এগারো বছর পর ইতালিয়ান কাপে চ্যাম্পিয়ন ইন্টার মিলান

স্পোর্টস ডেস্কঃ রোমাঞ্চকর এক ফাইনালে জুভেন্টাসকে হারিয়ে দীর্ঘ এগারো বছর পর কোপা ইতালিয়ার চ্যাম্পিয়ন হয়ে শিরোপা ঘরে তুলেছে ইন্টার মিলান। গতকাল বুধবার (১১ মে) রাতে রোমের অলিম্পিক স্টেডিয়ামে জুভেন্টাসকে ৪-২ গোলে হারিয়ে অষ্টমবারের মতো এই শিরোপা জিতে নিলো সিমোন ইনজাঘির দল। হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে ষষ্ঠ মিনিটে নিকোলো বারেল্লার গোলে এগিয়ে যায় ইন্টার। প্রথমার্ধে ১-০ গোলে …

বাংলাদেশ শ্রীলঙ্কা হবেনাঃ

বাংলাদেশকে শ্রীলঙ্কা বানাতে কিছু মানুষ উঠে পরে লেগেছে। আন্দোলন করতে ব্যর্থ হয়ে বি এন পি সহ রাজনৈতিক নেতারা প্রচারনায় নেমেছে। নেতাদের বক্তৃতা বিবৃতি শুনে মনে হয় সরকারকে টেনে নামিয়ে ফেলবে। কোনভাবে সরকারকে হটাতে পারলেই তারা ক্ষমতায় দখল করার স্বপ্ন দেখছে। কিন্তু আসলেই কি বাংলাদেশে শ্রীলঙ্কার অবস্থা হবে? একটি দেশের জিডিপি’র ৪০% শতাংশের বেশী ঋন থাকলে …

গোমতী নদীর বেরিবাঁধের বিস্তৃত এলাকা জুড়ে কাঁঠালের বাম্পার ফলন

মোঃ খোরশেদ আলম, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল। ছোট বড় সবার কাছে সমাদৃত এই কাঁঠাল। কাঁঠাল শুধুমাত্র একটি মৌসুমী ফলই নয়- সহায়ক খাদ্য ও অর্থকরী ফসল হিসেবে স্বকীয় গুণাগুনের কারণেই নিজের জায়গা করে নিয়েছে। কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার গোমতী নদীর বেরিবাঁধের বিস্তৃত এলাকা জুড়ে ও তার আশেপাশে সর্বত্র এখন কাঁঠাল গাছগুলিতে ঝুলন্ত কাঁঠালে …

ভারত ছাড়তে আদালতের দ্বারস্থ জ্যাকলিন

বিনোদন ডেস্কঃ দেশের বাইরে যেতে চান বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। কিন্তু সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটি টাকার প্রতারণার মামলার সঙ্গে জড়িয়ে জ্যাকলিনের বিদেশ যাত্রা এখন আর আগের মতো সহজ নয়। আদালতের কাছ থেকে অনুমিত নিয়েই দেশের বাইরে পা দিতে হবে তাকে। ইতোমধ্যেই আদালতে বেশ কয়েকবার ডাক পড়েছে এই অভিনেত্রীর। সম্প্রতি আবার আদালতের দ্বারস্থ হতে হলো তাকে। …

নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা গঠন করছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্কঃ চলতি সপ্তাহে নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা গঠন করবেন বলে জানিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়ে রাজাপাকসে। দ্বীপরাষ্ট্রটিতে প্রাণঘাতী সহিংসতার জেরে প্রধানমন্ত্রীত্ব থেকে গোতাবায়ার বড় ভাই ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের পদত্যাগের পর এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। গতকাল বুধবার (১১ মে) বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা যায়,  গোতাবায়ে রাজাপাকসে বলেন, ২২৫ আসনের পার্লামেন্টের নেতৃত্ব দেবেন …

ঠাকুরগাঁওয়ে বিসিক হতে যাচ্ছে খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পনগরী

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে বিসিক খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পনগরী স্থাপনের বিষয়টি চূড়ান্ত হয়েছে। এরই মধ্যে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় (একনেক) চূড়ান্ত অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এ খবর শোনার পরপরই ঠাকুরগাঁওয়ের উদ্যোক্তা ও ব্যবসায়ীরা স্বপ্ন দেখতে শুরু করেছেন। বিশেষ করে এ জেলার নারী উদ্যোক্তারা বড় ধরনের স্বপ্ন বুনতে শুরু করেছেন। প্রকল্পটি বাস্তবায়ন …

রাস্তায়-রাস্তায় শুকানো হচ্ছে ধানের খড়, দুর্ঘটনার আশঙ্কা

অলিউর রহমান মেরাজ, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে রাস্তায়-রাস্তায় শুকানো হচ্ছে নতুন ধানের খড়। এতে আটকে আছে পুরো রাস্তা, এমনকি ঢেকে রাখা হয়েছে স্পিড ব্রেকারগুলো। গাড়ি চলাচলসহ মানুষ চলাচলের ক্ষেত্রেও বেশ সমস্যার সৃষ্টি হচ্ছে। এলাকাবাসীর অভিযোগে সম্প্রতি বিষয়টি সম্পর্কে দেখতে গেলে সরজমিনে পাওয়া গেছে এমনি চিত্র। নবাবগঞ্জ থেকে কাচদহ যাওয়ার রাস্তায় ধানের খড় শুকাতে দিয়েছে …

ছাত্রকে বলাৎকারের অভিযোগ মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে মামলা

নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার বারহাট্টা উপজেলায় এক মাদ্রাসার ছাত্রকে (১১) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষকের  বিরুদ্ধে মামলা হয়েছে। গত ১০ মে মঙ্গলবার বারহাট্টা থানায় এ মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত শিক্ষকের নাম হাফেজ মুফতি আব্দুল বারেক (৩৫)। তিনি উপজেলার শ্রীরামপুর হোসনে আরা খন্দকার হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক বলে জানা গেছে। অভিযোগে বলা হয়েছে, নির্যাতনের শিকার ছাত্রটি শ্রীরামপুর হোসনে …

জুনেই পদ্মা সেতু উদ্বোধনঃ ওবায়দুল কাদের

জাতীয় ডেস্কঃ আগামী জুন মাসেই বহুল প্রতীক্ষিত পদ্মা সেতুর উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বুধবার (১১ মে) দুপুরে বনানীর সেতু ভবনে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বোর্ড সভা শেষে এ কথা জানান তিনি। ওবায়দুল কাদের বলেন, ‘পদ্মা সেতু উদ্বোধন নিয়ে ধোঁয়াশার কোনো কারণ নেই। আমি …

ফুলবাড়ীতে পানিতে পড়ে শিশুর মৃত্যু

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ দুই বছর বয়সের শিশু বাড়ীর পাশের পুকুর পাড়ে খেলতে গিয়ে সকলের অগোচরে পানিতে পড়ে মারা যায়। মঙ্গলবার (১০ মে) দুপুরে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের তালুক শিমুলবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। ওই গ্রামের আব্দুস সালামের ছেলে। শিমুলবাড়ী ইউপি চেয়ারম্যান মো.শরিফুল আলম মিয়া সোহেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।