সিবিসির মস্কো অফিস বন্ধের ঘোষণা রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্কঃ মস্কোয় কানাডার টেলিভিশন এবং রেডিও সম্প্রচারকারী সংস্থা ‘কানাডিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনের (সিবিসি) অফিস বন্ধ করার ঘোষণা দিয়েছে রাশিয়া। গত বুধবার (১৮ মে) রাশিয়ার সরকারি সংবাদমাধ্যম আরটি’কে কানাডায় নিষিদ্ধ করার জের ধরে  দেশটি এ ঘোষণা দেয়। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, কানাডার পদক্ষেপের পাল্টা জবাব হিসেবে কানাডিয়ান টেলিভিশন ও রেডিও সম্প্রচার কোম্পানি সিবিসি’র …

মহামারী করোনার পর এবার নয়া আতঙ্ক মাঙ্কিপক্স!

আন্তর্জাতিক ডেস্কঃ ইউরোপ আর কানাডার পর এবার আমেরিকায় হানা দিয়েছে মাঙ্কিপক্স। ইউরোপে এই সংক্রামক ব্যাধিতে বহু মানুষ আক্রান্ত হয়েছেন। কানাডায়ও চিকিৎসাধীন অন্তত ১২ জন। এবার এই সংক্রামক ব্যাধি হানা দিল মার্কিন মুলুকেও। গেল বুধবার সে দেশের এক নাগরিকের দেহে ধরা পড়েছে এই ভাইরাসের উপস্থিতি। ভাইরাসঘটিত মাঙ্কিপক্স অত্যন্ত ছোঁয়াচে। গুটি বসন্ত গোত্রেরই ভাইরাস এটি। এ প্রসঙ্গে …

বাদামখেতে কাজ করার সময় বজ্রপাতে তিন শিশুর মৃত্যু

সিলেট বিভাগীয় প্রতিনিধিঃ সিলেট বিভাগের সুনামগঞ্জের তাহিরপুরে বাদামখেতে কাজ করার সময় বজ্রপাতে তিন শিশুর মৃত্যু এবং কমপক্ষে ১০ জন বাদামচাষি আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় জেলার তাহিরপুর উপজেলার সুন্দরপাহাড়ি গ্রামের পাশে বজ্রপাতে এই হতাহতের ঘটনা ঘটে। গুরুতর আহতদের বাদাঘাট, তাহিরপুর ও সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন ঘটনার …

ফ্রান্স-ইতালি-স্পেনের ৮৫ কূটনীতিক বহিষ্কার করলো রাশিয়া

আন্তর্জাতিক ডেস্কঃ ইউরোপীয় দেশগুলোর শত্রুতামূলক তৎরতার জবাবস্বরূপ ফ্রান্স, ইতালি এবং স্পেনের ৮৫ জন কূটনীতিককে বহিষ্কার করেছে রাশিয়া। ইউক্রেনে রাশিয়া সামরিক অভিযান শুরুর পর থেকে ইউরোপীয় দেশগুলো দফায় দফায় রুশ কূটনীতিকদের বহিষ্কার করেছে। এর জবাব দিতেই গতকাল বুধবার প্রতিশোধমূলক ব্যবস্থা হিসেবে তিন দিশের বিরুদ্ধে এই পদক্ষেপ নিল রাশিয়া। কূটনীতিক বহিষ্কার প্রশ্নে একটি বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় …

দেশেজুড়ে গরমের দাবদাহ আরও দুই দিন থাকতে পারে

সিএনবিডি ডেস্কঃ দেশেজুড়ে চলমান গরমের দাবদাহ আরো দুই থেকে তিনদিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে। আগামী দুই দিন সার্বিক তাপমাত্রা দিনে সব্বোর্চ ৩৬-৩৭ ডিগ্রি সেলসিয়াস এবং রাতে ২৭-২৮ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। তবে দুই দিন পরে আবারও হালকা থেকে ভারি বর্ষণসহ বৃষ্টি শুরু হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আজ বৃহস্পতিবার (১৯ মে) আবহাওয়া অধিদপ্তরের দেওয়া …

