাট ও রণবীর কাপুরকে অভিনন্দনে ভাসাচ্ছেন। দীর্ঘ …

ইমরান খানের ঘরে ‘গোপন ক্যামেরা’ বসাতে গিয়ে বাড়ির কর্মী আটক

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খানের বাড়ির শয়নকক্ষে গোপন ক্যামেরা বসাতে গিয়ে তাঁরই বাড়ির এক কর্মী ধরা পড়েছেন। পাকিস্তানের এআরওয়াই টিভির অনলাইন একটি সূত্রের তথ্য থেকে এমনটি জানা যায়। পিটিআই নেতা শাহবাজ গিল এআরওয়াইকে জানিয়েছেন, ইমরান খানের বানি গালার বাড়ির নিরাপত্তায় নিয়োজিত টিম ডিভাইস বসানোর চেষ্টা টের পায়। পরে তার শয়নকক্ষের …

“দেশের বাজারে সয়াবিন তেলের দাম কমবে”

অর্থ ও বাণিজ্য ডেস্কঃ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত সয়াবিন তেলের দাম কমতে শুরু করেছে উল্লেখ করে দেশেও দাম কমার বিষয়ে সুখবর দিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। আজ রবিবার (২৬ জুন) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ‘মিনিস্ট্রিয়াল মিটিং’ শেষে ডাকা সংবাদ সম্মেলন তিনি এ কথা জানান। বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন …

দক্ষিণ এশিয়ার জন্য পদ্মা সেতুকে গুরুত্বপূর্ণ উদ্ভাবন মনে করেন ভারতীয় হাইকমিশনার

আন্তর্জাতিক ডেস্কঃ পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে ভারতের পক্ষ থেকে বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। পদ্মা সেতুকে দক্ষিণ এশিয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্ভাবন হিসেবে বর্ণনা করেছেন তিনি। গতকাল শনিবার (২৫ জুন) মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে এসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। বিক্রম দোরাইস্বামী বলেন, এই সেতু বাংলাদেশের অভ্যন্তরে …

সেতু উদ্বোধন হয়ে গেছে

পদ্মা সেতু উদ্বোধন হয়ে গেছে। রবিবার থেকে গাড়ী চলাচল করবে পদ্মার উপর দিয়ে। একসময় এমন ভাবনা ছিল অবাস্তব। সেই অসম্ভবকেই সম্ভব করেছে বর্তমান সরকার। বিশ্বব্যংক যখন সেতু নির্মানের সমুদয় অর্থ ফেরৎ নিয়ে যায় তখন, পদ্মা সেতু নির্মান বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়ে গিয়েছিল। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একক সিদ্ধান্তে ঘোষনা দিয়েছিলেন নিজস্ব অর্থায়নে এই …

নেত্রকোণায় ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের উদ্যােগে বন্যা কবলিতদের মাঝে ত্রাণ বিতরণ

নেত্রকোণা প্রতিনিধিঃ কোটি মানুষের স্বপ্নের পদ্মা সেতু উদ্ভোধন উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সুযোগ্য মেয়র ইকরামুল হক টিটু ও বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল- নাহিয়ান খান জয়ের পক্ষ থেকে নেত্রকোণায় বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। শনিবার (২৫ জুন) সকালে নেত্রকোণা জেলার খালিয়াজুড়ি  উপজেলার বিভিন্ন এলাকায় বাংলাদেশ ছাত্রলীগের ময়মনসিংহ মহানগর …

ডমিঙ্গোর মতে শাস্তি পাচ্ছে বাংলাদেশ দল

স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশের ব্যাটিং দৈন্যকে কাইল মেয়ার্সের সাবলীল সেঞ্চুরি আরও স্পষ্ট করে ফুটিয়ে তুলেছে। বোলাররাও ধারবাহিকভাবে থাকতে পারছেন না আঁটসাঁট করে। সবমিলিয়ে চলমান ওয়েস্ট ইন্ডিজ সফরে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে টাইগাররা। আর তাই প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর মনে হচ্ছে প্রতিপক্ষ যেন শাস্তি দিচ্ছে তাদের। অ্যান্টিগার ড্যারেন স্যামি জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ …

পদ্মা সেতুর উদ্বোধনে হাতিরঝিলে লেজার শো

বিনোদন ডেস্কঃ পদ্মা সেতুর উদ্বোধনকে ঘিরে উৎসবে বর্ণিল সাজে সেজেছে রাজধানীর হাতিরঝিল লেক। সেই সঙ্গে সন্ধ্যায় ঝিলের এম্ফি থিয়েটারে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান, লেজার শো ও আতশবাজির মহড়া। ইতোমধ্যেই সেতু বিভাগের আয়োজনে রং-বেরঙের ব্যানার-ফেস্টুন, প্ল্যাকার্ড শোভা পাচ্ছে হাতিরঝিলে। গতকাল (২৫ জুন) দুপুর ১২টার দিকে সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চারদিকে তাই উৎসবের আমেজ। সেতুর …

আসামে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৩১ জন

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের আসাম রাজ্যে চলমান বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩১ জনে। গতকাল শনিবার (২৫ জুন) বেশকয়েকটি মরদেহ উদ্ধার করা হয় রাজ্য থেকে। কর্তৃপক্ষ জানায়, বন্যার পানিতে এখনো তলিয়ে আছে ভারতের আসাম রাজ্যের বেশকয়েকটি জেলা। বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও এখনো পানিবন্দি ২৫ লাখের বেশি মানুষ। বন্যার কারণে ঘরবাড়িহারা হয়ে রাস্তা ও আশ্রয় শিবিরে …