যোগাযোগ বিচ্ছিন্ন পানিবন্দি দেড় লাখ মানুষ

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: অতি বর্ষণ ও পাহাড়ি ঢলে হাকালুকি হাওড়ের পানি বৃদ্ধির কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে মৌলভীবাজার জেলার সীমান্ত ঘেঁষা উপজেলা জুড়ী ও বড়লেখা। যোগাযোগ বিচ্ছিন্ন জুড়ী ও বড়লেখা, দেড় লাখ মানুষ পানিবন্দি। হাওড়ের পানিতে আঞ্চলিক মহাসড়কগুলোর একাধিক স্থান তলিয়ে থাকায় এ দুই উপজেলায় সঙ্গে স্বাভাবিক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছে। একই সঙ্গে হাওড়ের …

সুশান্তের মাদক মামলায় রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

বিনোদন ডেস্কঃ সুশান্ত সিং রাজপুতের মৃত্যুসংক্রান্ত মাদক মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়েছে সুশান্তের প্রেমিকা এবং অভিনেত্রী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে। গতকাল বুধবার (২২ জুন) এনসিবি মুম্বাইয়ের আদালতে এ মামলার ড্রাফট চার্জ পেশ করেছে। জানা যায়, চার্জশিটে রিয়া ও তার ভাই শৌভিক চক্রবর্তীসহ মোট ৩৩ জন অভিযুক্তের নাম রয়েছে। আইনজীবী অতুল সরপান্ডে বলেন, চার্জশিটে অভিযুক্তদের বিরুদ্ধে আনা …

২৩ জুন প্রাচীনতম ও ঐতিহ্যবাহী আওয়ামীলীগের গৌরবের ৭৩ বছর

সিএনবিডি ডেস্কঃ আজ ২৩ জুন দেশের প্রাচীনতম, ইতিহাস – ঐতিহ্যে আদর্শিক এবং মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করা দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগের ৭৩ তম জন্মদিন। ১৯৪৯ সালের ২৩ জুন পুরান ঢাকার ঐতিহ্যবাহী রোজ গার্ডেনে প্রতিষ্ঠিত হয় আজকের ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। আওয়ামী মুসলিম লীগ নামে প্রথম আবির্ভাব ঘটে জনপ্রিয় ও ঐতিহ্যের …

ওয়েস্ট ইন্ডিজে নতুন টুর্নামেন্ট ফরমেটে ৬ উইকেট হারালেই অলআউট!

স্পোর্টস ডেস্কঃ ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ ও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) নতুন একটি টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে। চলতি বছরের ২৪ থেকে ২৮ অগাস্ট পর্যন্ত সেন্ট কিটস অ্যান্ড নেভিসের ওয়ার্নার পার্কে টুর্নামেন্টটির প্রথম আসর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ৬০ বল বা ১০ ওভারের এই টুর্নামেন্টটির নাম রাখা হয়েছে ‘সিক্সটি’। সিপিএলের দশম আসর মাঠে গড়ানোর আগেই …

আরব আমিরাতে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ৯ জুলাই

আন্তর্জাতিক ডেস্কঃ আরব আমিরাতে আগামী ৯ জুলাই বৃহস্পতিবার ঈদুল আজহা উদ্‌যাপিত হতে পারে বলে দেশটির জ্যোতির্বিদেরা এক পর্যবেক্ষণের ভিত্তিতে এ তথ্য জানিয়েছেন। গতকাল বুধবার (২২ জুন) সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। জ্যোতির্বিজ্ঞানের হিসাব মতে, জিলহজের প্রথম চাঁদ দেখা যেতে পারে আরব আমিরাতের স্থানীয় সময় ২৯ জুন (বুধবার) সন্ধ্যায়। আর আগামী ৩০ …

টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কা যাচ্ছে পাকিস্তান

স্পোর্টস ডেস্কঃ আগামী মাসে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে যাবে পাকিস্তান ক্রিকেট দল। আজ বুধবার (২২ জুন) এক বিবৃতিতে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড এ তথ্য জানিয়েছে। আগামী ১৬ জুলাই থেকে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এবং ২৪ জুলাই থেকে দ্বিতীয় ম্যাচটি শুরু হবে প্রেমাদাসা স্টেডিয়ামে। আর তাই …

আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ৯৫০

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের পাকতিকা প্রদেশে ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে নিহত বেড়ে ৯৫০ জন হয়েছে এবং হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে বলে জানিয়েছেন দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা। আফগান গণমাধ্যমে দেখা গেছে বাড়িগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং মৃতদেহগুলো মাটিতে পড়ে আছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা সালাহউদ্দিন আইয়ুবি বলেন, দুর্গম পাহাড়ি …

আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

সিএনবিডি ডেস্কঃ সৌদি আরবে মারা গেলেন আরও দুই বাংলাদেশি হজযাত্রী। গতকাল মঙ্গলবার (২১ জুন) মদিনায় মারা যান তারা। এ নিয়ে এবারের হজ মৌসুমে সৌদি আরবে মোট ৬ জন বাংলাদেশি মারা গেছেন বলে জানা গেছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্কের হজের প্রতিদিনের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। মৃত হজযাত্রীরা ২ জন হলেন, মো. আবদুল জলিল খান …

আসুন কুড়িগ্রামের বানভাসী মানুষের পাশে দাঁড়াই

আমরা কমবেশি সবাই জানি সুনামগঞ্জ, সিলেট- কুড়িগ্রামে বন্যায় লাখ লাখ মানুষ পানিবন্দী হয়েছেন। চারদিকে কেবল পানি আর পানি। এ বন্যার পানিতে ধ্বংস হয়েছে ঘর-বাড়ী, তলিয়ে গেছে ফসলি মাঠ, ভেসে গেছে পুকুরের মাছ। সিলেটের বন্যার ছবি ভাইরাল হয়েছে সেকারণে কোটি কোটি টাকার ত্রান পাচ্ছে তারা। অথচ কুড়িগ্রাম জেলায় প্রতিবছর লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। নদী ভাঙ্গনে …

কুড়িগ্রামে সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। ব্রহ্মপুত্র ও ধরলার পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় পানিবন্দি হয়ে আছে প্রায় আড়াই  লাখ মানুষ। এ অবস্থায় বিশেষ করে চরম দুর্ভোগে পড়েছে দুর্গম চরাঞ্চলের বন্যা কবলিত মানুষজন। চুলা জ্বালাতে না পারায় এবং টিউবওয়েল তলিয়ে থাকায় তীব্র হয়ে উঠছে শুকনো খাবার ও বিশুদ্ধ পানির …