শেখ হাসিনা স্টেডিয়ামে আইসিসি প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্কঃ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) প্রধান গ্রেগ বার্কলে দুই দিনের সফরে ঢাকা পৌঁছেই শেখ হাসিনা স্টেডিয়াম পরিদর্শন করতে পুর্বাচল চলে গেছেন। আজ রবিবার (২২ মে) দুপুর ১টা ৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছেন গ্রেগ বার্কলে। গ্রেগ বার্কলের ঢাকায় পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিমানবন্দর সমন্বয়ক ওয়াসিম খান। মূলত ভারতে …

কানাডায় প্রবল ঝড়ে ৪ জনের মুত্যু, বিদ্যুৎহীন ৯ লক্ষ বাড়ি

আন্তর্জাতিক ডেস্কঃ কানাডার পূর্বাঞ্চলীয় প্রদেশ অন্টারিও ও কুইবেকে ভয়াবহ ঝড়ের ফলে ৪ জন নিহত এবং প্রায় ৯ লাখ ঘরবাড়ি বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। গতকাল শনিবার (২১ মে) এই ঘটনা ঘটেছে বলে ভারতীয় সংবাদমাধ্যম এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে। টুইটারে অন্টারিও পুলিশ জানিয়েছে, প্রবল বজ্রপাতের কারণে ৩ জন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। একজন ব্যক্তি …

দেশের বাজারে ইতিহাসের সর্বোচ্চ দামে স্বর্ণ

অর্থ ও বাণিজ্য ডেস্কঃ দেশের বাজারে ইতিহাসের সর্বোচ্চ দামে পৌঁছেছে স্বর্ণ। আন্তর্জাতিক বাজারের সাথে সঙ্গতি রেখে দেশের বাজারেও স্বর্ণের দাম বাড়া‌নোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। যার ফলে এক লাফে ভরিতে বাড়ছে ৪ হাজার ১৯৯ টাকা। তাতে প্রতি ভরি ভালো মানের সোনার দাম দাঁড়াচ্ছে ৮২ হাজার ৪৬৪ টাকা। নতুন এই দর আজ (২২ মে) …

অনেক নাটকীয়তার পর এমবাপ্পে মেসিদের সঙ্গেই থাকছেন

স্পোর্টস ডেস্কঃ অবশেষে এত নাটকীয়তার পর ফরাসি জায়ান্ট পিএসজিতে মেসিদের সঙ্গেই থেকে যাচ্ছেন কিলিয়ান এমবাপ্পে। পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার কথা শোনা গেলেও ফ্রান্সের বিশ্বকাপজয়ী এ ফুটবলার থেকে যাচ্ছেন মেসিদের সঙ্গেই। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা ও ফুটবল বিষয়ক ওয়েবসাইট গোল ডটকমের বরাতে জানা যায়, এমবাপ্পে পিএসজির সঙ্গে তিন বছরের নতুন চুক্তি করতে যাচ্ছেন। ২০২৫ সাল …

ভারতের রাজ রাজ্জাক অ্যাওয়ার্ড পেলেন ইলিয়াস কাঞ্চন

বিনোদন ডেস্কঃ ভারতের ‘বেঙ্গল ফিল্ম অ্যান্ড টেলিভিশন চেম্বার অব কর্মাস’ বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চনকে নায়করাজ রাজ্জাক লাইফটাইম অ্যাওয়ার্ড-এ ভূষিত করেছে। ক্যারিয়ারে প্রায় সাড়ে তিনশ সিনেমায় অভিনয় ও সড়ক নিরাপত্তা নিয়ে আন্দোলনের জন্য এ সম্মাননা দেওয়া হয়েছে তাকে। গতকাল শনিবার (২১ মে) সন্ধ্যায় কলকাতার একটি পাঁচ তারকা হোটেলে বিশেষ আয়োজনের মধ্যদিয়ে ইলিয়াস কাঞ্চনের হাতে এই …

