শ্রীমঙ্গলে বালু খেকোকে জরিমানা

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের জামসী নামক এলাকায়  মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। গত রোববার (১২জুন) রাতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনাকালে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ১ বালু খেকোকে  ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। জরিমানা করা ব্যক্তি বালু খেকোর নাম মোঃ কাদির মিয়া(৪৩)। আশিদ্রোন ইউপি পূর্ব …

ভারতে কেন হলো সাইবার হামলা?

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের ক্ষমতাসীন দল বিজেপির জ্যেষ্ঠ দুই নেতার বিতর্কিত মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে মন্তব্যের জেরে ভারতীয় ওয়েবসাইটগুলোতে সাইবার হামলা শুরু হয়েছে। এখন পর্যন্ত সাইবার হামলার শিকার হয়েছে দেশটির ৭০টি ওয়েবসাইট। হামলার শিকার এসব ওয়েবসাইটের মধ্যে ভারতের সরকারি ও বেসরকারি ওয়েবসাইটও রয়েছে। আজ সোমবার (১৩ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস …

বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার আহ্বান জানালেন স্বাস্থ্যমন্ত্রী

সিএনবিডি ডেস্কঃ দেশে ফের করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে জানিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। আজ সোমবার (১৩ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, বাংলাদেশ কোভিড কিছুটা বেড়েছে। কয়েক মাস আমরা দেখেছি দৈনিক ৩১ থেকে ৩৫ জন সংক্রমিত হত। গতকাল ১০৯ জন সংক্রমিত হয়েছে, সেই …

সৌদিতে এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

জাতীয় ডেস্কঃ হজ পালন করতে সৌদি আরবে পৌঁছানোর পর মো. জাহাঙ্গীর কবির নামের এক বাংলাদেশি গত শনিবার মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ৫৯ বছর বয়সী ওই ব্যক্তির বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়। শনিবার মক্কা আল-মুকাররমায় তিনি ইন্তেকাল করেন বলে জানিয়েছেন সৌদি আরবে নিযুক্ত হজ অফিসার মোহাম্মদ মাহবুব আলম। এর আগে, গত ৫ জুন থেকে সর্বমোট …

দেশের চার মোবাইল অপারেটরকে ৭ কোটি ৬৫ লাখ টাকা জরিমানা

সিএনবিডি ডেস্কঃ অবৈধ ভিওআইপি (ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল) কাজে সিম ব্যবহার হওয়ার অভিযোগে রাষ্ট্রায়ত্ত টেলিকম অপারেটর টেলিটকসহ চারটি মোবাইল ফোন অপারেটরকে ৭ কোটি ৬৫ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বিটিআরসির অভিযানে উদ্ধারকৃত অবৈধ ভিওআইপিতে ব্যবহৃত সিম নিয়ে মোবাইল ফোন অপারেটরদের আবেদন, শুনানী ও পর্যবেক্ষণ শেষে নিয়ন্ত্রণ সংস্থা এ জরিমানা করে। এক …

রূপপুর পারমাণবিক কেন্দ্রের আরেক বিদেশী কর্মচারীর মৃত্যু

সিএনবিডি ডেস্কঃ পাবনার ঈশ্বরদী উপজেলার গ্রিন সিটি আবাসিক এলাকায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে কাজ করা আরেক রুশ নাগরিকের মৃত্যু হয়েছে বলে আজ সোমবার (১৩ জুন) জানিয়েছে পুলিশ। এ নিয়ে চলতি বছর পরমাণু কেন্দ্রের আট বিদেশি কর্মীর মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম ইভানভ আন্তন (৩৩)। সে প্রকল্পের রাশিয়ান ঠিকাদার রোসেম কোম্পানির কর্মচারী হিসেবে কাজ করছিলো। …

পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ২-০ তে এগিয়ে প্রোটিয়ারা

মোঃ মোস্তাফিজুর রহমান, স্পোর্টস ডেস্কঃ পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ভারতের দেওয়া ১৪৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪ উইকেট আর ১০ বল হাতে রেখেই লক্ষ্য টপকে যায় দক্ষিণ আফ্রিকা। এই জয়ে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ২-০ তে এগিয়ে গেল প্রোটিয়ারা। হেনরিখ ক্লাসেনের দুর্দান্ত ৪৬ বলে ৮১ রানের দুর্দান্ত ইনিংসটিই এই জয় এনে …

উজানের ঢলে উত্তরাঞ্চলে বন্যায় ৫৬ হাজার মানুষ পানিবন্দি

মোঃ মোস্তাফিজুর রহমানঃ উজানের ঢলে দেশের নদ-নদীর পানি বেড়ে উত্তরাঞ্চলে বন্যা দেখা দিয়েছে। বন্যায় প্রায় ৫৬ হাজার মানুষ এখন পানিবন্দি। তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্রসহ বেশিরভাগ নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। গাইবান্ধা, কুড়িগ্রাম, রংপুর ও নীলফামারী জেলার ছয়টি স্থানে বন্যা রক্ষা বাঁধ ধসে পড়ায় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, রোববারের বন্যায় অসংখ্য বাড়ি-ঘর ভেসে গেছে। পরিস্থিতির বেশি …

ইউক্রেনে ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে পশ্চিমা অস্ত্রের বিশাল ডিপো ধ্বংস করল রাশিয়া

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনে ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে পশ্চিমা অস্ত্রের বিশাল ডিপো ধ্বংসের দাবি করেছে রাশিয়া। রাশিয়া জানিয়েছে, পশ্চিম ইউক্রেনের তেরনোপিল অঞ্চলে আমেরিকা এবং ইউরোপ থেকে সরবরাহ করা অস্ত্রের একটি বিশাল গুদাম ধ্বংস করা হয়েছে। এ হামলায় ক্যালিবার ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয় বলে জানিয়েছে মস্কো। রোববার ইউক্রেনের পূর্বাঞ্চলীয় সেভিরোদোনেস্ক শহরের রাস্তায় রাস্তায় ইউক্রেন ও রুশ বাহিনীর …

জাতিসংঘের কার্যক্রম সম্পর্কিত যাবতীয় তথ্য এখন বাংলাতেও

আন্তর্জাতিক ডেস্কঃ জাতিসংঘের কার্যক্রম সম্পর্কিত যাবতীয় তথ্য এখন বাংলাতেও পাওয়া যাবে। ইংরেজি, ফরাসি, রুশ ইত্যাদি ভাষার সঙ্গে এবার বাংলা ভাষাকে যুক্ত করার প্রস্তাব পাশ হয়েছে। সংস্থাটির সাধারণ সভায় গেলো শুক্রবার এই প্রস্তাব পাস হয়। খবর দ্য প্রিন্টের। এখন থেকে জাতিসংঘের কার্যক্রম সম্পর্কিত যাবতীয় তথ্য ইংরেজি, ফরাসি, রুশ ইত্যাদি ভাষার পাশাপাশি মিলবে বাংলায়ও। এ ছাড়া হিন্দি …