মাদক মামলায় শাহরুখপুত্র নির্দোষ, স্বস্তিতে আরিয়ান খান !

বিনোদন ডেস্কঃ গত বছর দীর্ঘ ২৮ দিন মাদক মামলায় জেল খাটা শাহরুখপুত্র আরিয়ান খান নির্দোষ প্রমান হওয়ার পর তাকে বেকসুর খালাস দিয়েছে ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি)। স্বস্তি পেলেন এবার শাহরুখ পুত্র আরিয়ান খান। গতকাল ২৭ মে (শুক্রবার) মামলাটির চার্জশিট আদালতের কাছে পেশ করে এনসিবি। সেখানে ১৪ জনের বিরুদ্ধে মামলা সাজানো হয়েছে। সংস্থাটি জানিয়েছে, আরিয়ানের …

যুক্তরাষ্ট্রের উচিত আগে দেশের স্কুলের নিরাপত্তায় অর্থায়নঃ ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্কঃ সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনে সাহায্য পাঠানোর চেয়ে মার্কিন স্কুলগুলোর নিরাপত্তার জন্য অর্থায়নকে অগ্রাধিকার দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন। হিউস্টনে আগ্নেয়াস্ত্রের পক্ষে থাকা যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সংগঠন ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশনের চলমান এক সম্মেলনে এমন মন্তব্য করেন ট্রাম্প। বিবিসি সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, সম্মেলনে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র যদি ইউক্রেনে বিলিয়ন বিলিয়ন ডলার সাহায্য …

নীলফামারীর ছেলেকে বিয়ে করলেন অভিনেত্রী সানাই মাহবুব

মোঃ মোশফিকুর ইসলাম, নীলফামারীঃ আলোচিত-সমালোচিত মডেল ও অভিনেত্রী সানাই মাহবুব বিয়ে করেছেন। অনেকটা গোপনেই নীলফামারী শহরের বাবু পাড়ায় পৈতৃক বাড়িতে বিয়ে সেরেছেন তিনি। তার বরের নাম আবু সালেহ মুসা। তিনি ঢাকায় একটি বেসরকারি ব্যাংকে কর্মরত। সানাইয়ের পৈত্রিক নিবাস নীলফামারীতে। আবার তার বর মুসার বাড়িও একই জেলার কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়ন দক্ষিণ দুরাকুঠি এলাকায়। শুক্রবার (২৭ …

আসন্ন বাজেটে সব শ্রেণির মানুষকে বিবেচনায় নেওয়া হয়েছে: অর্থমন্ত্রী

সিএনবিডি ডেস্কঃ আসন্ন ২০২২-২৩ অর্থবছরের বাজেটে  নিচু, মাঝারি, উচ্চ সব শ্রেণিকে বিবেচনায় নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি আরো জানান, একই সঙ্গে আমাদের চেষ্টা থাকবে মানুষ যাতে কম ক্ষতিগ্রস্ত হয়। গতকাল বৃহস্পতিবার (২৬ মে) দুপুরে ভার্চ্যুয়ালি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও …

সেভেরোদোনেৎস্ক ঘিরে ফেলার দাবি করেছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনের সেভেরোদোনেৎস্ক শহর দখলে নিতে ব্যাপক হামলা চালাচ্ছে রাশিয়ার সেনারা। শহরটি চারপাশ থেকে ঘিরে ফেলার দাবি করেছে তারা। তবে, পূর্ব ইউক্রেনের একজন কর্মকর্তা এ দাবি অস্বীকার করেছেন। বিবিসির খবরের মাধ্যমে জানা যায়, ইউক্রেনের ওই কর্মকর্তা বলেন, পূর্ব অঞ্চলে ইউক্রেনের সেনাদের নিয়ন্ত্রণে থাকা একটি এলাকা থেকে গুরুত্বপূর্ণ একটি সংযোগ সড়ক এখনো দখলে নিতে পারেনি …

তিন দিনের মধ্যে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ

সিএনবিডি ডেস্কঃ আগামী ৩ দিনের মধ্যে দেশে সব অনিবন্ধিত হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এই সময়ের পর অনিবন্ধিত কোনো ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টার চালু থাকলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। আজ বৃহস্পতিবার (২৬ মে) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. মো. বেলাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে তিনি বলেন, গতকাল বুধবার …

বাংলাদেশকে হতাশায় ডুবিয়ে লাঞ্চ বিরতিতে গেল শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্কঃ টাইগার বোলারদের জন্য হতাশার এক সেশন কাটল টেস্ট জয়ের ম্যাচের আজ চতুর্থ দিন। বাংলাদেশকে হতাশায় ডুবিয়ে লাঞ্চ বিরতিতে গেল শ্রীলঙ্কা। আর লাঞ্চের আগে লঙ্কানদের সংগ্রহ ১ উইকেট ১৩৭ রান। বাংলাদেশের বিপক্ষে ৮ রানের লিড নিয়েছে তারা। বাকি থাকা ৮২ রান তুলে লিড নিলো লঙ্কানরা। প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৩৬৫ রান টপকাতে সফরকারীদের খোয়া …

প্রথমবারের মতো ভারতে কনসার্টে শিরোনামহীন

বিনোদন ডেস্কঃ বাংলাদেশের অন্যতম জনপ্রিয় নাগরিক ব্যান্ড শিরোনামহীন ২৫ বছরে এই প্রথমবারের মতো ভারতে কনসার্ট করতে যাচ্ছে। গত এপ্রিলে ২৫ বছর পূর্ণ করলো বাংলাদেশের অন্যতম জনপ্রিয় এই ব্যান্ড। এই ২৫ বছরে দেশের নানা প্রান্তে স্টেজ শো করেছে ব্যান্ড শিরোনামহীন। দেশের বাইরে হাতে গোনা কয়েকটি মঞ্চে তারা শুনিয়েছে গান। এবারই প্রথম গানের দলটি যাচ্ছে ভারতে। কলকাতার …

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক হিসেবে পুনর্নির্বাচিত টেড্রোস

আন্তর্জাতিক ডেস্কঃ আবারও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন টেড্রোস আধানম গেব্রেইয়াসুস। আগামী ৫ বছর তিনি এই পদে দায়িত্ব পালন করবেন। গত মঙ্গলবার (২৪ মে) জেনেভায় ৭৫তম বিশ্ব স্বাস্থ্য পরিষদের সভাপতি আহমেদ রোবলেহ আবদিলেহ এ ঘোষণা দেন। বার্ষিক বৈঠকে আহমেদ রোবলেহ আবদিলেহ জানিয়েছেন, গোপন ব্যালটের মাধ্যমে ভোটে টেড্রোসকে পুনর্নির্বাচিত করা হয়েছে। তবে টেড্রোস একমাত্র …

মৌলভীবাজারে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে বুধবার (২৫ মে) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে দুপুর আড়াইটার দিকে মৌলভীবাজার জেলা স্টেডিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব-১৭) ২০২২ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, (বালিকা অনূর্ধ্ব-১৭), ২০২২ এর শুভ উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসক মীর …