ইউক্রেন যুদ্ধের ফলে বিশ্বব্যাপী খাদ্য সংকটের আশঙ্কা জাতিসংঘের

আন্তর্জাতিক ডেস্কঃ  ইউক্রেনে রুশ বাহিনীর হামলার ফলে আগামী মাসগুলোতে বিশ্বব্যাপী খাদ্যসংকট দেখা দিতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ। গতকাল বুধবার (১৮ মে) নিউইয়র্কে দেওয়া ভাষণে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস এ কথা বলেন। অ্যান্তোনিও গুতেরেস বলেন, যুদ্ধের কারণে দামের ঊর্ধ্বগতি দরিদ্র দেশগুলোতে খাদ্য নিরাপত্তাহীনতাকে আরও বাড়িয়ে তুলছে। ইউক্রেনের রপ্তানি যদি যুদ্ধ-পূর্ব পর্যায়ে ফিরে না যায়, তবে …

আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’র রচয়িতা আবদুল গাফ্‌ফার চৌধুরী আর নেই

সিএনবিডি ডেস্কঃ বিশিষ্ট সাংবাদিক, গীতিকার, কলামিস্ট, সাহিত্যিক ও ভাষাসৈনিক আবদুল গাফ্ফার চৌধুরী (৮৮ বছর) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। লন্ডনের স্থানীয় সময় বৃহস্পতিবার (১৯ মে) সকাল ৭টা ১৫ মিনিটে তিনি মারা যান। আব্দুল গাফ্ফার চৌধুরী বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন। তিনি ভাষা আন্দোলনের স্মরণীয় গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’র রচয়িতা। আবদুল …

মানবতাবিরোধী অপরাধে মৌলভীবাজারের ৩ জনের মৃত্যুদণ্ড

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: ৭১ মহান মুক্তিযুদ্ধের সময় সংগঠিত হত্যা, গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধে মৌলভীবাজারের বড়লেখার আব্দুল আজিজ ওরফে হাবুলসহ তিনজনের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছেন ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার (১৯ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের অপর সদস্যরা হলেন, বিচারপতি আবু আহমেদ জমাদার ও কেএম হাফিজুল আলম। …

লাঞ্চের আগে তাইজুলের ঘূর্ণিতে বিপাকে শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্কঃ চট্টগ্রাম টেস্টের আজ ৫ম তম দিন সকাল থেকে বেশ আগ্রাসী ব্যাটিং শুরু করে শ্রীলঙ্কা। দিমুথ করুণারত্নে আর কুশল মেন্ডিস মিলে চড়াও হতে থাকেন সাকিব-তাইজুলদের ওপর। কিন্তু তাইজুল ইসলামের জোড়া আঘাতে সেই চাপ কাটিয়ে খেলার লাগাম আবার নিজেদের হাতে নিয়েছে টাইগাররা। লাঞ্চের আগে দুই উইকেট শিকার করেন তাইজুল। এরপর লাঞ্চ থেকে ফিরে আবারও লঙ্কান …

নুহাশ হুমায়ূন এবার চুক্তিবদ্ধ হলেন আন্তর্জাতিক সংস্থায়

বিনোদন ডেস্কঃ দেশের তরুণ নির্মাতা নুহাশ হুমায়ূন এবার চুক্তিবদ্ধ হয়েছেন আন্তর্জাতিক সংস্থায়। অ্যানোনিমাস কনটেন্ট ও ক্রিয়েটিভ আর্টিস্ট এজেন্সি (সিএএ) নামক আমেরিকার দুটি সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার ফলে হলিউড কিংবা আন্তর্জাতিক কাজ করার সুযোগ পাবেন তিনি। মূলত নুহাশের পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মশারি’ সাউথ বাই সাউথ ওয়েস্ট চলচ্চিত্র উৎসব এবং আটলান্টা চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হওয়ার পর সংস্থা …