স্কট মরিসনকে হারিয়ে অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ

আন্তর্জাতিক ডেস্কঃ স্কট মরিসনকে হারিয়ে অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী  হিসেবে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন লেবার পার্টির নেতা অ্যান্থনি আলবানিজ। গতকাল শনিবার (২১ মে) রাতে বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এদিকে অস্ট্রেলিয়ার বিদায়ী প্রধানমন্ত্রী স্কট মরিসন আনুষ্ঠানিক ফল ঘোষণার আগেই জাতীয় নির্বাচনে পরাজয় স্বীকার করে নিয়েছেন। তিনি বলেন, আমি বিরোধীদলীয় নেতা এবং হবু প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের …

শেখ হাসিনার প্রত্যাবর্তন বাংলাদেশের জন্য মহান আল্লাহর বিশেষ আশীর্বাদ : ড. আওলাদ হোসেন

রাজনীতি ডেস্কঃ শেখ হাসিনার প্রত্যাবর্তন বাংলাদেশের জন্য মহান আল্লাহর বিশেষ আশীর্বাদ বলে মন্তব্য করেছেন কৃষিবিদ ড. মোঃ আওলাদ হোসেন। তিনি আরো বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। শেখ হাসিনা ক্ষমতায় এসে বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। ৪১ বছর ধরে এদেশের মানুষের স্বপ্নপূরণে নিরলসভাবে কাজ করে চলছেন তিনি। গতকাল শুক্রবার …

সড়ক দূর্ঘটনায় পুলিশ সদস্য নিহত ও আহত সাত জন

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগরে আসামি ধরে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় পুলিশের এক এসআই নিহত হয়েছেন। এ সময় গ্রেপ্তার তিন আসামিসহ আহত হয়েছেন সাতজন। শনিবার (২১ মে) ভোর ৫টার দিকে রাজনগর উপজেলার ময়নার দোকানের সামনে একটি গাছের সঙ্গে পুলিশ ভ্যানের ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। মৌলভীবাজার জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জিয়াউর …

এগারো বছর পর ক্রিকেটে ফিরলেন কাইরন পোলার্ড

স্পোর্টস ডেস্কঃ দীর্ঘ এগারো বছর ক্রিকেটের বাইরে থাকার পর আবারও ক্রিকেটে ফিরছেন ওয়েস্ট ইন্ডিজের মারকুটে অলরাউন্ডার ক্রিকেটার কাইরন পোলার্ড। গতকাল শুক্রবার (২০ মে) পোলার্ডকে দলে ভেড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে সারে। আগামী ৩১ মে গ্লুস্টারশায়ারের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন দলের হয়ে পোলার্ডের অভিষেক হতে পারে। একসময় টি-টোয়েন্টি ক্রিকেটে নিজেকে দারুন ভাবে মেলে ধরেছিলেন এই ক্রিকেটার। সবশেষ …

মার্কিন পরিচালকের সিনেমায় চিত্রনায়ক সিয়াম আহমেদ

বিনোদন ডেস্কঃ দেশের তারকা অভিনেতাদের মধ্যে এখন চিত্রনায়ক সিয়াম আহমেদ খুব কম সময়েই ঢাকাই সিনেমায় নিজের অবস্থান পোক্ত করেছেন। এরইমধ্যে ভিন্ন ভিন্ন চরিত্রে দেখে গেছে তাকে। আর এবার এই চিত্রনায়ককে দেখা যাবে মার্কিন পরিচালকের ভারতীয় হিন্দি সিনেমায়। সিনেমাটি যুক্তরাষ্ট ভিত্তিক একটি প্রযোজনা প্রতিষ্ঠানের। নতুন এই খবরটি সংবাদ্মাধ্যমকে নিশ্চিত করে সিয়াম আহমেদ বলেন, ভারতের কলকাতার খিদিরপুরের …