হাকালুকি হাওরে বন্যা, পাহাড়ে ধস

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের জুড়ী উপজেলায় হাকালুকি হাওরের পানি বৃদ্ধি পেয়ে তীরবর্তী গ্রামগুলো প্লাবিত হয়েছে। এতে করে বন্যা কবলিত হয়েছেন দুই ইউনিয়নের সাতটি গ্ৰাম ও প্রায় হাজারো মানুষ। টানা তিনদিনের বৃষ্টিপাত ও উজান থেকে পাহাড়ি ঢল নামার কারণে হাকালুকি হাওর পানিতে ভরে ফেঁপে উঠেছে। তীরবর্তী জনপদের বসতবাড়িগুলো এখন আকস্মিক বন্যা কবলিত। ইতিমধ্যে কয়েটি শিক্ষা …

যশোরে ১ কোটি টাকার স্বর্ণসহ আটক একজন

যশোর প্রতিনিধিঃ যশোরের নাভারন এলাকা থেকে কোটি টাকার দশটি স্বর্ণের বারসহ এক পাচারকারিকে আটক করেছে বিজিবি। আজ রবিবার (১৯ জুন) সকালে যশোরের শার্শা উপজেলার নাভারন-সাতক্ষীরা মোড় থেকে আটক ৪০ বছর বয়সী মনিরুজ্জামান বেনাপোল পোর্ট থানার নামাজগ্রামের শের আলীর ছেলে। যশোর ৪৯ ব্যাটালিয়নের বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এক …

মৌলভীবাজারে বন্যায় লাখো মানুষ আক্রান্ত

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: চলমান ভারি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে সিলেটের পাশপাশি বেড়েছে মৌলভীবাজারের নদ-নদীর পানি। ফলে মৌলভীবাজারের ৭টি উপজেলা, বড়লেখা, জুড়ী, সদর, কুলাউড়া, রাজনগর, কমলগঞ্জ এবং শ্রীমঙ্গল উপজেলায় বন্যা দেখা দিয়েছে। বন্যাক্রান্ত মানুষের সংখ্যা প্রায় দুই লাখ। রবিবার (১৯ জুন) মৌলভীবাজারের বন্যা কবলিত বড়লেখা ও জুড়ী উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন …

ফুটবলে বাংলাদেশকে সম্মান এনে দিচ্ছে মেয়েরা : প্রধানমন্ত্রী

স্পোর্টস ডেস্কঃ অনূর্ধ্ব পর্যায়ের মেয়েরা বাংলাদেশের হয়ে ভালো খেলছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত বছর অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল মারিয়া মান্ডার দল। আবার ২০১৮ সালে অনূর্ধ্ব-১৮ নারী সাফ চ্যাম্পিয়নশিপেও বাংলাদেশ শিরোপা ঘরে তুলে। এসব অর্জনকে হাইলাইট করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ফুটবলে মেয়েরা আমাদের সাফল্য এনে দিচ্ছে। আজ …

ঢাকার নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিনজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একই পরিবারের আরও তিনজন আহত হয়েছেন। আজ রবিবার (১৯ জুন) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন কাশেম (৫০), তার নাতি ফারজানা (১২) ও মাইক্রোবাসের চালক বিল্লাল (৪৫)। আহত হয়েছেন কুয়েত ফেরত প্রবাসী লাভলু …

কোরবানির টাকা দিয়ে বন্যার্তদের পাশে দাঁড়াবেন অনন্ত জলিল

বিনোদন ডেস্কঃ সিলেটের বন্যার্তদের সহায়তায় বিনোদন জগতের অনেকেই এগিয়ে এসেছেন। আর এবার ঢালিউডের তারকা অনন্ত জলিলও পাশে দাঁড়ালেন সিলেটের বন্যা কবলিতদের। গতকাল শনিবার (১৮ জুন) এক ভিডিও বার্তায় কোরবানির টাকা ক্ষতিগ্রস্ত বানভাসিদের দেবেন বলে ঘোষণা দেন এই অভিনেতা। প্রতিবছর প্রায় ১০- ১২ টা গরু কোরবানি দেন তিনি। কিন্তু এ বছর ১০-১২টা গরুর জায়গায় মাত্র ১টি …

ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ কয়েক বছর ধরে চলতে পারে: ন্যাটো

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেন-রাশিয়ার চলমান যুদ্ধ কয়েক বছর পর্যন্ত স্থায়ী হতে পারে বলে মন্তব্য করেছেন সামরিক জোট ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ। গতকাল শনিবার (১৮ জুন) জার্মান একটি সাপ্তাহিক পত্রিকাকে তিনি এ কথা বলেন বলে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে জেনস স্টলটেনবার্গ বলেন, আমাদের অবশ্যই প্রস্তুত থাকতে হবে যে, ইউক্রেন যুদ্ধ কয়েক বছর স্থায়ী …

কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি, প্রায় অর্ধ লক্ষ মানুষ পানি বন্দি

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, ধরলা ও দুধকুমার নদীর পানি বিপদসীমা অতিক্রম করায় জেলায় বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। গতকাল পর্যন্ত কুড়িগ্রামে ৮৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। জেলার ৮টি উপজেলার ৩০টি ইউনিয়নের প্রায় সোয়া লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। চরাঞ্চল এবং নিম্নাঞ্চলের ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে। অর্ধশতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান সাময়িক বন্ধ …

বন্যার পানির তীব্র স্রোতে ব্রিজ ভেঙে ঢাকা-নেত্রকোনা-মোহনগঞ্জে রেল যোগাযোগ বন্ধ

মোঃ মোস্তাফিজুর রহমান, সিএনবিডি ডেস্কঃ নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় বন্যার পানির স্রোতে ২৩ নম্বর রেলসেতুর মাটি সরে পুরো সেতুটি ভেঙে ভেসে গিয়েছে। এতে ঢাকা-নেত্রকোনা-মোহনগঞ্জ রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আজ শনিবার (১৮ জুন) সকাল ৯টার দিকে মোহনগঞ্জ ও বারহাট্টা উপজেলার মাঝামাঝি অতীতপুরের ইসলামপুর নামক স্থানে এ ঘটনা ঘটে। সুত্রে জানা গেছে, নেত্রকোনা থেকে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস …

নেত্রকোণায় টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে নদ-নদীর পানি বৃদ্ধিতে বন্যা পরিস্থিতির সৃষ্টি

নেত্রকোণা প্রতিনিধিঃ কয়েক দিনের টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে নেত্রকোণার কলমাকান্দা, দুর্গাপুর ও বারহাট্টা উপজেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সীমান্তবর্তী উপজেলা কলমাকান্দা ও দূর্গাপুরে পরিস্থিতির অবনতি হয়েছে বেশী। পানি বৃদ্ধির কারনে অসংখ্য রাস্তাঘাট, ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত হয়েছে। জেলার বিভিন্ন স্থানে পানিতে তলিয়ে ভেসে গেছে …