শুটিংয়ে আহত অভিনেত্রী তানজিন তিশা

বিনোদন ডেস্কঃ শুটিং করতে গিয়ে আহত হলেন দেশীয় টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। গতকাল রবিবার (১৫ মে) সন্ধ‌্যার পর রাজধানী ঘেঁষা বিরুলিয়ার এক রিসোর্টে একটি মুঠোফোনের বিজ্ঞাপনের শু‌টিং চলাকা‌লে ডান হা‌তে আঘাত পান তিনি। ঘটনার বর্ণনা দি‌য়ে গণমাধ্যমকে তান‌জিন তিশা বলেন, বিকেল থেকেই শুটিং করছিলাম। ‌সন্ধ্যার পর ফাইটিংয়ের দৃশ্য করতে গিয়ে ডান হাতে মারাত্মক আঘাত …

সোমালিয়ার নব-নির্বাচিত প্রেসিডেন্ট হাসান শেখ মাহমুদ

আন্তর্জাতিক ডেস্কঃ আফ্রিকার দেশ সোমালিয়ায় নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন হাসান শেখ মোহাম্মদ। গতকাল রবিবার (১৫ মে) দীর্ঘ সময় ধরে চলা নির্বাচনের পর নির্বাচিত হন দেশটির সাবেক এই রাষ্ট্রনেতা। দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হলেন হাসান শেখ মোহাম্মদ। এর আগে ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত সোমালিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। দেশটির সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ …

গম রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞা, বিশ্ববাজারে দাম বাড়ার আশঙ্কা

অর্থনীতিক ডেস্কঃ নিজ দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে তাত্ক্ষণিকভাবে গম রপ্তানি নিষিদ্ধ করেছে ভারত। গত শুক্রবার (১৩ মে) রাতে দেশটির বৈদেশিক বাণিজ্য বিষয়ক কর্তৃপক্ষ ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড (ডিজিএফটি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করে। আজ শনিবার থেকে তাৎক্ষণিক এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। কয়েক দিন আগেই রেকর্ড পরিমাণ গম রপ্তানির কথা বলেছিল দেশটি। নতুন সিদ্ধান্তের …

চট্টগ্রাম টেস্ট খেলছেন সাকিব, নিশ্চিত করলেন অধিনায়ক

স্পোর্টস ডেস্কঃ অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে খেলছেন সাকিব আল হাসান। আজ শনিবার ( ১৪ মে ) সংবাদ সম্মেলনে বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। করোনামুক্ত হয়ে গতকাল শুক্রবার চট্টগ্রামে দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব আল হাসান। আজ শনিবার সকালে দলের সঙ্গে অনুশীলনও করেছেন তিনি। তবে এতকিছুর পরও …

জন্মদিনের পরদিনই কেরালার অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিনোদন ডেস্কঃ ২০তম জন্মদিনের ঠিক পরের দিন নিজ বাড়ি থেকে কেরালার জনপ্রিয় মডেল ও দক্ষিণী সিনেমার অভিনেত্রী সাহানার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (১৩ মে) কেরালার কোঝিকোড় শহরে অভিনেত্রীর নিজ বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অভিনেত্রীর মায়ের অভিযোগে তার স্বামীকে আটক করেছে পুলিশ। সাহানার মায়ের অভিযোগ, মেয়েকে খুন করেছেন …

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা করোনায় আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্কঃ নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন করোনায় আক্রান্ত হয়েছেন। আজ শনিবার (১৪ মে) প্রধানমন্ত্রীর কার্যালয়ের বরাত দিয়ে রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে জানানো হয়েছে, করোনার উপসর্গ দেখা দেওয়ায় টেস্ট করানোর পর তার করোনা পজিটিভ শনাক্ত হয়। করোনা পজিটিভ হওয়ায় জেসিন্ডা আরডার্নকে স্থানীয় সময় ২১ মে সকাল পর্যন্ত আইসোলেশনে থাকতে হবে। জেসিন্ডা তাঁর …

ভারত থেকে কক্সবাজার যাওয়ার পথে মৌলভীবাজারে ১৮ রোহিঙ্গা আটক

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে নারী ও শিশুসহ মোট ১৮ রোহিঙ্গাকে আটক করেছে সদর থানা পুলিশ। গতকাল  বৃহস্পতিবার (১২ মে) সকাল সাড়ে ১১টার দিকে মৌলভীবাজার শহরের মৌলভীবাজার টু শ্রীমঙ্গল সড়কের ঢাকা বাসস্ট্যান্ড থেকে তাঁদের আটক করা হয়েছে। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার জন্য তাঁরা ভারত থেকে কুলাউড়া উপজেলার সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে ঢোকেন। তাৎক্ষনিক তাদের নাম …

বেসরকারিভাবে হজে গেলে সর্বনিম্ন খরচ ৪ লাখ ৬৩ হাজার টাকা খরচ করতে হবে

সিএনবিডি ডেস্কঃ চলতি ২০২২ সালে বেসরকারি এজেন্সিগুলোর ব্যবস্থাপনায় হজ করতে গেলে মাথাপিছু সর্বনিম্ন খরচ ৪ লাখ ৬৩ হাজার ৭৪৪ টাকা খরচ করতে হবে। গতকাল বৃহস্পতিবার (১২ মে) রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ঘোষণা করেন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই  …

করোনায় আক্রান্ত ধনকুবের বিল গেটস আইসোলেশনে

সিএনবিডি ডেস্কঃ করোনায় আক্রান্ত ধনকুবের বিল গেটস করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আইসোলেশনে আছেন। গেল মঙ্গলবার ডাক্তারি পরীক্ষার ফলাফলে তাঁর করোনা পজিটিভ আসে। তিনি পরিপূর্ণভাবে সুস্থ হয়ে না ওঠা পর্যন্ত আইসোলেশনে থাকবেন। করোনাভাইরাসে আক্রান্ত হওয়া সম্পর্কে বিল গেটস নিজেই টুইটার বার্তায় বলেছেন, “করোনা টেস্টে আমি পজিটিভ হয়েছি। সামান্য কিছু উপসর্গ অনুভব করছি এবং বিশেষজ্ঞদের পরামর্শ মেনে চলছি। …

চীনে ১১৩ জন যাত্রীসহ প্লেনে আগুন

আন্তর্জাতিক ডেস্কঃ রানওয়েতে ছিটকে পড়ে চীনে ১১৩ জন যাত্রীসহ একটি প্লেনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (১২ মে) দেশটির চংকিং বিমানবন্দরে এ ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে চীনা রাষ্ট্রীয় সংবাদমাধ্যম পিপলস ডেইলি। প্রতিবেদনে বলা হয়, ১১৩ জন যাত্রী ও ৯ জন ক্রু নিয়ে বিমানটি চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর চংকিং থেকে তিব্বতের নাইংচির …