দীর্ঘ চার বছরের অপেক্ষা শেষে অ্যাকশন লুকে ধরা দিলেন শাহরুখ

বিনোদন ডেস্কঃ বলিউড বাদশা শাহরুখ খানকে শেষবার পর্দায় দেখা গিয়েছিল ‘ফ্যান’ ছবিতে। দীর্ঘ ৪ বছরের অপেক্ষা শেষে গতকাল শুক্রবার (৩ জুন) সকালে প্রকাশ্যে এসেছে শাহরুখ খান এর ‘জওয়ান’- ছবির টিজার । আর সেখানে অ্যাকশন লুকে দেখা যায় তাকে। ‘জওয়ান’ এর একটি পোস্টারে শাহরুখ খান এর প্রথম লুকে দেখা যায় হাত, মাথা, মুখ ব্যান্ডেজে মোড়া। তাতে …

নেত্রকোণার কেন্দুয়ায় আশ্রয়ন প্রকল্পের নির্মাণাধীন ঘর ভেঙ্গে ফেলেছে দুর্বৃত্তরা

নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউপির বলাইশিমুল মৌজার গত বৃহস্পতিবার (২ জুন) উপজেলার বলাইশিমুল গ্রামে ভুমিহীন ও গৃহহীনদের জন্য নবনির্মিত ঘর রাতের আধারে ভেঙ্গে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা বেগম ও কেন্দুয়া থানার ওসি আলী হোসেন পি.পি.এম। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, …

কুড়িগ্রামে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্নহত্যা

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কু‌ড়িগ্রামের উলিপুরে পা‌রিবা‌রিক কলহের জেরে শাহেরা বেগম (৩৪) নামের তিন সন্তানের জননী এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত‌্যা করেছেন। শ‌নিবার (৪ জুন) সকাল সাড়ে ৭টার দিকে ব্রহ্মপুত্র নদ বে‌ষ্টিত বাবুর চর এলাকায় এ ঘটনা ঘটে‌। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বুড়াবু‌ড়ি ইউ‌নিয়নের জলঙ্গারকু‌ঠির বা‌সিন্দা মহুবর রহমান ব্রহ্মপুত্র নদের ভাঙ‌নের শিকার হয়ে …

আর্জেন্টিনা কি বিশ্বকাপ জয় করে ফেলেছে বলে নেইমারের খোঁচা

স্পোর্টস ডেস্কঃ ইতালিকে হারিয়ে ফাইনালিসিমা জয়ের পর ড্রেসিংরুমে উৎসব করেছিলেন আর্জেন্টাইনরা। আর সেখানে তারা টেনে আনে ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা শিরোপা জয়ের কথা। সেটির পাল্টা জবাব দিয়েছেন এবার নেইমার। খুব বেশি উদযাপন করায় চিরপ্রতিদ্বন্দ্বীদের ব্যঙ্গ করেছেন ব্রাজিলিয়ান এই তারকা। আর তাই তো আর্জেন্টিনাকে খোঁচা মেরে নেইমার বলে বসলেন, তারা কি বিশ্বকাপ জিতেছে? আর্জেন্টাইন বিভিন্ন সংবাদমাধ্যমে …

একযুগেও বদলায়নি রাস্তার চেহারা, জনজীবনে ভোগান্তি

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের আটঘর গ্রামের অনেক জায়গায় কাদাজল মারিয়েখনো প্রতিদিন হাজারো মানুষকে তাদের গন্তব্যে ফিরতে হয়। আটঘর এলাকার আটঘর পয়েন্ট থেকে পানি উন্নয়ন বোর্ড নিয়ন্ত্রণাধীন ওয়াবদা বাঁধ পর্যন্ত দুই কিলোমিটার দৈর্ঘ্যের সড়ক এখনও সম্পূর্ণ কাঁচা। এলাকাবাসী জানান, সড়কটি ২০১১ সালে প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী মৌলভীবাজার-৩ আসনের সংসদ …

লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত রাশিয়ার অভিযান চলবে

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনে ঠিক করা লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত কথিত বিশেষ সামরিক অভিযান চলবে বলে গতকাল শুক্রবার (৩ জুন) রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেছেন। আর এর মাধ্যমে লুহানেস্ক ও দোনেৎস্কের কথা বুঝিয়েছেন তিনি। ইউক্রেনের রাজধানী কিয়েভ দখল করতে ব্যর্থ হওয়ার পর রাশিয়া জানায়, পুরো লুহানেস্ক ও দোনেৎস্ককে ইউক্রেনের উগ্র জাতীয়তাবাদীদের হাত থেকে স্বাধীন করবে …

“বৃহত্তর ঐক্য সৃষ্টির নামে বৃহত্তম তামাশা করে বিএনপি নিজেদের ব্যর্থতা আড়ালের অপচেষ্টা করছে”

রাজনীতি ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বৃহত্তর ঐক্য সৃষ্টির নামে বৃহত্তম তামাশা করে বিএনপি নিজেদের ব্যর্থতা আড়ালের অপচেষ্টা করছে। তারা জনগণের কাছে যাওয়ার কোনো ইস্যু খুঁজে পাচ্ছে না। তারা এখন সময় ক্ষেপণের জন্য নিজ বলয়ে সংলাপ করছে। বিএনপির নেতায় নেতায় সংলাপ জনগণ এর আগেও দেখেছে। কিন্তু জনগণ …

কুড়িগ্রামে ৩ বছরের শিশু কন্যাকে পুকুরে নিক্ষেপের ঘটনায় পিতা আটক

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পিতার বিরুদ্ধে তিন বছরের শিশু কন্যাকে পুকুরে নিক্ষেপ করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অলৌকিক ভাবে বেঁচে যাওয়া শিশুটিকে উদ্ধার করে স্থানীয় জনসাধারণ ঐ পিতাকে আটক করে থানা পুলিশে দিয়েছে। পরে বৃহস্পতিবার (২ জুন) হত্যা চেষ্টার মামলা দায়ের করে ঐ পিতাকে কুড়িগ্রাম কোর্টে সোপর্দ করেছে ভূরুঙ্গামারী থানা পুলিশ। সুত্রে জানা গেছে, …

নিজের যৌন ক্ষমতা হারানোয় বাবাকে খুন, চার বছর পর খুললো রহস্যের জট

লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাট কালীগঞ্জ উপজেলায় বাবার কবিরাজি চিকিৎসার কারণে যৌন ক্ষমতা হারিয়েছে এমন ক্ষোভ থেকে নিজের পিতাকে খুন করেছিলেন জাহাঙ্গীর আলম। অবশেষে চার বছরের তদন্ত শেষে ক্লুলেস এই হত্যা মামলাটির রহস্য উদঘাটন করে খুনিকে গ্রেফতার করেছে লালমনিরহাট সিআইডি। গতকাল বৃহস্পতিবার (২ জুন) দুপুরে লালমনিরহাট পুলিশ সুপারের কার্যালয়ের তৃতীয় তলায় জেলা সিআইডির সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে …

সিরাজগঞ্জে ২০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারী আটক

রাজশাহী বিভাগীয় প্রতিনিধিঃ সিরাজগঞ্জের সলঙ্গায় অভিযান চালিয়ে ২১৫ গ্রাম হেরোইনসহ মো. হামিম হোসেন (৩৩) নামে এক মাদক কারবারীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১২) সদস্যরা। গতকাল বৃহস্পতিবার (২ জুন) ভোরে সলঙ্গা থানার রামারচর এলাকায় হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে এ অভিযান চালানো হয়। আটককৃত হামিম রাজশাহীর গোদাগাড়ী থানার মাদারপুর গ্রামের সুরমানুল হকের ছেলে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য …