বগুড়ার শেরপুরে শ্যামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিন শিক্ষার্থীর তিন জন শিক্ষক!

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে শ্যামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়টির কাগজ-কলমে ছাত্র সংখ্যা ৫৫ জন ও শিক্ষক হিসেবে কর্মরত আছেন ৫ জন। কিন্তু সম্প্রতি সরেজমিনে গিয়ে মাত্র তিন জন শিক্ষার্থী ও তিন জন শিক্ষক কে উপস্থিত পাওয়া গেছে। সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত স্কুল পরিচালনার সময় নির্ধারিত থাকলেও এই স্কুলে ছাত্র-শিক্ষক কেউই …

সালমান খান ও বাবা সেলিম খানকে খুনের হুমকি চিঠি

বিনোদন ডেস্কঃ বলিউড সুপারস্টার সালমান খান ও তার বাবা সেলিম খানকে খুনের হুমকি দেওয়া হয়েছে। গতকাল রবিবার (৫ জুন) মুম্বাইয়ে একটি হুমকি চিঠি পেয়েছেন সালমান খান ও সেলিম খান। এরপরেই মুম্বাই পুলিশ এক অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। খবর হিন্দুস্তান টাইমস। সংবাদ মাধ্যমের বরাতে জানা যায়, গতকাল রবিবার স্থানীয় সময় সকালে মুম্বাইয়ের বান্দ্রায় এ …

উত্তরাখণ্ডে বাস খাদে পড়ে ২৫ তীর্থযাত্রীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের উত্তরাখণ্ডে একটি বাস উল্টে খাদে পড়ে অন্তত ২৫ তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। কমপক্ষে ৬ জন গুরুতর আহত হয়েছেন। গতকাল রবিবার (৫ জুন) মধ্যপ্রদেশের পান্না জেলা থেকে যমুনাত্রীর দিকে যাচ্ছিল বাসটি। অন্তত ২৮ তীর্থযাত্রী ছিলেন বাসটিতে। খবর দ্য টাইমস অব ইন্ডিয়ার। ভারতীয় সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, উত্তর কাশীর ডামটায় যমুনাত্রী মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। এরপর …

সীতাকুণ্ডের কন্টেইনার ডিপোর অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিসের ৮ কর্মীসহ নিহতের সংখ্যা বেড়ে ৪৯

সিএনবিডি ডেস্কঃ চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে আগুন লাগার ঘটনায় এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের ৮ কর্মীসহ নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯ জনে। এছাড়াও আহত হয়েছে প্রায় ২৫০ জনের অধিক। শনিবার রাতে আগুন লাগার পর রাত পৌনে ১১টার দিকে বিস্ফোরণের এই ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। রাত থেকে শেষ খবর পাওয়া …

আজ ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস

সিএনবিডি ডেস্কঃ আজ ৫ই জুন (রবিবার) বিশ্ব পরিবেশ দিবস। আজ সারা পৃথিবীর অন্য দেশের পাশাপাশি বাংলাদেশেও উদযাপিত হচ্ছে ‘বিশ্ব পরিবেশ দিবস’। এবার দিবসটির এবারের প্রতিপাদ্য-‘আমাদের একটাই পৃথিবী : প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে টেকসই জীবনযাপন করা।’ তবে পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও বন মন্ত্রণালয় এর ভাবার্থ করেছে-‘একটাই পৃথিবী : প্রকৃতির ঐকতানে টেকসই জীবন।’ দিনটি নানা আয়োজনের মধ্য …

লর্ডসে জয়ের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্কঃ নিউজিল্যান্ডের বিপক্ষে লর্ডসে সিরিজের প্রথম টেস্ট জয়ের অপেক্ষায় রয়েছে ইংল্যান্ড। ব্যাট করতে নেমে বেন স্টোকস ও জো রুটের জুটিতে ২৭৮ রানের লক্ষ্যে জয়ের অনেকটা দ্বারপ্রান্তে পৌঁছে গেছে তারা। নিউজিল্যান্ডের ছুঁড়ে দেওয়া ২৭৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ৬৯ রানে ৪ ব্যাটসম্যানকে হারিয়ে দেয় ইংল্যান্ড। অ্যালেক্স লিস, জ্যাক ক্রলি, ওলি পোপ কিংবা জনি …

পপগুরু আজম খানের ১১তম মৃত্যু্বার্ষিকী আজ

বিনোদন ডেস্কঃ বাংলার পপ সঙ্গীতের কিংবদন্তী শিল্পী আজম খান এর ১১তম মৃত্যুবার্ষিকী আজ। ২০১১ সালের ৫ জুন সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান তিনি। বাংলাদেশে পপগানের সূচনা হয়েছিল তাঁর হাত ধরেই। আর তাইতো দেশের সবাই একবাক্যে তাকে এ দেশের পপসংগীতের ‘গুরু’ হিসেবে চিনেন। ১৯৫০ সালের ২৮ ফেব্রুয়ারি ঢাকার আজিমপুর সরকারি কলোনির ১০ নম্বর কোয়ার্টারে …

একসঙ্গে ৮টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার মহড়া চালানোর একদিন পর এবার একসঙ্গে ৮টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। আজ রবিবার (৫ জুন) সকালে দেশটির রাজধানী পিয়ংইয়ংয়ের সুনান এলাকা থেকে এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় বলে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, ক্ষেপণাস্ত্র নিক্ষেপের এই ঘটনাকে উত্তর কোরিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি …

সীতাকুণ্ডের কন্টেইনার ডিপোর অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিসের ৭ কর্মীসহ নিহত ৩৮

সিএনবিডি ডেস্কঃ চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে আগুন লাগার ঘটনায় এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের ৭ কর্মীসহ নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। এছাড়াও আহত হয়েছে প্রায় ২৫০ জনের অধিক। আজ রবিবার (৫ জুন) এসব তথ্য পাওয়া গেছে। শনিবার রাতে আগুন লাগার পর রাত পৌনে ১১টার দিকে বিস্ফোরণের এই ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে …

কুড়িগ্রামে মাদ্রাসা ছাত্রকে গলাকেটে হত্যার চেষ্টা

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারীতে হাবিবুল্লাহ (১৪) নামের এক মাদ্রাসাছাত্রকে গলাকেটে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। গেল শুক্রবার (৩ জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলা শহরের রৌমারী ইসলামিয়া হাফিজিয়া মাদরাসার পাশে এ ঘটনা ঘটে। এদিকে এ উপজেলায় একের পর এক হত্যাকান্ডের ঘটনায় আতঙ্কে রয়েছেন সাধারণ মানুষ। আহত হাবিবুল্লাহ (১৪) উপজেলা সদরের রৌমারী ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার হাফেজ বিভাগের …